ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

৪ বছরের চুক্তিতে বার্সায় ক্রোয়েশিয়ার গোলরক্ষক লিভাকোভিচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ০৭:৫৪ পিএম
ছবি: সংগৃহীত

ক্রোয়েশিয়ার গোলরক্ষক দোমিনিক লিভাকোভিচকে দলে নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বার্সেলোনা। ফেনেরবাহচে থেকে ৩১ বছর বয়সী এই গোলরক্ষককে চার বছরের চুক্তিতে দলে নিয়েছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। তার সঙ্গে বার্সার চুক্তির মেয়াদ ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত।

এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, লিভাকোভিচের দলবদল নিয়ে ক্লাবটির সঙ্গে তুরস্কের ফেনেরবাহচের সমঝোতা হয়েছে। ক্রোয়েশিয়ান গোলরক্ষক চার মৌসুমের জন্য কাতালান ক্লাবটিতে চুক্তিবদ্ধ হয়েছেন।

গত এক সপ্তাহ ধরেই লিভাকোভিচকে দলে নেওয়ার আলোচনা গতি পায়। শুরুতে বার্সেলোনার পরিকল্পনা ছিল তাকে দলে এনে চলতি মৌসুমের জন্য অন্য কোনো ক্লাবে ধারে পাঠানো। এরপর আগামী মৌসুমে উয়জচিয়েখ শেজনির চুক্তির মেয়াদ শেষ হলে মূল দলে অন্তর্ভুক্ত করার কথা ছিল তাকে।

তবে সাম্প্রতিক সময়ে সেই পরিকল্পনায় পরিবর্তন আসে। ২০২৬ বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স করা লিভাকোভিচ চলতি সপ্তাহের শুরুতেই কাতালোনিয়ায় পৌঁছান। সেখানে মেডিকেল পরীক্ষা ও দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি।

এর মধ্য দিয়ে লা লিগায় ফিরছেন লিভাকোভিচ। গত মৌসুমের প্রথমার্ধে ফেনেরবাহচে থেকে ধারে জিরোনায় খেলেছিলেন এই ক্রোয়েশিয়ান গোলরক্ষক।

দলবদলের আর্থিক বিবরণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি বার্সেলোনা। তবে বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, লিভাকোভিচকে দলে নিতে কাতালানদের খরচ হয়েছে প্রায় ২০ লাখ ইউরো। পারফরম্যান্সভিত্তিক বোনাস হিসেবে আরও ২০ লাখ ইউরো যোগ হতে পারে।

আরও পড়ুন

বার্সেলোনায় আপাতত প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে থাকবেন হোয়ান গার্সিয়া। তার বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন লিভাকোভিচ। অন্যদিকে শেজনির এই মৌসুমে দলের তৃতীয় গোলরক্ষক হিসেবে থাকার সম্ভাবনা রয়েছে।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো
আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির দীর্ঘ পথচলার শেষ অধ্যায়। আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলার পর মেসির বিদায়ী পোস্টে মন্তব্য করে তাকে সম্মান জানালেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো।
মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো
জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
‘ক্রীড়া কেবল চরিত্র তৈরি করে না, এটি চরিত্র প্রকাশও করে’—এই প্রতিপাদ্যকে ধারণ করে রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ মিনি স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে ২০৮ ম্যাচ, ১২৬ গোল ও ৬৭ অ্যাসিস্টের পাশাপাশি ছয়টি বিশ্বকাপ ও সাতটি কোপা আমেরিকায় অংশ নেওয়ার পর জাতীয় দলকে বিদায় জানিয়েছেন ফুটবলের অন্যতম সেরা এই মহাতারকা।
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
মেসির অবসর নাকি রোনালদোর বিস্ফোরক বক্তব্য, গুগল সার্চে এগিয়ে কে?
মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই ছাড়িয়েছে সীমানা। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি।
মেসির অবসর নাকি রোনালদোর বিস্ফোরক বক্তব্য, গুগল সার্চে এগিয়ে কে?
আরও পড়ুন
বার্সাকে পাত্তাই দিচ্ছে না আতলেটিকো
ক্রোয়েশিয়ার বাতিল হওয়া গোল নিয়ে যে ব্যাখ্যা দিল ফিফা
পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া কে জিতবে, জানালো সুপার কম্পিউটার
বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজকের খেলা