ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ লাখ টাকা জেতার সুযোগ পাচ্ছেন ই-স্পোর্টস প্রেমীরা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১০ পিএম
ছবি: সংগৃহীত

দেশের তরুণ গেমিংপ্রেমীদের প্রতিভা বিকাশ, প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেদের দক্ষতা প্রদর্শন এবং দেশের ক্রমবর্ধমান গেমিং কমিউনিটির সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ করে দিতে রবি আজিয়াটা পিএলসি’র ব্র্যান্ড ‘সার্কেল’ চালু করেছে বৃহৎ পরিসরের ই-স্পোর্টস টুর্নামেন্ট ‘সার্কেল গেমিং এরিনা’। টুর্নামেন্টটিতে বিজয়ীদের জন্য থাকছে মোট ২৫ লাখ টাকার আকর্ষণীয় পুরস্কার।

রাজধানীতে রবি আজিয়াটা পিএলসি’র কর্পোরেট অফিসে বুধবার (১৮ নভেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টটির ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা, চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ এবং হেড অব সার্কেল মার্কেটিং মুহাম্মদ আব্দুল হাইসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতাটিতে দুটি জনপ্রিয় গেম-পাবজি মোবাইল এবং ই-ফুটবল অন্তর্ভুক্ত থাকবে, যেখানে পাবজি মোবাইলের জন্য ২০ লাখ এবং ই-ফুটবলের জন্য ৫ লাখ টাকার পুরস্কার দেয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) থেকে 'মাই সার্কেল অ্যাপ'এর মাধ্যমে নিবন্ধন শুরু হয়েছে। নিবন্ধনের জন্য প্রতিটি অংশগ্রহণকারী দলের অন্তত একজন সদস্যের একটি সার্কেল নম্বর থাকতে হবে।

আগের সিজনের সাফল্যের ধারাবাহিকতায়, বাংলাদেশের ই-স্পোর্টস ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে সার্কেল গেমিং এরিনা। এর আগের সংস্করণে ২ হাজার ৫শ’-এরও বেশি গেমার অংশ নিয়েছিলেন এবং এর গ্র্যান্ড ফাইনালের লাইভস্ট্রিম ইউটিউবের পাবজি মোবাইল ক্যাটাগরিতে বিশ্বব্যাপী প্রথম স্থান অর্জন করেছিল; যাতে সাড়া দিয়েছিল ৭ লাখেরও বেশি লাইভ দর্শক। এছাড়া টুর্নামেন্ট-সংশ্লিষ্ট কনটেন্টগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ৫ কোটিরও বেশি ভিউ অর্জন করেছিল।

সার্কেল দীর্ঘদিন ধরেই মোবাইল ম্যানিয়া, নেক্সট লেভেল গেমিং পডকাস্ট, এ ওয়ান ই-স্পোর্টস’র সাথে অংশীদারিত্ব এবং কোডাশপ ও মিডাসবাইসহ ৮০টি’রও বেশি গেমিং সেবা, ডেডিকেটেড গেমিং ডেটা প্যাক এবং সার্কেল ব্যালেন্সের মাধ্যমে ইন-গেম পারচেজ সুবিধার মতো উদ্যোগগুলো গ্রহণ করে গেমিং কমিউনিটিকে সক্রিয়ভাবে সহায়তা করে আসছে।

এই আয়োজন সম্পর্কে রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন,বাংলাদেশের তরুণদের কাছে গেমিং এখন ক্যারিয়ার গঠন এবং বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জনের একটি বাস্তব মাধ্যমে পরিণত হয়েছে। এ কারণেই গেমাররা সার্কেলের মূল মনোযোগের কেন্দ্রে রয়েছেন। সার্কেল গেমিং এরিনার মাধ্যমে আমরা এই প্রতিভাবানদের জন্য আরও বড় একটি মঞ্চ তৈরি করে দিচ্ছি এবং এমন একটি ইকোসিস্টেম গড়ে তুলছি যা তাদের সাথে সাথে বিকশিত হবে।

