ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

দুই দশক পর ইউএস ওপেনের প্রথম রাউন্ডেই বিদায় জকোভিচের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ১২:৩০ পিএম
টেনিস তারকা নোভাক জকোভিচক। ছবি: সংগৃহীত

অসুস্থ শরীর নিয়েও জয়ের আত্মবিশ্বাস কমেনি তার। সব ধরনের গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ডে টানা ৭৮ ম্যাচ জয়ের গৌরবময় রেকর্ড নিয়েই কোর্টে নেমেছিলেন তিনি। কিন্তু ২০ বছরের মধ্যে সবচেয়ে বড় চমকের সাক্ষী হয়ে ইউএস ওপেনের প্রথম রাউন্ডেই থামতে হলো ২৪ বার গ্র্যান্ড স্ল্যাম জয়ী টেনিস তারকা নোভাক জকোভিচকে।

রোববার (৩০ আগস্ট) নিউইয়র্কে কঠিন পাঁচ সেটের রোমাঞ্চকর লড়াইয়ে আর্জেন্টাইন মারিয়ানো নাভোনের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন এই সার্বিয়ান কিংবদন্তি।

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ৪৮ নম্বরে থাকা মারিয়ানো নাভোনে রেকর্ড গড়ে ম্যাচটি জেতেন ৭-৬ (৭/৫), ৫-৭, ৪-৬, ৬-২, ৬-১ ব্যবধানে। এই অভাবনীয় হারের মধ্য দিয়ে রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা উঁচিয়ে ধরার শেষ ইচ্ছাতেও বড় ধাক্কা খেলেন জকোভিচ।

সেই সঙ্গে অবসান ঘটল গ্র্যান্ড স্ল্যামের ইতিহাসে জকোভিচের টানা দুই দশকের এক রাজত্বের। ২০০৬ সালে অস্ট্রেলিয়ান ওপেনে পল গোল্ডস্টেইনের কাছে হারের পর গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ডে আর কোনো ম্যাচ হারেননি তিনি। দীর্ঘ ২০ বছর ধরে অক্ষুণ্ণ থাকা টানা ৭৮ জয়ের সেই অপরাজেয় যাত্রায় ছেদ টানলেন তরুণ আর্জেন্টাইন নাভোনে।

আরও পড়ুন

কোর্টে এদিন শুরু থেকেই সংগ্রাম করতে দেখা যায় জকোভিচকে। শারীরিক চরম অসুস্থতায় ম্যাচের মধ্যেই কোর্টে একাধিকবার বমি করেন তিনি। শেষ দিকে পায়ে মারাত্মক টান পড়ায় হাঁটাচলাতেও আসছিল জড়তা। তা সত্ত্বেও অভিজ্ঞতার জোরে চতুর্থ সেটে খেলায় দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন সার্ব তারকা। দুর্দান্ত এক ব্যাকহ্যান্ড শটে নাভোনের সার্ভিস পয়েন্ট ভেঙে দিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে যান তিনি।

তবে ছেড়ে কথা বলেননি আর্জেন্টাইন তরুণ নাভোনে। জকোভিচের দুর্বলতার সুযোগ নিয়ে পর পর পাঁচটি গেম জিতে ম্যাচকে নিয়ে যান পঞ্চম ও চূড়ান্ত সেটে। শেষ সেট শুরুর আগে দীর্ঘ সময়ের চিকিৎসাসংক্রান্ত বিরতি নেন জকোভিচ। কোর্টেই তার মেরুদণ্ডে ম্যাসাজ ও ওষুধ দেওয়া হয়।

