ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন মৌসুমে একাধিক নিয়মে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০৪:৪৮ পিএম
ছবি: সংগৃহীত

২০২৬-২৭ মৌসুমে শুধু মাঠের খেলাই নয়, বদলে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম। সময় নষ্ট ঠেকানো, বদলি খেলোয়াড়ের মাঠ ছাড়ার সময়সীমা, চোটের চিকিৎসা এবং সেট-পিসে শৃঙ্খলা আনতে আরও কঠোর হচ্ছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ভিএআরেও আসছে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন।

বিশ্বকাপে পরীক্ষামূলকভাবে দেখা কয়েকটি নিয়ম এবার ইংলিশ ফুটবলেও কার্যকর হতে যাচ্ছে। মূল লক্ষ্য সময়ক্ষেপণ কমিয়ে ম্যাচের গতি ও ধারাবাহিকতা বজায় রাখা।

বদলি খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ ১০ সেকেন্ড

নতুন নিয়ম অনুযায়ী, বদলি হওয়ার পর একজন খেলোয়াড় মাঠ ছাড়ার জন্য সর্বোচ্চ ১০ সেকেন্ড সময় পাবেন। তাকে মাঠের সবচেয়ে কাছের জায়গা দিয়েই বাইরে যেতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে মাঠ না ছাড়লে ওই খেলোয়াড়কে আরও এক মিনিট অপেক্ষা করতে হবে। এ সময় তার দলকে একজন কম নিয়ে খেলতে হবে। তবে চোটের কারণে বদলি হলে কিংবা খেলোয়াড়ের নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা থাকলে এই নিয়ম প্রযোজ্য হবে না।

গোলকিক ও থ্রো-ইনে সময় নষ্ট করলেই কাউন্টডাউন

গোলকিক ও থ্রো-ইনে ইচ্ছাকৃত সময়ক্ষেপণ ঠেকাতেও আনা হচ্ছে নতুন ব্যবস্থা। বল মাঠের বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গে কাউন্টডাউন শুরু হবে না। রেফারি ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করার চেষ্টা দেখলেই শুরু করবেন ৫ সেকেন্ডের কাউন্টডাউন।

যেমন, কোনো খেলোয়াড় সতীর্থকে বল দেওয়ার জন্য অযথা অপেক্ষা করলে বা নির্ধারিত বলের পরিবর্তে অন্য বল নেওয়ার চেষ্টা করলে রেফারি বাঁশি দিয়ে কাউন্টডাউন শুরু করবেন। সময় শেষ হয়ে গেলে থ্রো-ইনের অধিকার চলে যাবে প্রতিপক্ষের কাছে।

তবে লং থ্রো বা পরিকল্পিত সেট-পিস নেওয়ার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।

চিকিৎসা নিলে এক মিনিট মাঠের বাইরে

নতুন নিয়মে চোটের চিকিৎসার জন্য ফিজিও মাঠে প্রবেশ করলে আক্রান্ত খেলোয়াড়কে ৩০ সেকেন্ডের পরিবর্তে এক মিনিট মাঠের বাইরে থাকতে হবে।

কোনো খেলোয়াড় পড়ে যাওয়ার পর বল মাঠের বাইরে চলে গেলেও, চিকিৎসার প্রয়োজন হলে তাকেও এক মিনিটের জন্য মাঠের বাইরে যেতে হবে। তবে ফাউলের ঘটনায় অপরাধী খেলোয়াড় হলুদ বা লাল কার্ড দেখলে এই নিয়মের ব্যতিক্রম থাকবে।

গোলকিপারের ‘চোটের নাটক’ ঠেকাতেও কড়াকড়ি

কৌশলগত কারণে গোলকিপারের চোটের চিকিৎসার সময় সতীর্থদের নির্দেশনা দেওয়ার অভিযোগও নতুন নিয়মের আওতায় আসছে।

এখন গোলকিপার চিকিৎসার জন্য ফিজিও ডাকলে তার দলের একজন আউটফিল্ড খেলোয়াড়কে ৬০ সেকেন্ডের জন্য মাঠের বাইরে যেতে হবে। কোন খেলোয়াড় বাইরে থাকবেন, তা চতুর্থ রেফারিকে জানানোর জন্য দেওয়া হবে ১০ সেকেন্ড সময়। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে অধিনায়ককে এক মিনিটের জন্য মাঠের বাইরে যেতে হবে।

ভিএআরেও গুরুত্বপূর্ণ পরিবর্তন

নতুন মৌসুমে ভিএআরের ক্ষেত্রেও আসছে বেশ কিছু পরিবর্তন। এখন থেকে দ্বিতীয় হলুদ কার্ডের ফলে কোনো খেলোয়াড় লাল কার্ড দেখলে, সেই সিদ্ধান্ত পর্যালোচনার সুযোগ পাবেন ভিডিও সহকারীরা।

