
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৮২ রান তুলেছে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। মূলত আম্বতি রায়ডুর ঝড়ো ব্যাটিংয়ের উপর নির্ভর করে ১৮০ রানের গণ্ডি টপকায় সিএসকে। ৩৭ বলে ৭৯ রানের ইনিংস খেলেন তিনি। রায়াডুর ইনিংসটি সাজানো ছিল ৯টি চার এবং ৪টি ছয় দিয়ে। স্ট্রাইক রেট ছিল ২১৩.৫১।
অন্য দিকে রায়াডুকে যোগ্য সঙ্গত দেন বিস্ফোরক ব্যাটসম্যান সুরেশ রায়না। ৪৩ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ৫টি চার এবং ২টি ছয় দিয়ে সাজানো ছিল বাম-হাতি তারকার ইনিংস।
শুধু রায়না বা রায়ডুই নন, এ দিন সিএসকের হয়ে শেষের দিকে গুরুত্বপূর্ণ ১২ বলে ২৫ রানের ইনিংস খেলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
--------------------------------------------------------
আরও পড়ুন : এক ম্যাচে মেসির এতো কিছু!
--------------------------------------------------------
গত ম্যাচে সেঞ্চুরি করা শেন ওয়াটসন রান পাননি এই দিনের ম্যাচে। মাত্র ৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। রান পাননি ইমরান তাহিরের বদলে দলে সুযোগ পাওয়া ফাফ ডু প্লেসিও। ১১ রান করে প্যাভিলিয়নে ফেরেন এই প্রোটিয়া ক্রিকেটার।
অপর দিকে, সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এই ম্যাচে একটি করে উইকেট পান রশিদ খান এবং ভুবনেশ্বর কুমার। একটি উইকেট আসে রান আউট হিসেবে।
৩ ওভারে ২২ রান খরচ করে এক উইকেট পান ভুবি। ভারতীয় দলের এই তারকা পেসার বেশি রান খরচ না করলেও গত ম্যাচের মতো এই ম্যাচেও বহু রান খরচ করেন তরুণ লেগ স্পিনার রশিদ খান।
আফগানিস্তানের এই স্পিনার একটি উইকেট নিলেও ৪ ওভারে খরচ করেন ৪৯ রান। অন্যদিকে ৪ ওভার বল করে ৩২ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
আরও পড়ুন :
এমআর/ওয়াই




