ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ব্রাজিলের পর উরুগুয়ের বিপক্ষে খেলবে ভারত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ০৯:৩৯ পিএম
ছবি: সংগৃহীত

কয়েক দিনের ব্যবধানে বিশ্বকাপে খেলা তিন দেশের বিপক্ষে প্রদর্শনী ম্যাচ খেলবে ভারত। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বেঙ্গালুরু ও কলকাতায়।

আগামী ২৬ সেপ্টেম্বর বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে পানামার বিপক্ষে মাঠে নামবে ভারত। এরপর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ৩ অক্টোবর ব্রাজিল এবং ৬ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে খেলবে তারা। বৃহস্পতিবার ম্যাচগুলোর সূচি নিশ্চিত করেছে ভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)।

ফিফা র‍্যাঙ্কিংয়ে ভারতের চেয়ে অনেক এগিয়ে তিন প্রতিপক্ষই। বর্তমানে উরুগুয়ে ২০তম এবং পানামা ৪৪তম অবস্থানে রয়েছে। তিন দলের মধ্যে ব্রাজিলের বিপক্ষে ম্যাচটিই ভারতের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা হতে পারে।

আরও পড়ুন

তবে উরুগুয়ের বিপক্ষে ম্যাচটি বাড়তি আগ্রহ তৈরি করতে পারে। বিশ্বকাপের পর দেশটির কোচের দায়িত্ব নিয়েছেন সাবেক তারকা ফুটবলার দিয়েগো ফোরলান। ভারতের ফুটবলপ্রেমীদের কাছে পরিচিত এই উরুগুইয়ান তারকা ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) মুম্বাই সিটি এফসির হয়ে খেলেছেন। কলকাতাতেও রয়েছে তার জনপ্রিয়তা।

সব মিলিয়ে বিশ্বকাপে খেলা তিন দলের বিপক্ষে টানা তিনটি ম্যাচ ভারতের জন্য নিজেদের শক্তি যাচাইয়ের বড় সুযোগ হতে যাচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
‘ক্রীড়া কেবল চরিত্র তৈরি করে না, এটি চরিত্র প্রকাশও করে’—এই প্রতিপাদ্যকে ধারণ করে রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ মিনি স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে ২০৮ ম্যাচ, ১২৬ গোল ও ৬৭ অ্যাসিস্টের পাশাপাশি ছয়টি বিশ্বকাপ ও সাতটি কোপা আমেরিকায় অংশ নেওয়ার পর জাতীয় দলকে বিদায় জানিয়েছেন ফুটবলের অন্যতম সেরা এই মহাতারকা।
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
মেসির অবসর নাকি রোনালদোর বিস্ফোরক বক্তব্য, গুগল সার্চে এগিয়ে কে?
মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই ছাড়িয়েছে সীমানা। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি।
মেসির অবসর নাকি রোনালদোর বিস্ফোরক বক্তব্য, গুগল সার্চে এগিয়ে কে?
মেসির বিদায়বেলায় অঝোরে কাঁদলেন এনজো ফার্নান্দেজ
লিওনেল মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা পেয়েছে ৩-০ গোলের জয়। তবে ম্যাচের ফল ছাপিয়ে শেষ বাঁশির পর মনুমেন্টাল স্টেডিয়ামে ছিল আবেগঘন পরিবেশ। প্রিয় অধিনায়কের বিদায়ী বক্তব্য শুনতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।
মেসির বিদায়বেলায় অঝোরে কাঁদলেন এনজো ফার্নান্দেজ
আরও পড়ুন
দিল্লিতে বহুতলা ভবন ধস, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৩
ঘেউ ঘেউ করে পিছু নেওয়া কুকুরকে প্রকাশ্যে গুলি করে হত্যা, ভিডিও ভাইরাল
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ
আবারও রাহুল-প্রিয়াংকাকে টেনেহিঁচড়ে বাসে তুলে নিয়ে গেল পুলিশ