তবে একজন খেলোয়াড় আগে থেকেই হলুদ কার্ড দেখার পর দ্বিতীয়বার হলুদ কার্ড পাওয়া উচিত কি না—এমন প্রতিটি সিদ্ধান্তে ভিএআর হস্তক্ষেপ করতে পারবে না। সেখানে স্পষ্ট ও পরিষ্কার ভুল থাকতে হবে।

সেট-পিসেও থাকবে ভিএআরের নজর

কর্নার বা অন্য কোনো সেট-পিস নেওয়ার আগে ফাউল হলে এবং সেখান থেকে গোল, পেনাল্টি বা কার্ডের মতো ঘটনা তৈরি হলে ভিএআর বিষয়টি পর্যালোচনা করতে পারবে।

ফাউল প্রমাণিত হলে কর্নার থেকে সরাসরি ফ্রি-কিক দেওয়া হবে না, কারণ বল তখনও খেলায় আসেনি। সে ক্ষেত্রে কর্নারটি পুনরায় নিতে হবে।

তবে বল খেলায় আসার আগেই ডিফেন্ডিং দলের কোনো ফাউলের জন্য পেনাল্টি দেওয়া সম্ভব নয়। ফলে এমন পরিস্থিতিতে ভিএআর হস্তক্ষেপ করতে পারবে না।

