ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

শ্বশুরবাড়ি থেকে ১৩ লাখ টাকার গাড়ি না পেয়ে বিয়ে ভেস্তে দিলেন বর!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পিএম
ছবি: সংগৃহীত

ধুমধাম আয়োজনে বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন। অতিথিদের আপ্যায়নেও কোনো কমতি রাখেনি কনের পরিবার। আমন্ত্রণ জানানো হয়েছিল প্রায় ১ হাজার ২০০ অতিথিকে। কিন্তু পছন্দের ১৩ লাখ টাকার গাড়ি না পেয়ে বিয়ের আসর থেকেই বরযাত্রী নিয়ে চলে গেলেন দিল্লি পুলিশের এক কর্মী। এ ঘটনায় পাত্র ও তার পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন কনের বাবা। ভারতের হরিয়ানা রাজ্যের সোনিপতে ঘটেছে এ ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সুভাষ কুমার নামে এক ব্যক্তির মেয়ে হীনার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল দিল্লি পুলিশের কর্মী কুলদীপের। ছয় মাস আগে দুই পরিবারের মধ্যে বিয়ের আলোচনা চূড়ান্ত হয়। পরে ২০ নভেম্বর বিয়ের দিন নির্ধারণ করা হয়।

কনের বাবার অভিযোগ, বিয়ের প্রস্তুতির সময় থেকেই পাত্রের পরিবারের পক্ষ থেকে গাড়ি, স্বর্ণালংকারসহ বিভিন্ন উপহারসামগ্রী দাবি করা হচ্ছিল। নিজের সামর্থ্য অনুযায়ী সেসব চাহিদা পূরণের চেষ্টা করেন তিনি। কুলদীপের জন্য প্রায় সাড়ে ৯ লাখ টাকা দিয়ে একটি গাড়িও বুক করেন। কিন্তু পাত্রের পছন্দ ছিল মারুতি ব্রেজা, যার বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা।

অভিযোগ, বিয়ের আগের দিন কুলদীপ জানান, বুক করা গাড়িটি তার পছন্দ হয়নি। এরপর কনের পরিবার গাড়িটি বাতিল করে পাত্রের পছন্দের গাড়ির ব্যবস্থা করার চেষ্টা করে। তবে অল্প সময়ের মধ্যে নতুন গাড়ি কেনা সম্ভব হয়নি।

সুভাষ কুমারের দাবি, গাড়ির পাশাপাশি পাত্রের জন্য স্বর্ণের চেন, তার মায়ের জন্য কানের দুল এবং রুপার নূপুরের ব্যবস্থাও করা হয়েছিল। পাত্রের বড় ভাই ও ভাবির জন্যও স্বর্ণালংকার চাওয়া হয়েছিল। সেগুলোর জন্য অর্ডার দেওয়া হয়। এ ছাড়া আসবাবপত্রসহ বিভিন্ন উপহারসামগ্রী কেনার প্রস্তুতিও ছিল।

কনের বাবার ভাষ্য, বিয়ের অনুষ্ঠান আয়োজন করতে তার প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকা খরচ হয়েছে। অতিথিদের আপ্যায়ন, খাবারদাবারসহ সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন ছিল। কিন্তু বিয়ের দিন পছন্দের গাড়ি না দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন কুলদীপ।

অভিযোগ অনুযায়ী, অনুষ্ঠানে পৌঁছেই নিজের পছন্দের গাড়ি কোথায়, তা জানতে চান তিনি। গাড়ির ব্যবস্থা হয়নি শুনে কনের পরিবারের সদস্যদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পরিবারের পক্ষ থেকে তাকে বোঝানো হয়, গাড়ির ব্যবস্থা করা হবে, তবে এত অল্প সময়ে তা কেনা সম্ভব হয়নি। এরপরও শান্ত না হয়ে তিনি গালিগালাজ শুরু করেন বলে অভিযোগ।

পরিস্থিতি সামাল দিতে কনের ভাই সাহিল এগিয়ে এলে তার সঙ্গেও বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন পাত্র। কনের পরিবারের সদস্যরা বারবার অনুরোধ করলেও তাতে কর্ণপাত করেননি তিনি। একপর্যায়ে বিয়ে না করেই বরযাত্রী নিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন কুলদীপ।

এ ঘটনায় বিপাকে পড়েছে কনের পরিবার। বিয়ের সব আয়োজন সম্পন্ন করার পর এমন ঘটনায় আর্থিক ক্ষতির পাশাপাশি সামাজিকভাবেও বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন বলে অভিযোগ করেছেন তারা।

পরে কুলদীপ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন কনের বাবা সুভাষ কুমার। তবে অভিযোগের বিষয়ে পুলিশের তদন্ত বা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিয়েতে কোটি টাকার নোটের মালা উপহার পেলেন দুই বর!
বিয়ের অনুষ্ঠানে দুই বরকে ২ কোটি রুপির নোটের মালা উপহার দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন তাদেরই দুলাভাই। ৫০০ রুপির নোট দিয়ে তৈরি প্রতিটি মালার মূল্য ছিল ১ কোটি রুপি। প্রায় ১০০ ফুট লম্বা এসব মালার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বিয়েতে কোটি টাকার নোটের মালা উপহার পেলেন দুই বর!
ভারতকে ঘিরে চীন-পাকিস্তানের নতুন ছক!
ভারতকে চাপে রাখতে বহুমুখী কৌশল নিয়ে এগোচ্ছে চীন। একদিকে গুরুত্বপূর্ণ শিল্প উপকরণ ও প্রযুক্তি সরবরাহে নিয়ন্ত্রণ আরোপ, অন্যদিকে সীমান্ত এলাকায় সামরিক চাপ বাড়াচ্ছে বেইজিং।
ভারতকে ঘিরে চীন-পাকিস্তানের নতুন ছক!
ভারতে সোনার দাম কমেছে ৯২ হাজার টাকা!
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতির ইঙ্গিত এবং শক্তিশালী ডলারের চাপে সোনার দাম এখন নিম্নমুখী।
ভারতে সোনার দাম কমেছে ৯২ হাজার টাকা!
ভারতে সোনার দামে রেকর্ড দরপতন, ১০ লাখে লোকসান ৩ লাখ!
ভারতে চলতি বছরের জানুয়ারিতে সর্বোচ্চ দামে পৌঁছানোর পর বড় দরপতনের মুখে পড়েছে সোনা ও রুপা।
ভারতে সোনার দামে রেকর্ড দরপতন, ১০ লাখে লোকসান ৩ লাখ!
কংগ্রেস নেতাদের ইনস্টাগ্রাম বন্ধ, ভারতে হামলার শিকার মেটার অফিস
ভারতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দলীয় নেতাদের অ্যাকাউন্ট বন্ধের প্রতিবাদে মেটার কার্যালয়ে হামলা চালিয়েছেন কংগ্রেসের যুব সংগঠনের কর্মীরা।
কংগ্রেস নেতাদের ইনস্টাগ্রাম বন্ধ, ভারতে হামলার শিকার মেটার অফিস
আরও পড়ুন
অবৈধভাবে বাংলাদেশে এক বছর থাকার পর সীমান্তে আটক ভারতীয় নাগরিক
বিয়েতে কোটি টাকার নোটের মালা উপহার পেলেন দুই বর!
সীমান্তে সাড়ে ১০ লাখ টাকার ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ
সীমান্তের রাজা পাহাড় এলাকায় অভিযান, মিলল বিপুল ভারতীয় পণ্য