ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

টেনিসের হল অব ফেমে রজার ফেদেরার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ১১:১৮ এএম
সুইজারল্যান্ডের কিংবদন্তি টেনিস তারকা রজার ফেদেরার। ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের কিংবদন্তি টেনিস তারকা রজার ফেদেরার আন্তর্জাতিক টেনিস হল অব ফেমে জায়গা পেয়েছেন। যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের নিউপোর্টে ২৯ আগস্ট এই অনুষ্ঠান হয়। ২০টি গ্র্যান্ড স্লাম জেতা ফেদেরার এই অনুষ্ঠানে আবেগময় বক্তব্য দেন। বক্তব্যের সময় বেশ কয়েকবার তার চোখে জল চলে আসে।

চ্যানেল নিউজএশিয়ার প্রতিবেদন অনুযায়ী, ফেদেরারের সঙ্গে এবার হল অব ফেমে জায়গা পেয়েছেন সাংবাদিক ও ধারাভাষ্যকার মেরি কারিলো। ফেদেরার বলেন, এই সম্মান তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তিগুলোর একটি। তিনি বলেন, ‘খ্যাতি কখনোই আমার লক্ষ্য ছিল না। আমি চেয়েছিলাম এমন কিছুর জন্য জীবন উৎসর্গ করতে, যা আমি ভালোবাসি। আর সেই ভালোবাসা যাদের সঙ্গে ভাগ করে নেওয়া যায়, তাদের পাশে থাকতে চেয়েছিলাম।’

২০২২ সালে ফেদেরার অবসর নেন। ততদিনে তিনি জিতেছেন ১০৩টি এটিপি ট্যুর শিরোপা। উইম্বলডন তিনি জিতেছেন আটবার। পুরুষদের মধ্যে এটাই সর্বোচ্চ। এছাড়া অস্ট্রেলিয়ান ওপেন ছয়বার, ইউএস ওপেন পাঁচবার এবং ফ্রেঞ্চ ওপেন একবার জিতেছেন তিনি। বিশ্ব র‍্যাংকিংয়ের শীর্ষে তিনি ছিলেন মোট ৩১০ সপ্তাহ।

আরও পড়ুন

৪৫ বছর বয়সী এই তারকা তার কোচ, চিকিৎসক ও পরিবারকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে তার স্ত্রী মিরকা ফেদেরারের কথা বলেন। তিনি জানান, মাঠের বাইরে একজন স্বামী, বাবা ও বন্ধু হিসেবে ফেদেরার কেমন মানুষ।

ফেদেরার নিজেও নিজের লম্বা ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘ভিন্ন ভিন্ন প্রজন্মের খেলোয়াড়দের সঙ্গে খেলার সুযোগ পাওয়াটা বিশাল সৌভাগ্যের ব্যাপার। এই তালিকায় আছেন আন্দ্রে আগাসি, লেটন হিউইট, অ্যান্ডি রডিক, রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ।’

খেলা ছেড়ে দিলেও ভিন্নভাবে টেনিসের সঙ্গে যোগটা থেকেই যাবে তার। ফেদেরার বলেন, ‘খেলোয়াড় হিসেবে সময় শেষ হলেও টেনিসের সঙ্গে পরিবার, বন্ধুত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনার যোগ থেকেই যাবে।’

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এবার ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
সদ্য এশিয়ান গেমসের ভারতীয় দলে সুযোগ পাওয়া ক্রিকেটার বিপরাজ নিগামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) ভারত-জাপান প্রদর্শনী ম্যাচে জাতীয় দলের জার্সিতে তার অভিষেকের সম্ভাবনা রয়েছে। এর কয়েক ঘণ্টা আগে সোমবার সামনে আসে তার বিরুদ্ধে ওই অভিযোগ। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগকারী তরুণী রোববার বিপরাজের বাড়ির সামনে তার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছিলেন। তবে বিপরাজ তখন জাপানে থাকায় তাদের দেখা হয়নি। পরে বিপরাজের বাবা ওই তরুণীর সঙ্গে ফোনে কথা বলেন এবং এক সপ্তাহ পর আবার দেখা করার আশ্বাস দেন।  বিপরাজ ও ওই তরুণীর মধ্যে আগে থেকেই বিরোধ রয়েছে। দুজনই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। গত বছরের ৮ নভেম্বর বারাবাঁকি কোতোয়ালি থানায় ওই তরুণীর বিরুদ্ধে অভিযোগ করেন বিপরাজ। তার দাবি, বিভিন্ন নম্বর থেকে ফোন করে তাকে হয়রানি করা হচ্ছিল। পাশাপাশি মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ করেন তিনি। অন্যদিকে, গৌতম বুদ্ধ নগরের এক্সপ্রেসওয়ে থানায় বিপরাজের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেন ওই তরুণী। তার দাবি, ২০২৫ সালের মে মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পরিচয় হয়। পরে বিপরাজ তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি। অভিযোগ অনুযায়ী, গত বছরের ২৯ জুলাই নয়ডার একটি হোটেলে নিয়ে বিপরাজ তাকে ধর্ষণ ও নির্যাতন করেন। এ ঘটনায় ১৬ ডিসেম্বর থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। এদিকে, এশিয়ান গেমসের দলে বরুণ চক্রবর্তীর পরিবর্তে সুযোগ পেয়েছেন বিপরাজ। উত্তরপ্রদেশের হয়ে ছয়টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ১৯ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন এই ক্রিকেটার। তবে অভিযোগগুলোর বিষয়ে তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান থাকায় এখনো আদালতে তা প্রমাণিত হয়নি। আরটিভি/এসকে
এবার ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
এবার রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন এমবাপে
মাদ্রিদ ডার্বিতে হারের পর রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনিও। এবার সেই বিতর্কে নিজের অবস্থান জানিয়েছেন দলের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। ফরাসি এই তারকার মতে, ম্যাচে রেফারির ভুল ছিল। তবে বিষয়টি নিয়ে প্রকাশ্যে আর বেশি কথা বলতে চান না তিনি।
এবার রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন এমবাপে
এশিয়ান গেমসের ফাইনালসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
এশিয়ান গেমসের ফাইনালসহ টিভিতে আজকের খেলা
মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনা দলে বড় দুঃসংবাদ
আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা। ক্লাব ফুটবলে শেষ ম্যাচে চোট পেয়েছেন রিভার প্লেটের আক্রমণাত্মক মিডফিল্ডার থিয়াগো আলমাদা।
মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনা দলে বড় দুঃসংবাদ
এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায়
এশিয়ান গেমসে নিজেদের শেষ ম্যাচে মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে গোলের একাধিক সুযোগ তৈরি করেও কাজে লাগাতে না পারায় শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ঋতুপর্ণা চাকমাদের।
এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায়
আরও পড়ুন
টেবিল টেনিস র‍্যাঙ্কিংয়ে চ্যাম্পিয়ন হৃদয় ও মৌ 
চার বছর পর আবার একসঙ্গে সেরেনা-ভেনাস
শুরু হচ্ছে উম্মুক্ত প্রাইজমানি র‌্যাঙ্কিং টুর্নামেন্ট, রেজিস্ট্রেশন যেভাবে
প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে ১৯ বছরের আন্দ্রিভা