ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হ্যারি কেন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ০৮:৪৫ এএম
হ্যারি কেন। ছবি: সংগৃহীত

জার্মানির ক্রীড়া সাংবাদিকদের সংগঠনের ভোটে ২০২৬ সালের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন। দুর্দান্ত একটি মৌসুম কাটিয়ে সতীর্থ মাইকেল ওলিসেকে পেছনে ফেলে এই সম্মান জিতেছেন ইংল্যান্ড অধিনায়ক।

গত মৌসুমে বায়ার্ন মিউনিখের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কেন। তার অবদানে বুন্দেসলিগা ও জার্মান কাপ জেতে বাভারিয়ান ক্লাবটি। পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেও পৌঁছায় বায়ার্ন।

সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে বায়ার্নের হয়ে ৬১ গোল করেছেন ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার। পরে বিশ্বকাপেও ইংল্যান্ডের হয়ে ছয় গোল করেন তিনি। যদিও সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ইংল্যান্ড।

জার্মান ক্রীড়া সাংবাদিকদের সংগঠনের ৬৯৫ সদস্যের ভোটে নির্বাচিত হয়েছেন কেন। বুন্দেসলিগার খেলোয়াড়দের পাশাপাশি বিদেশে খেলা জার্মান ফুটবলাররাও এই পুরস্কারের জন্য বিবেচিত হন।

এই পুরস্কার জেতা প্রথম ইংরেজ ফুটবলার হ্যারি কেন। এর আগে ২০২৫ সালেও বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় দ্বিতীয় হয়েছিলেন তার বায়ার্ন সতীর্থ মাইকেল ওলিসে। সেবার শীর্ষে ছিলেন ফ্লোরিয়ান রিটজ।

কেন ছাড়াও আরও দুটি বিভাগে পুরস্কার জিতেছে বায়ার্ন মিউনিখ। দলের প্রধান কোচ ভিনসেন্ট কোম্পানি নির্বাচিত হয়েছেন বর্ষসেরা কোচ। আর বায়ার্ন নারী দলের অধিনায়ক জুলিয়া গুইন জিতেছেন বর্ষসেরা নারী খেলোয়াড়ের পুরস্কার।

হ্যারি কেনের প্রশংসায় বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর ম্যাক্স এবার্ল বলেন, হ্যারি কেনকে বর্ণনা করার জন্য যথাযথ বিশেষণ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। কখনো কখনো আমি সত্যিই ভাষা হারিয়ে ফেলি।

তিনি আরও বলেন, ইতোমধ্যে সে ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছে, আর এখন জার্মানিতেও এই পুরস্কার জিতেছে।

আরও পড়ুন

দুর্দান্ত গোলস্কোরিং, বায়ার্নের শিরোপা জয়ে বড় ভূমিকা এবং ব্যক্তিগত পারফরম্যান্স সব মিলিয়েই জার্মানিতে ২০২৬ সালের বর্ষসেরা খেলোয়াড়ের সম্মান উঠেছে হ্যারি কেনের হাতে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এশিয়ান গেমস শেষে দেশে ফিরল হকি দল
এশিয়ান গেমসের মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় পুরুষ ও নারী হকি দল। জাপানে অনুষ্ঠিত এবারের আসরে প্রথমবারের মতো অংশ নিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী হকি দল।
এশিয়ান গেমস শেষে দেশে ফিরল হকি দল
মেসির বিদায়ী ম্যাচে থাকছেন না দিবালা-আরমানিসহ ৫ বিশ্বচ্যাম্পিয়ন
অবশেষে হাজির লিওনেল মেসির বিদায়ের সেই প্রতীক্ষিত দিন। বুধবার বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে আবেগঘন এক আয়োজনে জাতীয় দলের সতীর্থদের সঙ্গে শেষবারের মতো মাঠে দেখা যাবে আর্জেন্টাইন ফুটবল জাদুকরকে।
মেসির বিদায়ী ম্যাচে থাকছেন না দিবালা-আরমানিসহ ৫ বিশ্বচ্যাম্পিয়ন
রোনালদোকে অহংকারী বললেন বিশ্বকাপজয়ী দুগারি
ক্রিশ্চিয়ানো রোনালদো ও পর্তুগাল জাতীয় দলকে ঘিরে চলমান পরিস্থিতিতে তীব্র হতাশা প্রকাশ করেছেন ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার ক্রিস্টোফে দুগারি।
রোনালদোকে অহংকারী বললেন বিশ্বকাপজয়ী দুগারি
বিদায়ী ম্যাচের আগে মেসির হৃদয়স্পর্শী বার্তা
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামার আগে আবেগঘন বার্তা দিয়েছেন বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি।
বিদায়ী ম্যাচের আগে মেসির হৃদয়স্পর্শী বার্তা
সব সংস্করণের অধিনায়কত্ব ছাড়লেন হারমানপ্রীত কৌর
ভারতীয় নারী ক্রিকেট দলের দীর্ঘদিনের অধিনায়ক হারমানপ্রীত কৌর সব সংস্করণের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
সব সংস্করণের অধিনায়কত্ব ছাড়লেন হারমানপ্রীত কৌর
আরও পড়ুন
তুমি আমার বিয়ে ঠেকাতে পারলে না, কাকে বললেন পরীমণি
হ্যারি কেনের প্রেমকাহিনী যেন সিনেমার গল্প
ফাইনাল নিশ্চিতের পর প্যারিসে পিএসজি সমর্থক-নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ
৯ গোলের থ্রিলারে বায়ার্নকে হারাল পিএসজি