আরও পড়ুন

সময়ক্ষেপণ কমানো এবং ম্যাচের গতি বাড়ানোর লক্ষ্যেই ২০২৬-২৭ মৌসুমে এই পরিবর্তনগুলো কার্যকর হতে যাচ্ছে। নতুন নিয়মগুলো মাঠের কৌশল ও ম্যাচ পরিচালনায় কতটা প্রভাব ফেলে, সেটিই এখন দেখার বিষয়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি উঠবে কার গায়ে, যা বললেন স্কালোনি
মেসির আইকনিক ১০ নম্বর জার্সি আপাতত অন্য কেউ পরবেন না বলে নিশ্চিত করেছেন বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি।
মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি উঠবে কার গায়ে, যা বললেন স্কালোনি
বাংলাদেশ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড ঘোষণা
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল। নিয়মিত অধিনায়ক সোফি মলিনেক্স ও পেসার লুসি হ্যামিল্টনকে বাদ রেখেই বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের এই দল তৈরি করা হয়েছে।
বাংলাদেশ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড ঘোষণা
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ (বুধবার) কোন কোন খেলা দেখাবে, তা একনজরে দেখে নিন।
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
টি-টোয়েন্টিতে শারমিনের উন্নতি, অবনতি মারুফার
নারী টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের শারমিন আক্তারের। তবে বোলিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশ পেসার মারুফা আক্তারের।  মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নারী টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গত সপ্তাহে শেষ হওয়া নারী এশিয়ান গেমস ক্রিকেটে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানের কাছে ৩১ রানে হারে বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৪৬ রান করেন শারমিন। এতে দশ ধাপ এগিয়ে ৩৫তম স্থানে উঠেছেন তিনি। তার রেটিং ৫২৩। র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় বাংলাদেশের হয়ে সেরা অবস্থানে আছেন নিগার সুলতানা। ৫৯৭ রেটিং নিয়ে ২০তম স্থানে আছেন তিনি।  ব্যাটিং তালিকায় তিন ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের সোবহানা মোস্তারির। ৪৮৪ রেটিং নিয়ে ৪২তম স্থানে নেমে গেছেন তিনি।  বোলারদের তালিকায় অবনতি হয়েছে মারুফার। পাকিস্তানের বিপক্ষে ৩ ওভার বল করে ২৬ রান দিয়েও উইকেটের দেখা পাননি তিনি। চার ধাপ পিছিয়ে ৬০২ রেটিং নিয়ে ২১তম স্থানে নেমে গেছেন মারুফা।  পাকিস্তানের বিপক্ষে ৪ ওভারে ২১ রানে ২ উইকেট নিয়ে দুই ধাপ এগিয়ে ৫৭০ রেটিং নিয়ে ২৯তম স্থানে উঠেছেন বাঁ-হাতি স্পিনার নাহিদা আক্তার।  এদিকে, নারী র‌্যাঙ্কিংয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন চরণী। অস্ট্রেলিয়ার মেগান শুটকে টপকে সর্বোচ্চ রেটিং পয়েন্টের রেকর্ডের মালিক এখন তিনি। ২০১৮ সালে ৮০৬ রেটিং নিয়ে রেকর্ড গড়েছিলেন শুট। আজ ৮১৭ রেটিং নিয়ে শুটকে টপকে বিশ্ব রেকর্ড গড়েন চরণী।  টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ব্যাটিং তালিকায় অস্ট্রেলিয়ার বেথ মুনি, বোলিং তালিকায় ভারতের শ্রী চরণী এবং অলরাউন্ডার তালিকায় ওয়েস্ট ইন্ডিজের হিলি ম্যাথুজ শীর্ষস্থান ধরে রেখেছেন। আরটিভি/এসআর
টি-টোয়েন্টিতে শারমিনের উন্নতি, অবনতি মারুফার
ওলিসের গোলের পর পাগলাটে উদযাপনের কারণ জানালেন জিদান
নেশনস লিগের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে শেষ মুহূর্তে গোল করে জয় এনে দিয়েছেন মাইকেল ওলিসে। তার এই জয়সূচক গোলের পর মাঠে বাইরে পাগলাটে উদযাপনে মাতেন কোচ জিনেদিন জিদান। ম্যাচ শেষে এই উদযাপনের কারণও ব্যাখ্যা করেছেন তিনি। গতকাল মাইকেল ওলিসের অসাধারণ নৈপুণ্যে ৮৮ মিনিটে ফ্রান্স ম্যাচ জয় পায়। আর ১১ নম্বর জার্সিধারী তারকা জালের দেখা পেতেই সাইডলাইনে রাখা একটি বলে জোরে লাথি মারেন জিদান।  সাধারণত মার্জিত ও শান্ত স্বভাবের মানুষ হিসেবে পরিচিত জিদানের এমন উদযাপন ছিল বেশ ব্যতিক্রমী। তার সেই উদযাপনের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরবর্তীতে এমন পাগলাটে উদযাপনের কারণ জানাতে গিয়ে হাসতে হাসতে জিদান জানান, চেরকির কাছ থেকে ওলিসে বল পাওয়ার পরই তার মনে হয়েছিল কিছু একটা ঘটতে যাচ্ছে। ওলিসে দৌড়ে বেলজিয়ামের গোলের দিকে এগিয়ে যাওয়ার সময়ই জিদান বুঝতে পেরেছিলেন, গোল হতে পারে।  নিজের প্রত্যাশা বাস্তবে রূপ নেওয়ার পর তিনি শক্তিশালী শটে বল মেরে উদযাপন করেন, যা তার খেলোয়াড়ি জীবনে বল সামলানোর মার্জিত ধরনের সম্পূর্ণ বিপরীত দৃশ্য। জিদান বলেন, আসলে আমি কী করেছি, সেটাই জানি না (হাসি)। নিশ্চিতভাবে বলতে পারি, মাইকেল (ওলিসে) যখন বল পেল তখন থেকেই আমি তার খেলাটি অনুসরণ করছিলাম, কারণ আমার মনে হয়েছিল সে ড্রিবল করবে। আর সে অসাধারণ একটি কাজ করেছে। এরপর আমি বলটি দেখলাম, আর আমাকে শট নিতেই হলো। ব্যাপারটা কিছুটা হাস্যকর ছিল, কিন্তু এটা বিশেষ কিছু নয়। আমি তার সঙ্গে ছিলাম, তার সঙ্গে থাকতে চেয়েছিলাম। আমি তাকে ড্রিবল করতে দেখলাম এবং ভাবলাম ‘সে গোল করবে!’ যাই হোক, আমি পুরোপুরি তার সঙ্গেই ছিলাম (হাসি)। বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত খেলোয়াড় ওলিসের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ফ্রান্স কোচ। জাতীয় দলে বর্তমানে কিলিয়ান এমবাপে ও উসমান দেম্বেলের সঙ্গে আলোচনার কেন্দ্রে থাকা খেলোয়াড়দের একজন ওলিসে।  বায়ার্ন মিউনিখের এই মিডফিল্ডারকে নিয়ে জিদান বলেন, সে খাঁটি প্রতিভা। সে এমন একজন খেলোয়াড়, যাকে আমি পছন্দ করি। সে যখন খেলে, তখন মানুষকে আনন্দ দিতে চায়। শুধু তা-ই নয়, ফুটবল সম্পর্কে তার দারুণ অনুভূতি আছে। সে আগে থেকেই খেলা বুঝতে পারে, কখন ঝুঁকি নিতে হবে আর কখন পিছু হটতে হবে, সেটাও জানে। তার পাশে থাকতে পেরে, তাকে এভাবে খেলতে দেখে আমি খুশি। প্রসঙ্গত, দিদিয়ের দেশমের উত্তরসূরি হয়ে জিদান তার প্রথম ম্যাচেও জয় পান। তুরস্কের বিপক্ষে প্রথম রাউন্ডের ম্যাচে ১-০ গোলে জেতে লে ব্লুরা। আগামী ২ অক্টোবর তারা ইতালির বিপক্ষে গ্রুপের তৃতীয় ম্যাচ খেলবে। আরটিভি/এসআর
ওলিসের গোলের পর পাগলাটে উদযাপনের কারণ জানালেন জিদান
আরও পড়ুন
আর্সেনালকে বড় ধাক্কা দিলো ব্রাইটন
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
রাতে মাঠে গড়াচ্ছে ম্যানচেস্টার ডার্বি, খেলা দেখবেন যেভাবে