ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

জাতীয় ফুটবল দলের নতুন ম্যানেজার বাবু

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০৪:৪৪ পিএম
বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আমিরুল ইসলাম (বাবু)। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের ম্যানেজার আমের খানের জায়গায় নতুন টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পেয়েছেন বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আমিরুল ইসলাম (বাবু)। দীর্ঘ বিরতির পর আবারও পুরুষ দলের ম্যানেজার হলেন তিনি।

রোববার (৩০ আগস্ট ২০২৬) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)।

আগামী সেপ্টেম্বর-অক্টোবর ২০২৬-এর ফিফা উইন্ডোতে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য ‘ফিফা আসিয়ান কাপ ২০২৬’-এর খেলা উপলক্ষে জাতীয় দলের জন্য এই রদবদল এনেছে বাফুফে।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন এই আসরে বাংলাদেশ দলের টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করবেন বাফুফে কার্যনির্বাহী কমিটির সদস্য মো. ইকবাল হোসেন। দলের টিম ম্যানেজারের মূল প্রশাসনিক দায়িত্ব সামলাবেন আরেক কার্যনির্বাহী সদস্য মো. আমিরুল ইসলাম।

আর বাফুফে ন্যাশনাল টিমস কমিটির সদস্য মো. আমের খান পালন করবেন টিম কো-অর্ডিনেটরের দায়িত্ব। গত প্রায় দেড় বছর ধরে জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছিলেন আমের খান।

কিন্তু তিনি বাফুফের নির্বাচিত নির্বাহী কমিটির সদস্য না হওয়ায় ফেডারেশনের ভেতরেই এই নিয়ে চাপা অসন্তোষ ছিল। নির্বাচিত একাধিক সদস্যের দাবি ছিল, সম্মানজনক এই পদটি তাদের মধ্য থেকেই কাউকে দেওয়া উচিত।

সম্প্রতি আমিরুল ইসলাম বাবু প্রকাশ্যে ম্যানেজার হওয়ার আগ্রহ প্রকাশ করার পর এই দাবি আরও জোরালো হয়। বাফুফের এই সিদ্ধান্তের মাধ্যমে স্পষ্ট হলো যে, শেষ পর্যন্ত নির্বাচিত সদস্যদের দাবির প্রতিই সম্মান জানানো হয়েছে।

আমিরুল ইসলাম শুরুতে বাংলাদেশ পুরুষ ফুটবল দলের ম্যানেজার ছিলেন। এর পর দীর্ঘ সময় নারী ফুটবল দলের ম্যানেজার ছিলেন। সেখানে পাওয়া সাফল্যে আবারও পুরুষ ফুটবল দলের ম্যানেজার হিসেবে ফিরলেন তিনি।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
রবি বোলার হান্টে সেরা ২১ প্রতিভা, বিশেষ সম্মাননা পেল দুই খুদে স্পিনার
দীর্ঘ আট বছর পর আবারও দেশজুড়ে আয়োজিত ‘রবি বোলার হান্ট’-এর সফল সমাপ্তি হয়েছে। ২৫ হাজারের বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ২১ জন উদীয়মান বোলার।
রবি বোলার হান্টে সেরা ২১ প্রতিভা, বিশেষ সম্মাননা পেল দুই খুদে স্পিনার
যে কারণে মেসির বাম পা চান হ্যারি কেইন
লিওনেল মেসির বাঁ পায়ের জাদুতে মুগ্ধ ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। আর্জেন্টাইন মহাতারকার মতো বাঁ পায়ের অসাধারণ দক্ষতা নিজের মধ্যে থাকলে প্রতিপক্ষের জন্য তাকে থামানো কঠিন হয়ে পড়ত বলে মনে করেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার।
যে কারণে মেসির বাম পা চান হ্যারি কেইন
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল
অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে শেষ হলো তার ১৪ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল
বার্সা, ম্যান ইউ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বার্সা, ম্যান ইউ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
সিঙ্গাপুরের বিপক্ষে ব্রাজিলের দল ঘোষণা
কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় গ্রেপ্তার ম্যানেজার
মেসি ছাড়া আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য