কিন্তু শেষ সেটে আর শরীরকে টেনে নিতে পারেননি এই সার্বিয়ান তারকা। লড়াইয়ের শুরুতেই ৩-০ ব্যবধানে আধিপত্য বাড়িয়ে জকোভিচকে ছিটকে দেন নাভোনে। শেষ পর্যন্ত নিজের সার্ভিসে মাত্র একটি পয়েন্ট হারিয়ে ক্যারিয়ারের অন্যতম সেরা ও ঐতিহাসিক জয়টি ছিনিয়ে নেন নাভোনে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে এর সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত
এশিয়া কাপের ফাইনালের পর এবার এশিয়ান গেমসের স্বর্ণপদকের লড়াইয়েও শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না ভারত। ব্যাটে-বলে দাপট দেখিয়ে ১৪৭ রানের বিশাল ব্যবধানে জিতে নারী ক্রিকেটে আবারও চ্যাম্পিয়ন হলো হারমানপ্রিত কৌরের দল।
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত
জাপানের বিপক্ষে ৩২ রানে আটকে গেল ভারত
আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ভারত ও জাপানের মধ্যে ব্যবধান বিশাল। ভারত যেখানে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয়, জাপানের অবস্থান ৪১তম। তবে বৃষ্টির কারণে পাঁচ ওভারে নেমে আসা ম্যাচে শুরুতেই সেই ব্যবধান ভুলিয়ে দিয়েছে স্বাগতিক জাপান। মাত্র ১৪ রানের মধ্যে ভারতের তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে ঐতিহাসিক ম্যাচে বড় চাপ তৈরি করেছে তারা। সানোর আন্তর্জাতিক ক্রিকেট মাঠে বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর শুরু হয় ম্যাচটি। শেষ পর্যন্ত দুই দলের ইনিংসই পাঁচ ওভারে সীমাবদ্ধ করা হয়। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। এটি ভারত ও জাপানের পুরুষ দলের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। এশিয়ান গেমসের প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত একমাত্র টি-টোয়েন্টিটি হচ্ছে ‘সুজুকি কাপ’ এর অধীনে। মাত্র ৩০ বলের ইনিংস হওয়ায় শুরু থেকেই দ্রুত রান তোলার তাগিদ ছিল ভারতের ব্যাটসম্যানদের। কিন্তু প্রথম ওভারেই সেই পরিকল্পনায় ধাক্কা দেয় জাপান। চার্লি হারা-হিনজের ওভারের শেষ বলে বড় শট খেলতে গিয়ে শোমা সুগায়া-স্লেটারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অভিষেক শর্মা। প্রথম বলেই কোনো রান না করে আউট হন ভারতের ওপেনার। ২০২৬ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি অভিষেকের প্রথম বলে শূন্য রানে ফেরার পঞ্চম ঘটনা। এক বছরে পাঁচবার প্রথম বলে ডাক মেরে তিনি এখন রুয়ান্ডার কেভিন ইরাকোজে ও জিম্বাবুয়ের রিচার্ড এনগারাভার পাশে। অভিষেকের বিদায়ের পরও চাপ কাটেনি ভারতের। দ্বিতীয় ওভারে ইব্রাহিম তাকাহাশির বলে বড় শট খেলতে গিয়ে ডিপ মিডউইকেটে বেঞ্জামিন ইতো-ডেভিসের হাতে ক্যাচ দেন সঞ্জু স্যামসন। ৭ বলে ৯ রান করেন তিনি। তৃতীয় ওভারেও উইকেট হারায় ভারত। বেঞ্জামিন ইতো-ডেভিসের অফ স্পিনে ইনসাইড-আউট শট খেলতে গিয়ে অতিরিক্ত কভারে মাকোতো তানিয়ামার হাতে ক্যাচ দেন ঈশান কিষান। ৬ বলে ৩ রান করে ফেরেন তিনি। ফলে ২.৪ ওভারেই মাত্র ১৪ রানে ৩ উইকেট হারায় ভারত। চতুর্থ উইকেটে অধিনায়ক শ্রেয়াস আইয়ার কিছুটা প্রতিরোধ গড়েন। ১২ বলে একটি চারসহ ১৬ রান করেন তিনি। তবে ইনিংসের শেষ ওভারে আইয়ারও আউট হয়ে গেলে ৫ ওভারে ৪ উইকেটে ৩২ রানেই থামে ভারতের ইনিংস। ভারতের হয়ে তিলক ভার্মা ৩ বলে ১ এবং শিবম দুবে ১ বলে কোনো রান না করে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে আসে ৩ রান। জাপানের বোলারদের মধ্যে চার্লি হারা-হিনজে ২ ওভারে ১৭ রান দিয়ে নেন ২ উইকেট। ইব্রাহিম তাকাহাশি ২ ওভারে ১৩ রান দিয়ে একটি এবং বেঞ্জামিন ইতো-ডেভিস ১ ওভারে মাত্র ২ রান দিয়ে একটি উইকেট শিকার করেন। আরটিভি/এসকে
জাপানের বিপক্ষে ৩২ রানে আটকে গেল ভারত
আরও পড়ুন
সোফিয়া কেনিনের কাছে ভেনাসের বিদায়