ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

চ্যাম্পিয়নস লিগ

লিগ পর্বে কে কার মুখোমুখি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ১০:০৭ এএম
ছবি: সংগৃহীত

আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়নস লিগের ২০২৬-২৭ মৌসুম। ইতোমধ্যে লিগ পর্বের ড্র সম্পন্ন হয়েছে। যেখানে কঠিন প্রতিপক্ষ পেয়েছে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মোনাকোয় অনুষ্ঠিত হয় ২০২৬-২৭ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ড্র। সেখানে নতুন ধাঁচে অনুষ্ঠিত ড্রয়ে এক মুহূর্তেই ভেসে ওঠে তাদের আট প্রতিপক্ষের নাম।

উয়েফার ড্র সফটওয়্যার প্রতিটি দলের জন্য ৮টি প্রতিপক্ষ নির্ধারণ করেছে (৪টি হোম ও ৪টি অ্যাওয়ে ম্যাচ)—যেখানে ৪টি আলাদা সিডিং পট থেকে ২টি করে প্রতিপক্ষ নির্বাচন করা হয়েছে। বিগত পাঁচ বছরের ইউরোপীয় ফলাফলের ভিত্তিতে র‍্যাংকিং অনুযায়ী সিডিং নির্ধারিত হয়। একই দেশের দুটি দলকে একে অপরের মুখোমুখি হওয়া থেকে বিরত রাখা হয়েছিল।

আরও পড়ুন

প্রথম পর্বের খেলাগুলো অনুষ্ঠিত হবে ৮-১০ সেপ্টেম্বর, আর ডিসেম্বর পর্যন্ত চলবে প্রথম ছয়টি পর্ব। জানুয়ারিতে লিগ পর্ব পুনরায় শুরু হবে এবং ২৭ জানুয়ারি শেষ বা অষ্টম পর্বের খেলা হবে। প্রতিটি দলের ম্যাচের পূর্ণাঙ্গ সময়সূচি শনিবার প্রকাশ করা হবে।

চূড়ান্ত পয়েন্ট টেবিলের শীর্ষ ৮টি দল সরাসরি মার্চ মাসের রাউন্ড অব ১৬-এ পৌঁছে যাবে। ৯ থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো ফেব্রুয়ারিতে প্লে-অফ নকআউটে খেলবে, যা রাউন্ড অব ১৬-এর বাকি ৮টি দল নির্ধারণ করবে। আর ২৫ থেকে ৩৬তম স্থানে থাকা দলগুলো বাদ পড়বে। প্রতিযোগিতার ৩৬টি দল প্রায় ২.৫ বিলিয়ন ইউরো (২.৯ বিলিয়ন ডলার) প্রাইজমানি ভাগ করে নেবে।

পট-১ এর ৯ দল যাদের মুখোমুখি

দল

হোম ম্যাচ

অ্যাওয়ে ম্যাচ

পিএসজি

বার্সেলোনা, রোমা, গালাতাসারাই, স্লোভান ব্রাতিস্লাভা

ম্যানচেস্টার সিটি, অ্যাস্টন ভিলা, ভিয়ারেয়াল, কোমো

বায়ার্ন মিউনিখ

আর্সেনাল, রেয়াল বেতিস, বোদো/গ্লিম্ট, স্লাভিয়া প্রাগ

আতলেতিকো মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, লিল, ভাইকিং

রিয়াল মাদ্রিদ

ইন্টার মিলান, পিএসভি, লাইপজিগ, এলএএসকে

আর্সেনাল, রোমা, শাখতার দোনেৎস্ক, এইকে এথেন্স

লিভারপুল

আতলেতিকো মাদ্রিদ, পোর্তো, ভিয়ারেয়াল, লঁস

ইন্টার মিলান, ক্লাব ব্রুজ, ফেনেরবাচ, এলএএসকে

ইন্টার মিলান

লিঁভারপুল, ক্লাব ব্রুজ, শাখতার দোনেৎস্ক, স্টুটগার্ট

রেয়াল মাদ্রিদ, বরুশিয়া ডর্টমুন্ড, ফাইনর্ট, স্লোভান ব্রাতিস্লাভা

ম্যানচেস্টার সিটি

পিএসজি, স্পোর্তিং, নাপোলি, এইকে এথেন্স

বার্সেলোনা, পোর্তো, লাইপজিগ, লঁস

আর্সেনাল

রেয়াল মাদ্রিদ, বরুশিয়া ডর্টমুন্ড, লিল, সাবাহ

বায়ার্ন মিউনিখ, রেয়াল বেতিস, নাপোলি, স্লাভিয়া প্রাগ

বার্সেলোনা

ম্যানচেস্টার সিটি, অ্যাস্টন ভিলা, ফাইনর্ট, কোমো

পিএসজি, স্পোর্টিং ক্লাব, গালাতাসারাই, সাবাহ

আতলেতিকো মাদ্রিদ

বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেড, ফেনেরবাচ, ভাইকিং

লিভারপুল, পিএসভি, বোদো/গ্লিম্ট, স্টুটগার্ট

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
‘ক্রীড়া কেবল চরিত্র তৈরি করে না, এটি চরিত্র প্রকাশও করে’—এই প্রতিপাদ্যকে ধারণ করে রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ মিনি স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে ২০৮ ম্যাচ, ১২৬ গোল ও ৬৭ অ্যাসিস্টের পাশাপাশি ছয়টি বিশ্বকাপ ও সাতটি কোপা আমেরিকায় অংশ নেওয়ার পর জাতীয় দলকে বিদায় জানিয়েছেন ফুটবলের অন্যতম সেরা এই মহাতারকা।
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
মেসির অবসর নাকি রোনালদোর বিস্ফোরক বক্তব্য, গুগল সার্চে এগিয়ে কে?
মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই ছাড়িয়েছে সীমানা। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি।
মেসির অবসর নাকি রোনালদোর বিস্ফোরক বক্তব্য, গুগল সার্চে এগিয়ে কে?
মেসির বিদায়বেলায় অঝোরে কাঁদলেন এনজো ফার্নান্দেজ
লিওনেল মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা পেয়েছে ৩-০ গোলের জয়। তবে ম্যাচের ফল ছাপিয়ে শেষ বাঁশির পর মনুমেন্টাল স্টেডিয়ামে ছিল আবেগঘন পরিবেশ। প্রিয় অধিনায়কের বিদায়ী বক্তব্য শুনতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।
মেসির বিদায়বেলায় অঝোরে কাঁদলেন এনজো ফার্নান্দেজ
আরও পড়ুন
বড় জয়ে চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তন রাঙাল ম্যানচেস্টার ইউনাইটেড
ওলিসের জোড়া গোল, চ্যাম্পিয়নস লিগে উড়ন্ত শুরু বায়ার্ন মিউনিখের
চ্যাম্পিয়নস লিগে যত নতুন নিয়ম
চ্যাম্পিয়নস লিগের পর্দা উঠছে আজ, রিয়াল-ইন্টার লড়াই কখন কোথায়