সার্কেল গেমিং এরিনায় নিবন্ধনের জন্য অংশগ্রহণকারীরা 'মাই সার্কেল অ্যাপ' ওপেন করার পর 'সার্কেল গেমিং এরিনা' ব্যানারটি নির্বাচন করে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারবেন। পছন্দের গেমিং ক্যাটাগরি নির্বাচন এবং দলের প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার পর, ইমেইলের মাধ্যমে সার্কেল ডিসকর্ড সার্ভারে প্রবেশের সুযোগ পাবেন নিবন্ধিত অংশগ্রহণকারীরা।

'সার্কেল গেমিং এরিনা ফেস্ট'-এর মাধ্যমে টুর্নামেন্টটি শেষ হবে; ল্যান ফরম্যাটে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। ইভেন্টের তারিখ, খেলার সূচি এবং লাইভস্ট্রিমের বিস্তারিত তথ্য পরবর্তীতে সার্কেলের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আইপিএল থেকে সরে দাঁড়ালেন মিচেল স্টার্ক
আইপিএলের ২০২৭ মৌসুমে খেলবেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচি ও নিজের ফিটনেস ধরে রাখতে আগামী মৌসুম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ৩৬ বছর বয়সী এই বাঁহাতি পেসার। তার এই সিদ্ধান্তে বড় ধাক্কা খেয়েছে দিল্লি ক্যাপিটালস।
আইপিএল থেকে সরে দাঁড়ালেন মিচেল স্টার্ক
সিরিজ জয়ের পরও শাস্তি পেল ভারত
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের আনন্দের মধ্যেই দুঃসংবাদ শুনতে হলো ভারতীয় ক্রিকেট দলকে। পঞ্চম ও শেষ ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে দলটিকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
সিরিজ জয়ের পরও শাস্তি পেল ভারত
হোবার্টে অস্ট্রেলিয়াকে উড়িয়ে ইংল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়
প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড। দ্বিতীয় ওয়ানডের পর সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচেও অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়েছে হ্যারি ব্রুকের দল।  বেন ডাকেটের দুর্দান্ত সেঞ্চুরি এবং সনি বেকারের বোলিং নৈপুণ্যে হোবার্টে ৯৭ রানের বড় জয় তুলে নিয়েছে সফরকারীরা। এতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে ইংল্যান্ড। বুধবার (১৮ নভেম্বর) হোবার্টের বেলেরিভ ওভালে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিং করে ৪৮ ওভার ৩ বলে ৩২৮ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে ৪৬ ওভার ৫ বলে ২৩১ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ম্যাচসেরা হয়েছেন ১৩৩ রানের দুর্দান্ত ইনিংস খেলা বেন ডাকেট। আর সিরিজসেরার পুরস্কার জিতেছেন টম ব্যান্টন। ইংল্যান্ডের বড় সংগ্রহের ভিত গড়ে দেন দুই ওপেনার ডাকেট ও ব্যান্টন। উদ্বোধনী জুটিতে মাত্র ৮ ওভার ৪ বলে ৭৪ রান যোগ করেন তারা। আগ্রাসী ব্যাটিংয়ে ৩৫ বলে ৯টি চারে ৪৪ রান করে ফেরেন ব্যান্টন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। জো রুট ১২, অধিনায়ক হ্যারি ব্রুক ১৭ এবং জর্ডান কক্স ১২ রান করে আউট হন। জফরা আর্চারও করতে পারেননি ৭ রানের বেশি। একপর্যায়ে ১৯৫ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। তবে এক প্রান্ত আগলে রেখে অস্ট্রেলিয়ার বোলারদের শাসন করেন ডাকেট। ৯৪ বলে ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে এটিই তার প্রথম শতক। শেষ পর্যন্ত ১১৫ বলে ১৫টি চার ও ৩টি ছক্কায় ১৩৩ রান করে বিদায় নেন এই বাঁহাতি ব্যাটার। শেষদিকে উইল জ্যাকসের ব্যাটে তিনশ ছাড়ানো সংগ্রহ পায় ইংল্যান্ড। ৪৮ বলে ৪টি চার ও এক ছক্কায় ৫৯ রান করেন তিনি। স্যাম কারান যোগ করেন ১৯ রান। অস্ট্রেলিয়ার হয়ে জ্যাক এডওয়ার্ডস ৪টি এবং ম্যাট রেনশ ৩টি উইকেট