
উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের পঞ্চম রাউন্ডের লড়াই শুরু হচ্ছে আজ। শেষ ষোলোর টিকিট নিশ্চিত করার দৌড়ে পিএসভির বিপক্ষে নামবে প্রতিযোগিতার সফলতম দল রিয়াল মাদ্রিদ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সান্তিয়াগো বার্নাব্যুতে রাত ২টায় শুরু হবে ম্যাচটি। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিতে মরিয়া লস ব্লাঙ্কোসরা।
চ্যাম্পিয়নস লিগে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। ৪ ম্যাচে ১২ পয়েন্ট তাদের। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে প্রথমস্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। ১০ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে আর্সেনাল।
ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে যেতে হলে জয়ের বিকল্প নেই রিয়াল মাদ্রিদের সামনে। তাই শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে লস ব্লাঙ্কোসরা।
যেভাবে দেখবেন রিয়াল মাদ্রিদের খেলা
বাংলাদেশ থেকে দর্শকরা রাত ২টায় ম্যাচটি সরাসরি বিগিন অ্যাপের মাধ্যমে উপভোগ করতে পারবেন। অন্যান্য অনলাইন উপায়: yalla1shoot ওয়েবসাইট এবং ফেসবুক-ইউটিউবে সার্চ অপশনে ‘Real Madrid vs psv’ লিখে খোঁজ করলে কিছু চ্যানেলে সরাসরি সম্প্রচার দেখা যেতে পারে।
আন্তর্জাতিক অনলাইন স্ট্রিমিং বিকল্পসমূহ
স্ট্রিমিং সার্ভিসগুলোর মধ্যে রয়েছে: FawaNews, Tabii, ScoreBat.com, SportyTv, SonyLIV app, 1xBet, Score808.com, DAZN Canada, Optus Sport, Sling TV, RaiPlay, Yeacin Tv।
বিশেষ টিপস: আপনার ভৌগোলিক অবস্থান থেকে ম্যাচটি দেখা না গেলে, VPN (Virtual Virtual Private Network) ব্যবহার করে আপনি বিশ্বের যেকোনো স্থান থেকে স্ট্রিমিং পরিষেবাগুলো অ্যাক্সেস করতে পারবেন।
আরটিভি/এসআর




