
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০তম ম্যাচে চেন্নাইয়ের সুপার কিংসের (সিএসকে) দেয়া ১৮৩ রানের চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সান রাইজার্স হায়দরাবাদ। প্রথমে দীপক চাহার ঝোড়া আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় সাকিব আল হাসানের দলাটি। তবে শেষের দিকে ঘুরে দাঁড়ায় অরেঞ্জ আর্মিরা। খুব কাছে গিয়ে নাটকীয়ভাবে শেষ ওভারে হেরে যায় ২০১৬ সালের চ্যাম্পিনরা। ফলে মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বাধীন চেন্নাই জয় পেল চার রানে।
চেন্নাইয়ের দাপুটে বোলিং আক্রমণের সামনে এদিন অধিনায়ক কেন উইলিয়াসন ছাড়া কেউ কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি। ১৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার রিকি ভুই শূন্য রানে ফেরেন। রানের খাতা না খুলেই আউট হন মনিষ পান্ডেও। তবে সবার আসা-যাওয়ার মাঝে একপ্রান্ত থেকে অতিমানবীয় ইনিংস খেলেন অধিনায়ক কেন উইলিয়ামসন। তার বিধ্বংসী ব্যাটে কিছুটা হলেও মান বাঁচে দলের।
--------------------------------------------------------
আরও পড়ুন : রাজস্থানের বিপক্ষে ব্যাট করছে মুম্বাই
--------------------------------------------------------
দলীয় ২২ রানে দীপক হুদা আউট হন। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে অধিনায়ক উলিয়ামসনের সঙ্গে দলের হাল ধরেন সাকিব আল হাসান। চাপা হায়দরাবাদকে সামনে এগিয়ে নিয়ে যেত থাকেন। ১৯ বলে ২৪ রান করে আউট হবার আগে দুটি চার ও একটি ছয় মারেন বিশ্বসেরা অলরাউন্ডার।
শেষ দিকে ২৭ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলেন ইউসুফ পাঠান। অন্যদিকে মাত্র ৫১ বলে উলিয়ামসনের ৮৪ রানের ইনিংসটিও দলকে রক্ষা করতে পারেননি।
শেষ পর্যন্ত ঋদ্ধিমান সাহা ৫ বলে ৫ রান ও রশিদ খান ৪ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন।
সিএসকের হয়ে তিনটি উইকেট নেন দীপক চাহার। এছাড়া একটি করে উইকেট নেন করণ শর্মা ও ডোয়াইন ব্রাভো।

প্রথমে ব্যাটিং করে আম্বাতি রাইডু ও সুরেশ রায়নার অর্ধশতের সুবাদে ১৮২ রান করে চেন্নাই। গত ম্যাচে শতরান করা অজি ওপেনার শেন ওয়াটসন আজ নিজেকে প্রমাণ করতে পারননি।
হায়দরাবাদের হয়ে একটি করে উইকেট পান রশিদ খান ও ভুবনেশ্বর কুমার। অন্যদিকে সাকিব চার ওভারে বল করে ৩২ রান দেন। ছিলেন উইকেট শূন্য।
আরও পড়ুন :
ওয়াই/জেএইচ




