ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মহাবিপদে ইনফান্তিনো, বিশ্বকাপ প্রত্যাখ্যান করল আরও ৪১ দেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ১২:১৯ পিএম
মহাবিপদে ইনফান্তিনো, বিশ্বকাপ প্রত্যাখ্যান করল আরও ৪১ দেশ। ছবি: সংগৃহীত

বিশ্বকাপসহ নিজেদের প্রধান ফুটবল প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য নতুন একটি কোম্পানি গঠনের পরিকল্পনা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বিতর্কমূলক এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়ে আসন্ন ফুটবল বিশ্বকাপ বয়কটের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে আরও ৪১ দেশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) উয়েফাভুক্ত ৫৫টি সদস্য দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের এক জরুরি ভার্চুয়াল বৈঠকে সর্বসম্মতিক্রমে এই নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয় বলে আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যম বিবিসি ও দ্য অ্যাথলেটিক সূত্রে নিশ্চিত করা হয়েছে।

উয়েফার সদস্য দেশগুলোর মতো বিশ্বকাপ বয়কট অর্জনের সিদ্ধান্ত না নিলেও মধ্য ও উত্তর আমেরিকান ফুটবল সংস্থার (কনকাকাফ) ৪১টি দেশ এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে।

আরও পড়ুন

এক বিবৃতিতে কনকাকাফ জানিয়েছে, বৈঠক চলাকালীন সদস্যরা প্রস্তাবটি ঘিরে যথাযথ প্রক্রিয়ার ঘাটতি, চাপিয়ে দেওয়া কৃত্রিমভাবে সংক্ষিপ্ত সময়সীমা এবং ফিফার সংশ্লিষ্ট সংস্থাগুলোর দ্বারা যেকোনো পর্যালোচনার বা অনুমোদনের অনুপস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

‘এছাড়াও ইতিহাসের সবচেয়ে লাভজনক ফিফা বিশ্বকাপের পর নতুন এবং বিদ্যমান ফিফা ফরোয়ার্ড কর্মসূচিতে অর্থায়নের জন্য প্রাইভেট ইক্যুইটি বিনিয়োগের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।’

বিবৃতিতে আরও বলেছে, এই আলোচনাটি আরও স্বচ্ছতা ও সঠিক শাসনের প্রয়োজনীয়তাকে পুনর্ব্যক্ত করেছে। এই সমস্ত কারণে কনকাকাফ এবং এর ৪১টি সদস্য সংস্থা... প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে।

ফিফা ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই)’ নামে ২ হাজার কোটি ডলার মূল্যের একটি নতুন প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা ঘোষণা করে। প্রস্তাব অনুযায়ী, এই প্রতিষ্ঠানের ২০ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হবে। মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান থ্রাইভ ইটার্নালের নেতৃত্বে আছেন জশুয়া কুশনার। সম্ভাব্য প্রধান বিনিয়োগকারী হিসেবে তিনি আলোচনায় রয়েছেন।

ফিফা সভাপতি ইনফান্তিনো সদস্যদেশগুলোকে পাঠানো এক চিঠিতে জানিয়েছেন, পরিকল্পনাটি অনুমোদন পেলে ২০২৭-৩১ চক্রে ‘ফিফা ফরোয়ার্ড’ কর্মসূচির অনুদান ৮০ লাখ ডলার থেকে বাড়িয়ে ২ কোটি ডলার করা হবে। পাশাপাশি এককালীন আরও ২ কোটি ডলার দেওয়া হবে সমর্থনকারী সদস্যদের। তবে প্রস্তাব পাস না হলে অনুদান দাঁড়াবে ১ কোটি ডলারে, অর্থাৎ প্রতিটি সদস্যদেশ ৩ কোটি ডলার কম পাবে।

ফিফার ২১১ সদস্যদেশের ভোটে আগামী ১৯ সেপ্টেম্বর এই প্রস্তাবের ভাগ্য নির্ধারণ হবে। অনুমোদনের জন্য সাধারণ সংখ্যাগরিষ্ঠতা এবং ফিফা কাউন্সিলের সমর্থন প্রয়োজন। তাই ইউরোপের পাশাপাশি অন্য কনফেডারেশনগুলোর সমর্থন আদায়ও এখন উয়েফার বড় চ্যালেঞ্জ। সেক্ষেত্রে কনকাকাফের এই প্রস্তাব প্রত্যাখ্যানের সিদ্ধান্ত তাদের আরও শক্তি বাড়াল।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো
আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির দীর্ঘ পথচলার শেষ অধ্যায়। আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলার পর মেসির বিদায়ী পোস্টে মন্তব্য করে তাকে সম্মান জানালেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো।
মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো
জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
‘ক্রীড়া কেবল চরিত্র তৈরি করে না, এটি চরিত্র প্রকাশও করে’—এই প্রতিপাদ্যকে ধারণ করে রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ মিনি স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে ২০৮ ম্যাচ, ১২৬ গোল ও ৬৭ অ্যাসিস্টের পাশাপাশি ছয়টি বিশ্বকাপ ও সাতটি কোপা আমেরিকায় অংশ নেওয়ার পর জাতীয় দলকে বিদায় জানিয়েছেন ফুটবলের অন্যতম সেরা এই মহাতারকা।
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
মেসির অবসর নাকি রোনালদোর বিস্ফোরক বক্তব্য, গুগল সার্চে এগিয়ে কে?
মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই ছাড়িয়েছে সীমানা। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি।
মেসির অবসর নাকি রোনালদোর বিস্ফোরক বক্তব্য, গুগল সার্চে এগিয়ে কে?
আরও পড়ুন
ইংলিশ পরীক্ষা দিয়ে ২০২৭ বিশ্বকাপ শুরু বাংলাদেশের, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ
বিশ্বকাপের ভেন্যু দেখতে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল
বিশ্বকাপ থেকেই বেকহ্যামের আয় ৫০০ কোটি টাকা