ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

আরও এক বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন কোহলি-আনুশকা, দাম কত?

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০৬:২৪ পিএম
কোহলি ও আনুশকা। ছবি: এএফপি

ভারতের ক্রিকেট তারকা ভিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা আরও একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন। মুম্বাইয়ের ভারসোভায় অবস্থিত গডরেজ স্কাইশোর প্রকল্পে একটি নতুন ফ্ল্যাট কিনেছেন তারা।

সম্পত্তি নিবন্ধন-সংক্রান্ত নথি অনুযায়ী, ২ হাজার ৬৪৪ বর্গফুট আয়তনের এই ফ্ল্যাটটির দাম প্রায় ১৮ কোটি ভারতীয় রুপি। ফ্ল্যাটটি অন্ধেরি পশ্চিমের অভিজাত ভারসোভা এলাকায় অবস্থিত প্রকল্পটির উঁচু তলার একটিতে। এর সঙ্গে রয়েছে তিনটি নির্ধারিত গাড়ি পার্কিং সুবিধা এবং অতিরিক্ত ৩১৬ বর্গফুটের একটি এক্সক্লুসিভ এলাকা।

লেনদেনের মূল্য ও ফ্ল্যাটটির কার্পেট এরিয়ার ভিত্তিতে প্রতি বর্গফুটের দাম পড়েছে প্রায় ৬৯ হাজার ১৫৯ রুপি। যা মুম্বাইয়ের পশ্চিমাঞ্চলে বিলাসবহুল আবাসনের শক্তিশালী চাহিদারই প্রতিফলন।

এর আগে, গত ২১ জুলাই সম্পত্তিটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়। এ জন্য তারা ৩০ হাজার রুপি নিবন্ধন ফি এবং ১ কোটি রুপি স্ট্যাম্প ডিউটি পরিশোধ করেছেন।

আরও পড়ুন

এটি কোহলি-আনুশকা দম্পতির প্রথম বিলাসবহুল সম্পত্তি নয়। গত কয়েক বছরে তারা ভারতের বিভিন্ন শহরে একাধিক উচ্চমূল্যের সম্পত্তিতে বিনিয়োগ করেছেন।

মুম্বাইয়ের বাইরে, কোহলির মালিকানায় রয়েছে গুরুগ্রামের অভিজাত ডিএলএফ ফেজ-১ এলাকায় ১০ হাজার বর্গফুটের একটি বিশাল বাড়ি। ব্যক্তিগত সুইমিং পুল, অত্যাধুনিক জিমসহ নানা বিলাসবহুল সুবিধাসমৃদ্ধ এই বাড়িটির আনুমানিক মূল্য প্রায় ৮০ কোটি রুপি।

এছাড়াও, আলিবাগের আওয়াস বিচের কাছে জিরাড গ্রামে দম্পতির পাঁচ একরেরও বেশি জমি রয়েছে, যা তারা প্রায় ৩৮ কোটি রুপিতে কিনেছেন বলে জানা যায়। আলিবাগেও তাদের উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে।

২০২২ সালে তারা প্রায় ১৯ কোটি রুপিতে আট একর জমি কেনেন। পরে সেখানে নির্মাণ করেন একটি বিলাসবহুল ভিলা, যেখানে রয়েছে তাপমাত্রা-নিয়ন্ত্রিত সুইমিং পুল, কাস্টম-ডিজাইন করা রান্নাঘর, চারটি বাথরুম, জাকুজি, সুসজ্জিত বাগান, আচ্ছাদিত পার্কিং এবং কর্মীদের জন্য আলাদা আবাসনের ব্যবস্থা।

সূত্র: গালফ নিউজ

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
রবি বোলার হান্টে সেরা ২১ প্রতিভা, বিশেষ সম্মাননা পেল দুই খুদে স্পিনার
দীর্ঘ আট বছর পর আবারও দেশজুড়ে আয়োজিত ‘রবি বোলার হান্ট’-এর সফল সমাপ্তি হয়েছে। ২৫ হাজারের বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ২১ জন উদীয়মান বোলার।
রবি বোলার হান্টে সেরা ২১ প্রতিভা, বিশেষ সম্মাননা পেল দুই খুদে স্পিনার
যে কারণে মেসির বাম পা চান হ্যারি কেইন
লিওনেল মেসির বাঁ পায়ের জাদুতে মুগ্ধ ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। আর্জেন্টাইন মহাতারকার মতো বাঁ পায়ের অসাধারণ দক্ষতা নিজের মধ্যে থাকলে প্রতিপক্ষের জন্য তাকে থামানো কঠিন হয়ে পড়ত বলে মনে করেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার।
যে কারণে মেসির বাম পা চান হ্যারি কেইন
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল
অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে শেষ হলো তার ১৪ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল
বার্সা, ম্যান ইউ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বার্সা, ম্যান ইউ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
জামালপুরে দুই লাখ টাকার ভারতীয় মদ জব্দ
বিক্ষোভে উত্তাল ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫
ভারতে স্বামীর সঙ্গে ঝগড়া করে থানায় গিয়ে পুলিশের লালসার শিকার নারী
আসামে যুবদলের ব্যানার, চিন্তায় ভারত পুলিশ