ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

দিনুশার বীরত্বে কলম্বো টেস্ট বাঁচাল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ০৬:০৭ পিএম
ছবি: সংগৃহীত

আবারও নিজেকে প্রমাণ করলেন সুনাল দিনুশা। ভারতের বিপক্ষে কলম্বো টেস্টের প্রথম ইনিংসে দলের বিপর্যয়ের মধ্যে সেঞ্চুরি করেছিলেন তিনি। তবে সেই লড়াইয়েও ফলোঅন এড়াতে পারেনি শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে আরও কঠিন পরিস্থিতিতে নেমে অসাধারণ দৃঢ়তার পরিচয় দিলেন বাঁহাতি এই ব্যাটার। জোড়া সেঞ্চুরিতে কলম্বো টেস্ট ড্র করে মাঠ ছাড়ল শ্রীলঙ্কা।

পঞ্চম দিনের শুরুতে হাতে ছিল শেষ চার উইকেট। ভারতীয় বোলারদের সামনে শেষ পর্যন্ত প্রতিরোধ গড়ে অলআউট হওয়া এড়ায় স্বাগতিকরা। দিনের শেষ ঘণ্টায় ৯ উইকেটে ৪২৯ রান তোলার পর ড্র মেনে নেয় দুই দল। ফলোঅনে পড়া শ্রীলঙ্কা ততক্ষণে ২১৬ রানের লিড নিয়েছে। হাতে আর মাত্র ১৫ ওভার থাকায় ম্যাচে ফল বের হওয়ার সম্ভাবনা না থাকায় খেলা আর চালিয়ে যাওয়ার প্রয়োজন মনে করেনি দুই দল।

প্রথম ইনিংসে ১০৩ রান করা দিনুশা দ্বিতীয় ইনিংসে অপরাজিত থাকেন ১৩৩ রানে। ম্যাচের আগের দিন টপ অর্ডারে পাসিন্দু সুরিয়াবান্দারা করেন ৯২ রান, আর কামিন্দু মেন্ডিসের ব্যাট থেকে আসে ৫৫ রান।

শেষ দিনে দিনুশার সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়েন কেশরা নুয়ানিতা। তিনি করেন ৪৬ রান। অন্যদিকে লাহিরু কুমারা দিনুশাকে সঙ্গ দিয়ে ৫৮ বল সামলে করেন মাত্র ২ রান, তবে তার এই ধৈর্যশীল ইনিংসও ম্যাচ বাঁচানোর লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রথম ইনিংসে ভারতের ৫০৩ রানের জবাবে ২৯০ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে শ্রীলঙ্কা। সাম্প্রতিক সময়ে প্রতিপক্ষকে ফলোঅন করানোর প্রবণতা কমে এলেও ভারত এবার সেই পথেই হেঁটেছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে লঙ্কান ব্যাটারদের দুর্দান্ত প্রতিরোধে শেষ পর্যন্ত ফল বের করতে পারেনি সফরকারীরা।

লম্বা সময় ধরে বোলিং করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েন ভারতের মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ ও রবীন্দ্র জাদেজাসহ বোলাররা। সেই সুযোগ কাজে লাগিয়ে উইকেটে জমে যান দিনুশা এবং দলকে নিশ্চিত পরাজয়ের মুখ থেকে টেনে এনে ড্র নিশ্চিত করেন।