নেন। ৩২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। প্রথম ১০ বলের মধ্যেই দুই ওপেনার ট্রাভিস হেড ও অধিনায়ক মিচেল মার্শকে ফিরিয়ে দেন গাস অ্যাটকিনসন ও সনি বেকার। এরপর জশ ইংলিসকেও সাজঘরে ফেরান বেকার। ৩৪ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। চতুর্থ উইকেটে ম্যাট রেনশ ও অ্যালেক্স ক্যারি ৭৪ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। রেনশ ৫৫ রান করে লিয়াম ডসনের শিকার হন। অন্যদিকে ক্যামেরন গ্রিনের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হওয়ার আগে ৩৭ রান করেন ক্যারি। এরপর চোটের কারণে মাঠ ছাড়তে হয় ক্যামেরন গ্রিনকে। অ্যাটকিনসনের বাউন্সার হেলমেটের গ্রিলে লেগে মুখে আঘাত পাওয়ার পর রক্তাক্ত অবস্থায় মাঠ ছাড়েন তিনি। পরে কনকাশন পরীক্ষায় সমস্যার বিষয়টি নিশ্চিত হলে তার বদলি হিসেবে মাঠে নামেন অলিভার পিক। তবে কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়া। কুপার কনোলি ২৯, জ্যাক এডওয়ার্ডস ৩১ ও জেভিয়ার বার্টলেট ১৬ রান করেন। বেকারের বোলিং তোপে একের পর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ২৩১ রানেই থামে স্বাগতিকদের ইনিংস। ১৩ রানে অপরাজিত থাকেন মাহলি বেয়ার্ডম্যান। ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত বোলিং করেন সনি বেকার। ১০ ওভারে ৪৫ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন তিনি। সমান ওভারে ৪২ রান খরচায় ৩ উইকেট নেন লিয়াম ডসন। গাস অ্যাটকিনসন ও হ্যারি ব্রুক পান একটি করে উইকেট। এই জয়ের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে তৃতীয়বারের মতো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতল ইংল্যান্ড। এর আগে ১৯৭৪-৭৫ মৌসুমে একমাত্র ওয়ানডেতে জয় এবং ২০১৭-১৮ মৌসুমে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছিল তারা। তবে এবারের সিরিজ জয় বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে ইংলিশদের জন্য। কারণ, অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়িয়ে সিরিজ জয়ের নজির গড়ল তারা। পার্থে প্রথম ওয়ানডেতে মাত্র ১৩১ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হেরেছিল ইংল্যান্ড। এরপর অ্যাডিলেডে দ্বিতীয় ম্যাচে টম ব্যান্টনের সেঞ্চুরিতে ১৩৫ রানের জয় তুলে নেয় তারা। শেষ ম্যাচে হোবার্টেও দাপুটে পারফরম্যান্সে সিরিজ নিশ্চিত করে ব্রুকের দল। এ জয়ে আরও একটি কীর্তি গড়েছে ইংল্যান্ড। হোবার্টে এই প্রথম অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল তারা। অন্যদিকে নিজেদের মাঠে টানা দুই ওয়ানডেতে ৯০ রানের বেশি ব্যবধানে হারের তিক্ত অভিজ্ঞতাও হলো অস্ট্রেলিয়ার। আরটিভি/এসকে
হোবার্টে অস্ট্রেলিয়াকে উড়িয়ে ইংল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়
বিক্রি হয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স!
আইপিএলের নতুন আসর শুরুর আগেই কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মালিকানায় আসছে বড় পরিবর্তন। ফ্র্যাঞ্চাইজিটির ২২.৫ শতাংশ শেয়ার মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠান অ্যারেস ম্যানেজমেন্টের কাছে বিক্রি করে দিচ্ছেন অন্যতম মালিক জয় মেহতা।
বিক্রি হয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স!
জিতেও টুর্নামেন্ট থেকে বিদায় বাংলাদেশের
থাইল্যান্ডকে হারিয়েও আইসিসি উইমেনস ইমার্জিং নেশন্স ট্রফির সুপার সিক্সে জায়গা করে নিতে পারল না বাংলাদেশ। বুধবার (১৮ নভেম্বর) ওমানের আজমানে নিজেদের শেষ ম্যাচে থাইল্যান্ডকে ৩ রানে হারিয়েছে নিগার সুলতানার দল।
জিতেও টুর্নামেন্ট থেকে বিদায় বাংলাদেশের