
ক’দিন আগেও বলাবলি হচ্ছিলো আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় সারির দল খেলাবে বাংলাদেশ। যেখানে সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেয়ার কথা শোনা যাচ্ছিল। এই সিরিজ প্রসঙ্গে আকরাম খানও বলেছিলেন, আফগানিস্তান সিরিজে প্রাধান্য দেয়া হবে জুনিয়রদের।
ক্রিকেট পরিচালনা কমিটির প্রধানের এমন কথার পেছনে অবশ্য যুক্তিও আছে। দেশ আর বিদেশ মিলে টানা সিরিজ খেলে তখন ক্লান্ত ছিল টাইগাররা। সে সময় ক্লান্তি থাকলেও বর্তমানে তেমন খেলা না থাকায় আগামী মাসে ফুরফুরে মেজাজেই থাকবে লাল-সবুজের প্রতিনিধিরা। যদিও আফগান সিরিজের পর আবারও ব্যস্ত সূচি অপেক্ষা করছে সাকিব-তামিমদের জন্য।
কিন্তু আকরাম খানের এমন কথা থেকে অবশ্য বেরিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
--------------------------------------------------------
আরও পড়ুন : শেষ ওভারে কপাল পুড়ল সাকিবদের
--------------------------------------------------------
আগামী জুনে ভারতের দেরাদুনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এখন ওয়ানডের বদলে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
এই সিরিজ নিয়ে বিসিবি’র প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, জুনিয়রদের নিয়ে গড়া দল পাঠানো হবে এমন কোনো কথাই হয়নি। আমরা এই সিরিজকে মোটেও হালকা ভাবে নিচ্ছি না। দেরাদুনে সেরা দলটাই পাঠানো হবে।
আফগানিস্তান সিরিজের সূচি এখনও চূড়ান্ত না হলেও মে মাসের মাঝামাঝি সময়ে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প।
আরও পড়ুন :
ওয়াই/জেএইচ