আরও পড়ুন

কলম্বো টেস্ট ড্র হলেও গল টেস্টে বড় জয়ে আগেই সিরিজ নিশ্চিত করেছে ভারত। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে এই ম্যাচে জয় না পাওয়ার আক্ষেপ ভবিষ্যতে গিল-রাহুলদের ভোগাতেও পারে।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিপিএলে দুর্নীতির অভিযোগ, আরও ২ জনকে নিষিদ্ধ করল বিসিবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ দুই আসর ঘিরে দুর্নীতির অভিযোগে আরও দুজনের বিরুদ্ধে অভিযোগ এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিযুক্ত দুজনই বিপিএলের ১১তম ও ১২তম আসরের সঙ্গে যুক্ত ছিলেন। অভিযোগের ভিত্তিতে তাদের সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।
বিপিএলে দুর্নীতির অভিযোগ, আরও ২ জনকে নিষিদ্ধ করল বিসিবি
১০ গোলের পর এবার ৬ গোল হজম বাংলাদেশের
এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ফুটবল দলের হারের বৃত্ত যেন ভাঙছেই না। প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও ৬-০ গোলে হেরেছে বাংলাদেশ।
১০ গোলের পর এবার ৬ গোল হজম বাংলাদেশের
কেইন-এমবাপ্পে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম
ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে বড় অবদান রেখেছেন লিওনেল মেসি। নিজে গোল করার পাশাপাশি কাসেমিরোকে দিয়ে গোল করিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।
কেইন-এমবাপ্পে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম
মেসির বিদায়ের পর আর্জেন্টিনা দলে নতুন চমক
বিশ্বকাপের পর নতুন চক্রে পা রাখতে যাচ্ছে আর্জেন্টিনা। অভিজ্ঞদের সঙ্গে তরুণদের মিশিয়ে দল পুনর্গঠনের পথে হাঁটছেন কোচ লিওনেল স্কালোনি। আর সেই নতুন যাত্রার শুরুতেই আর্জেন্টিনা দলে দেখা গেল বেশ কয়েকটি নতুন মুখ। তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রোমান ভেগা। জেনিত সেন্ট পিটার্সবার্গের এই লেফট-ব্যাক প্রথমবারের মতো আর্জেন্টিনার সিনিয়র দলে ডাক পেয়েছেন। আগামী ৩০ সেপ্টেম্বর কর্দোবায় বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়। এরপর ৩ অক্টোবর বুয়েনস এইরেসে বুরকিনা ফাসো এবং ৬ অক্টোবর এস্তাদিও মনুমেন্তালে বেনিনের বিপক্ষে খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ ম্যাচটি অবশ্য অন্য কারণে বিশেষ। বেনিনের বিপক্ষে ওই ম্যাচেই আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামার কথা লিওনেল মেসির। ফলে একই সময়ে একদিকে যেমন থাকবে কিংবদন্তির বিদায়ের আবেগ, অন্যদিকে শুরু হবে নতুন প্রজন্মকে যাচাইয়ের প্রক্রিয়া। আর্জেন্টিনার ফুটবলে ভেগা অবশ্য একেবারে অপরিচিত নন। আর্জেন্তিনোস জুনিয়র্সের একাডেমিতে বেড়ে ওঠা এই ডিফেন্ডার বয়সভিত্তিক দল থেকেই নজর কাড়েন। আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দলের হয়েও খেলেছেন তিনি। অংশ নিয়েছেন অনূর্ধ্ব-২০ বিশ্বকাপেও। ক্লাব ফুটবলে আর্জেন্তিনোস জুনিয়র্সের পর বার্সেলোনা বি দলের হয়ে খেলেছেন ভেগা। এরপর ২০২৫ সালে পাড়ি জমান রাশিয়ায়। তাকে দলে নিতে প্রায় ৯০ লাখ ডলার খরচ করে জেনিত সেন্ট পিটার্সবার্গ। রুশ ক্লাবটি তার ৯০ শতাংশ স্বত্ব কিনেছে। এই চুক্তি থেকে আর্জেন্তিনোস জুনিয়র্সের নিট আয় হয়েছে প্রায় ৬৫ লাখ ডলার। বয়সভিত্তিক পর্যায় থেকেই ভেগাকে কাছ থেকে দেখেছেন আর্জেন্টিনার কোচিং স্টাফরা। এবার সিনিয়র দলে সুযোগ দিয়ে সেই পরিচিত মুখকেই বড় মঞ্চে যাচাই করতে চাইছেন স্কালোনি। নতুন চক্রে আর্জেন্টিনার রক্ষণভাগেও পরিবর্তনের প্রয়োজন দেখা দিয়েছে। ডান প্রান্তে নাহুয়েল মোলিনার সাত ম্যাচের নিষেধাজ্ঞার কারণে বিকল্প হিসেবে অগুস্তিন জিয়াই ও হুয়ান ফোইথকে দলে ডেকেছেন স্কালোনি। ফোইথের ফেরায় রয়েছে অভিজ্ঞতার ছাপ। ২০২২ বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার চোটের কারণে ২০২৬ বিশ্বকাপে খেলতে পারেননি। শারীরিক সমস্যার পরও এবার তাকে দলে রেখেছেন স্কালোনি। অন্যদিকে জিয়াইকে দেখা হচ্ছে ভবিষ্যতের সম্ভাবনা হিসেবে। এই পরিবর্তনের ধারাবাহিকতায় লেফট-ব্যাক পজিশনে ভেগার অন্তর্ভুক্তিও গুরুত্বপূর্ণ। আর্জেন্টিনার সংবাদমাধ্যমের মতে, এই পজিশনে নতুন বিকল্প তৈরির লক্ষ্যেই তাকে সুযোগ দেওয়া হয়েছে। টিওয়াইসি স্পোর্টসও এবারের স্কোয়াডে ভেগাকে অন্যতম বড় চমক হিসেবে উল্লেখ করেছে। আর্জেন্টিনার নতুন অধ্যায়ের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে মেসির বিদায়। ৩৯ বছর বয়সী এই তারকা ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। দেশের হয়ে তার অর্জনের তালিকায় রয়েছে ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা এবং ২০২২ বিশ্বকাপ। বেনিনের বিপক্ষে মাঠে নামলে আর্জেন্টিনার জার্সিতে মেসির ম্যাচসংখ্যা দাঁড়াবে ২০৮-এ। দেশের হয়ে ১২৫ গোল করে তিনি এরই মধ্যে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা। মেসিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর উদ্যোগ নিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া। মনুমেন্তালে আয়োজিত সেই অনুষ্ঠানে ২০২২ বিশ্বকাপজয়ী দলের সদস্যদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। একদিকে মেসির বিদায়, অন্যদিকে নতুনদের আগমন আর্জেন্টিনার ফুটবলে প্রজন্ম বদলের এই মুহূর্ত একই মঞ্চে ধরা পড়তে যাচ্ছে। সেই নতুন অধ্যায়ের অন্যতম মুখ হতে পারেন রোমান ভেগা। এখন দেখার বিষয়, প্রথম ডাক পাওয়ার পর জাতীয় দলের জার্সিতে নিজের জায়গা কতটা পাকাপোক্ত করতে পারেন জেনিতের এই তরুণ লেফট-ব্যাক। আরটিভি/এসকে
মেসির বিদায়ের পর আর্জেন্টিনা দলে নতুন চমক
বার্সায় যা পারেননি, মায়ামিতে তাই করে দেখালেন মেসি
লিওনেল মেসির ক্যারিয়ারে যোগ হলো আরও একটি মাইলফলক। ইন্টার মায়ামির জার্সিতে ১০০ গোল পূর্ণ করার ম্যাচেই দলকে এনে দিলেন আরেকটি শিরোপা। মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস কাপের শিরোপা জিতেছে ইন্টার মায়ামি।
বার্সায় যা পারেননি, মায়ামিতে তাই করে দেখালেন মেসি
আরও পড়ুন
ভারতে যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশনে আটক আ.লীগ নেতা
দণ্ডপ্রাপ্ত আসামিদের বিষয়ে ভারতকে বাংলাদেশের বার্তা
কুকুরের উৎপাত নিয়ে ৬ মাসেও ব্যবস্থা নেই, কর্মকর্তার টেবিলে কুকুর ছেড়ে প্রতিবাদ
ঝর্ণায় ভিজতে গিয়ে কাঁধে পড়ল বিশাল সাপ, অতঃপর...