ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আরিফুল-সাব্বিরের ঝড়ো ব্যাটিংয়ে নিউজিল্যান্ড ‘এ’কে হারাল বাংলাদেশ এইচপি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ০৮:১৩ পিএম
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে দারুণ পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। আরিফুল ইসলাম ও সাব্বির রহমানের ঝড়ো ফিফটিতে নিউজিল্যান্ড ‘এ’ দলকে ২৩ রানে হারিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার ডারউইনে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৮১ রান সংগ্রহ করে বাংলাদেশ এইচপি। জবাবে নিউজিল্যান্ড ‘এ’ ৮ উইকেটে ১৫৮ রানের বেশি করতে পারেনি।

বাংলাদেশের ইনিংসে সবচেয়ে উজ্জ্বল ছিলেন আরিফুল ইসলাম ও সাব্বির রহমান। আরিফুল ৪৮ বলে ৭ চার ও ২ ছক্কায় ৭১ রান করেন। অন্যদিকে সাব্বির মাত্র ৩৬ বলে ৬ চার ও ২ ছক্কায় খেলেন ৬২ রানের বিধ্বংসী ইনিংস। টুর্নামেন্টে দুজনেরই এটি দ্বিতীয় ফিফটি।

তাদের বাইরে ২৬ রান করেন হাবিবুর রহমান সোহান। আগের ম্যাচে গোল্ডেন ডাক পাওয়া জিসান এবারও রানের খাতা খুলতে পারেননি। অধিনায়ক ইরফান শুক্কুর করেন ৩ রান, আর শামীম ৩ রান করে আউট হন।

১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড ‘এ’ শুরুটা ভালো করেছিল। কেটেন ক্লার্ক করেন ২৪ রান, ম্যাক্স চু ৪৪ এবং ম্যাথু বোয়েল করেন ৩১ রান। তবে মাঝের ওভারে নিয়মিত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। শেষ দিকে জস ক্লার্কসন ২৫ রানে অপরাজিত থাকলেও দলকে জেতাতে পারেননি।

বাংলাদেশের বোলিংয়ে রিপন মন্ডল ও রাকিবুল হাসান নেন তিনটি করে উইকেট। স্পিনার রুবেল একটি উইকেট শিকার করেন।

পাঁচ ম্যাচে এটি বাংলাদেশ এইচপির চতুর্থ জয়। ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে দলটি। সমান ৮ পয়েন্ট থাকলেও রানরেটে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির চেয়ে এগিয়ে বাংলাদেশ।

আরও পড়ুন

আগের ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে হারের পর দ্রুতই জয়ের ধারায় ফিরল বাংলাদেশ এইচপি। দলের পরের ম্যাচ নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৮ আগস্ট।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো
আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির দীর্ঘ পথচলার শেষ অধ্যায়। আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলার পর মেসির বিদায়ী পোস্টে মন্তব্য করে তাকে সম্মান জানালেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো।
মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো
জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
‘ক্রীড়া কেবল চরিত্র তৈরি করে না, এটি চরিত্র প্রকাশও করে’—এই প্রতিপাদ্যকে ধারণ করে রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ মিনি স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে ২০৮ ম্যাচ, ১২৬ গোল ও ৬৭ অ্যাসিস্টের পাশাপাশি ছয়টি বিশ্বকাপ ও সাতটি কোপা আমেরিকায় অংশ নেওয়ার পর জাতীয় দলকে বিদায় জানিয়েছেন ফুটবলের অন্যতম সেরা এই মহাতারকা।
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
মেসির অবসর নাকি রোনালদোর বিস্ফোরক বক্তব্য, গুগল সার্চে এগিয়ে কে?
মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই ছাড়িয়েছে সীমানা। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি।
মেসির অবসর নাকি রোনালদোর বিস্ফোরক বক্তব্য, গুগল সার্চে এগিয়ে কে?