ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

আলভারেজকে দলে টানতে বার্সেলোনার নতুন কৌশল 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৯:৪৮ এএম
জুলিয়ান আলভারেজ।ছবি: সংগৃহীত

জুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টা থেকে সরে আসছে না বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদের অনড় অবস্থানের মধ্যেও আর্জেন্টাইন ফরোয়ার্ডকে দলে টানতে নতুন কৌশল নিয়েছে কাতালান ক্লাবটি। সেই পরিকল্পনার অংশ হিসেবে চলতি সপ্তাহেই স্পেনে বার্সেলোনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন আলভারেজের এজেন্টরা।

স্প্যানিশ দৈনিক মুন্দো দেপোর্তিভো-এর বরাত দিয়ে গোল ডটকম জানিয়েছে, বৈঠকের মূল উদ্দেশ্য হলো সম্ভাব্য দলবদল কীভাবে বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে একটি কার্যকর রোডম্যাপ তৈরি করা।

বার্সেলোনার দলবদল পরিকল্পনায় কয়েক মাস ধরেই শীর্ষ অগ্রাধিকার হিসেবে রয়েছেন ২৬ বছর বয়সী আলভারেজ। আক্রমণভাগে গতি ও ধার বাড়ানোর পাশাপাশি দীর্ঘমেয়াদি প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও তাকে বিবেচনা করছে ক্লাবটি।

তবে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে আতলেতিকো মাদ্রিদের অবস্থান। স্প্যানিশ ক্লাবটি এখন পর্যন্ত আলভারেজকে বিক্রির বিষয়ে কোনো ধরনের আলোচনায় আগ্রহ দেখায়নি। ফলে সম্ভাব্য এই দলবদল কার্যত স্থবির হয়ে রয়েছে।

এ পরিস্থিতিতে খেলোয়াড়ের প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে নতুন পথ খুঁজছে বার্সেলোনা। কাতালান ক্লাবটির বিশ্বাস, আলভারেজ নিজে যদি প্রকাশ্যে বার্সেলোনায় যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেন, তাহলে আলোচনার নতুন সুযোগ তৈরি হতে পারে।

আরও পড়ুন

জানা গেছে, এমন পরিস্থিতি তৈরি হলে বর্তমানে ১০০ মিলিয়ন ইউরোর সম্ভাব্য প্রস্তাব বাড়িয়ে ১১৫ মিলিয়ন ইউরো পর্যন্ত দিতে প্রস্তুত রয়েছে বার্সেলোনা। এখন দেখার বিষয়, এজেন্টদের সঙ্গে বৈঠক এবং আলভারেজের অবস্থান এই বহুল আলোচিত দলবদলে নতুন কোনো মোড় আনতে পারে কি না।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
গেতাফেকে হারিয়ে আটে আট বার্সেলোনার
রাফিনিয়াকে নিয়ে বড় দুঃসংবাদ দিলো বার্সেলোনা
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
রাফিনিয়াকে নিয়ে বড় দুঃসংবাদ