
দলের প্রধান খেলোয়াড়দের ওপর নজর রাখতে ঘনঘন ইউরোপ ট্যুর করছেন হোর্হে সাম্পওলি। সুযোগ পেলেই সেরে নিচ্ছেন নিজেদের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা। জাতীয় দলের জার্সি গায়ে নিজেরদের সেরাটা দেবার জন্য শিষ্যদের উজ্জীবিত করতে কাজ করে যাচ্ছেন আর্জেন্টাইন কোচ। এবার কিছুটা ভিন্ন পন্থা অবলম্বন করছেন সাম্পওলি।
সাধারণত বার্সেলোনায় দলের সবচেয়ে সেরা তারকা লিওনেল মেসি ও অভিজ্ঞ হ্যাভিয়ের মাশ্চেরানোকে পেয়ে যেতেন। গেলো কয়েক বছর ধরে ইংলিশ প্রিমিয়ার লিগেও নিজেদের শক্ত অবস্থান করে নিয়েছে আলবিসেলেস্তেরা।
তবে ইতালিয়ান সিরি আ’ আর্জেন্টাইনদের জন্য সেকেন্ড হোম হিসেবেই পরিচিত। ডিয়েগো ম্যারাডোনা থেকে গাব্রিয়েল বাতিস্তুতা কিংবদন্তিরা সবাই খেলেছেন লিগের ঐতিহাসিক দলগুলোর হয়ে। বর্তমানের আকাশী-সাদা শিবিরের হয়ে খেলা দুই আলোচিত ও বিতর্কিত দুই তারকাও খেলছেন ইউরোপের অন্যতম সেরা এই লিগে।
--------------------------------------------------------
আরও পড়ুন : দিল্লির বিপক্ষে হায়দরাবাদের এক পরিবর্তন!
--------------------------------------------------------
আগামী জুন থেকে শুরু হওয়া বিশ্বকাপের জন্য ঘোষিত ২৩ জনের স্কোয়াডে নেই পাওলো দিবালা ও মাউরো ইকার্দি। মজার বিষয়টি হচ্ছে দুজনই সেরা চলতি মৌসুমের সেরা স্কোরার।
সিরা আ’তে ৩১ ম্যাচ ও কোপা ইতালিয়ার দুই ম্যাচে অংশ নিয়ে ২৭ গোল করেছেন ইকার্দি। এতে লিগ সেরা স্কোরারের দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ইন্টার মিলানের অধিনায়ক। অপেক্ষায় থাকতে হচ্ছে এই স্ট্রাইকারের। ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন দল ম্যানচেস্টার সিটির সার্জিও আগুয়েরো যদি ইনজুরি কাটিয়ে না উঠতে পারেন তাহলেই সুযোগ মিলবে ২৫ বছর বয়সী এই তারকার।
জুভেন্টাসের হয়ে লিগে ৩০ ম্যাচে ২১টি গোল করেছেন দিবালা। গোল করিয়েছেন ৫টি। সেরা স্কোরারদের মধ্যে তৃতীয় স্থানে অবস্থান করছেন ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। চ্যাম্পিয়নস লিগে ৮ ম্যাচ খেলে ১টি। কোপা ইতালিয়ায় ৩ ম্যাচে ১টি ও সুপার কোপায় ১ ম্যাচে দুটি গোল করেছেন। সব মিলিয়ে ৪২ ম্যাচে ২৫ গোল ও ৭ অ্যাসিস্ট রয়েছে তরুণ দিবালার।
মূলত লিওনেল মেসির উত্তরাধিকারী হিসেবে জুভি তারকাকেই বিবেচনা করে আসছে বিশ্ব মিডিয়া। বার্সা ফরোয়ার্ডের পজিশন ও একই ধরণের খেলা হবার কারণে বিশ্বকাপ দৌড়ে ছিটকে পড়েন দিবালা।
স্কাই স্পোর্টস জানিয়েছে, গেলো সপ্তাহে ইকার্দি সাম্পাওলির সঙ্গে দেখা করেছেন। বিশ্বকাপের আর্জেন্টিনা দলের ৩৫ জনের স্কোয়াডে রয়েছেন ইন্টার মিলান তারকা। তবে অভিজ্ঞ আগুয়েরোই তো জাতীয় দলের কোচের প্রথম পছন্দ থাকবে সেটাই স্বাভাবিক।
নতুন খবর হচ্ছে ম্যানসিটির কোচ পেপ গার্দিওলা জানিয়েছেন দ্রুত সেরে উঠছেন আগুয়েরো। সুতরাং বন্ধু মেসির পাশে রাশিয়ার মাঠ মাতাতে দেখা যাবে ২৯ বছর বয়সী এই স্টাইকারকে।
ইকার্দির কপাল পুড়লেও বিশ্বসেরার লড়াইয়ে অংশ নিতে দেখা যাবার তীব্র সম্ভাবনা তৈরি হয়েছে দিবালার। যদি কোনো কারণে মেসি ইনজুরির কবলে পড়েন সে বিষয়টিও মাথায় রাখছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ)।

ফক্স স্পোর্টসের মতে, মেসিকে বিশ্বকাপ উপহার দিতে সব করতে প্রস্তুত দুই বারের বিশ্বসেরা দলটি। আর তাই স্প্যানিশ দল রেসিং ক্লাবের ফরোয়ার্ড লাউটারো মার্টিনেজের সঙ্গে আলোচনাও হয়ে গেছে। প্রাথমিক স্কোয়াডে সুযোগ পাওয়া এই তরুণ ফরোয়ার্ডের বদলে একুশতম বিশ্বকাপের মূল আসরে নামবেন দিবালা।
জনপ্রিয় এই গণমাধ্যমটির হয়ে আর্জেন্টিনা ফুটবল দলের খবর কাভার করেন মারকস স্টইলি। তিনি বলেন, বিশ্বকাপে দিবালা খেলবেন মেসির পাশে, মেসির জন্য এবং মেসির বদলে।
আরও পড়ুন :
ওয়াই/জেবি




