ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

চিলিতে পা রাখতেই উষ্ণ অভ্যর্থনা পেলেন ভোজিনহা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০৬:৩০ পিএম
চিলিতে পা রাখতেই উষ্ণ অভ্যর্থনা পেলেন ভোজিনহা। ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ক্যারিয়ার বদলে ফেলেছেন কেপ ভার্দিয়ান গোলরক্ষক জোসিমার এভোরা ডিয়াস। পুরো বিশ্বের কাছে তিনি এখন ভোজিনহা নামেই বেশি পরিচিত। আর লাতিন আমেরিকার দেশটির পৌছানোর পর এই ফুটবলারকে উষ্ণ অভ্যর্থনা দিয়েছে চিলিয়ান ক্লাবটি।

রোববার (২ আগস্ট) রাতে সান্টিয়াগোর আর্টুরো বেনিতেজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে উষ্ণ সংবর্ধনা দেয় শত শত কোলো কোলো সমর্থক। পতাকা, ব্যানার, ড্রাম এবং স্লোগানের মাধ্যমে সমর্থকরা তাদের নতুন তারকাকে বরণ করে নেন।

বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের ভোজিযহা বলেন, আমি এখানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত। ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য ভক্তদের ধন্যবাদ। মনুমেন্টাল স্টেডিয়ামে দেখা হবে।

আরও পড়ুন

সোমবার তার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পূর্ণ করার কথা রয়েছে এবং মঙ্গলবার থেকে তিনি দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন। কোলো কোলোর বর্তমান লক্ষ্য লিগ শিরোপা জয়ের মাধ্যমে আগামী মৌসুমের কোপা লিবার্তাদোরেসে নিজেদের অবস্থান আরও শক্ত করা।

গত ২৪ জুলাই চিলির সবচেয়ে সফল ক্লাব কোলো কোলো ভোজিনিয়ার চুক্তি করার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। তবে ডকুমেন্টেশন সংক্রান্ত জটিলতা এবং ব্যক্তিগত কিছু ঝামেলার কারণে তার আগমন তিনবার পিছিয়ে যায়।

চিলিয়ান লিগের নিয়ম অনুযায়ী খেলোয়াড়দের জার্সিতে শুধুমাত্র তাদের পারিবারিক নাম ব্যবহার করা বাধ্যতামূলক। তবে ভোজিনহাকে তার বিখ্যাত ডাকনাম দিয়েই চিহ্নিত করতে চিলিয়ান ফুটবল ফেডারেশন সর্বসম্মতিক্রমে নিজেদের নিয়ম সংশোধন করেছে। ফলে ভক্তদের প্রিয় ডাকনামেই জার্সিতে দেখা যাবে তাকে।

চিলিতে আসার আগে ভোজিনহা পর্তুগালের দ্বিতীয় বিভাগের দল চাভেসের হয়ে খেলতেন। বিশ্বকাপের মঞ্চে স্পেনকে গোলশূন্য রুখে দেওয়া এবং উরুগুয়ে ও মেক্সিকোর বিরুদ্ধে অসাধারণ সেভ করে তিনি বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেন।

টুর্নামেন্ট শুরুর আগে ইনস্টাগ্রামে তার অনুসারী সংখ্যা ৫০ হাজারের কম হলেও বিশ্বকাপের পর তা বেড়ে ২৯.৫ মিলিয়নেরও বেশি হয়ে দাঁড়িয়েছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
যুক্তরাষ্ট্রে ফুটবল ও ক্যাম্পাস উৎসবে বাড়ছে গুলির আতংক
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
ডক্টরেট উপাধি পেলেন মেসি