ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পিএম
ছবি: সংগৃহীত

এশিয়া কাপ রাইজিং স্টারসের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। ২৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৮ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে তারা।

আগামী ২৯ নভেম্বর শিরোপার লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান।

শুক্রবার (২৭ নভেম্বর) দোহায় অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই পাকিস্তানকে চাপে ফেলেন বাংলাদেশের পেসার রিপন মন্ডল। তার বোলিং তোপে মাত্র ২১ রানের মধ্যে দুই উইকেট হারায় পাকিস্তান। তবে প্রাথমিক ধাক্কা সামলে দলের হাল ধরেন হাসান নাওয়াজ ও শাহজাইব খান।

তৃতীয় উইকেটে দুজনের ১১০ রানের জুটি পাকিস্তানকে জয়ের পথে ফিরিয়ে আনে। ৯১ বলে ৬০ রান করে নাওয়াজ আউট হন। এরপর ৫০ রান করে বিদায় নেন শাহজাইব। দলীয় ১৫০ রানে এই জুটি ভাঙলেও পাকিস্তানের জয়ে বাধা হয়ে দাঁড়াতে পারেনি বাংলাদেশ।

পরবর্তী সময়ে আবদুল সামাদ ৩৩ বলে ৪৪ রানের কার্যকর ইনিংস খেলেন। তার বিদায়ের পর ফারহান ইউসাফ ও রোহাইল নাজির বাকি কাজ সম্পন্ন করেন। শেষ পর্যন্ত ২৮ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় তুলে নেয় পাকিস্তান।

এর আগে ব্যাট করতে নেমে শাহাদাত হোসেন দিপুর দুর্দান্ত সেঞ্চুরিতে ৮ উইকেটে ২৩২ রান সংগ্রহ করে বাংলাদেশ। ১১৮ বলে ১০৩ রান করে অপরাজিত থাকেন দিপু।

তবে বাংলাদেশের শুরুটা ছিল হতাশাজনক। দলীয় ১৫ রানেই সাইফ হাসান ও মাহমুদুল হাসান জয়ের উইকেট হারায় তারা। এরপর শাহাদাত হোসেন দিপু ও মাহিদুল ইসলাম ৯৫ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন। মাহিদুল ৭৮ বলে ৪২ রান করে সুফিয়ান মুকিমের বলে আউট হন।

এরপর দিপুকে বড় কোনো জুটি উপহার দিতে পারেননি অন্য ব্যাটাররা। আফিফ হোসেন ৫ ও সাব্বির রহমান শূন্য রানে বিদায় নেন। এসএম মেহরব ২৮ রান করে দিপুর সঙ্গে ৫২ রানের জুটি গড়লেও তা দলের রান বাড়ানোর জন্য যথেষ্ট ছিল না। রাকিবুল হাসান করেন ১০ এবং রিপন মন্ডল যোগ করেন ১৯ রান।

দিপুর সেঞ্চুরির পরও বাংলাদেশের সংগ্রহ পাকিস্তানের সামনে যথেষ্ট হয়ে ওঠেনি। ফলে সেমিফাইনালে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো বাংলাদেশকে। অন্যদিকে ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে পাকিস্তান।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবসর না নিলে রোনালদোর আগেই ১০০০ গোল করতাম: আগুয়েরো
হৃদযন্ত্রের জটিলতায় মাত্র ৩৩ বছর বয়সেই থেমে যায় সার্জিও আগুয়েরোর বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ার। তবে মাঠে খেলা চালিয়ে যেতে পারলে ক্রিস্টিয়ানো রোনালদোর আগেই ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করতে পারতেন বলে বিশ্বাস আর্জেন্টাইন এই কিংবদন্তি স্ট্রাইকারের।
অবসর না নিলে রোনালদোর আগেই ১০০০ গোল করতাম: আগুয়েরো
প্লে-অফে টানা দুই হারে এমএলএস থেকে বিদায় মেসির ইন্টার মায়ামির
মৌসুমজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েও শেষ পর্যন্ত শিরোপা ধরে রাখা হলো না ইন্টার মায়ামির। এমএলএসের নিয়মিত মৌসুমে সর্বোচ্চ ৮০ গোল করা দলটি প্লে-অফের প্রথম দুই ম্যাচে গোলের দেখা না পেয়ে বিদায় নিয়েছে।
প্লে-অফে টানা দুই হারে এমএলএস থেকে বিদায় মেসির ইন্টার মায়ামির
তিন বছর পর মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্বে ফিরলেন রোহিত শর্মা
আইপিএলের ২০২৭ মৌসুমকে সামনে রেখে আবারও রোহিত শর্মার হাতে নেতৃত্বের দায়িত্ব তুলে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। প্রায় তিন বছর পর ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়কত্বে ফিরছেন ভারতের সাবেক অধিনায়ক। 
তিন বছর পর মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্বে ফিরলেন রোহিত শর্মা
অস্ট্রেলিয়া সফরে নিউজিল্যান্ডের ১৬ সদস্যের দল ঘোষণা, ফিরলেন ও’রুর্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। ঘোষিত দলে ফিরেছেন গতিময় পেসার উইল ও’রুর্ক।
অস্ট্রেলিয়া সফরে নিউজিল্যান্ডের ১৬ সদস্যের দল ঘোষণা, ফিরলেন ও’রুর্ক
৩৮ বছর বয়সে মারা গেলেন জনপ্রিয় রেসলার তারকা ব্রনসন রিড
মাত্র ৩৮ বছর বয়সে মারা গেছেন জনপ্রিয় অস্ট্রেলিয়ান রেসলার ও ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিড। তার প্রকৃত নাম জার্মেইন হ্যালি।
৩৮ বছর বয়সে মারা গেলেন জনপ্রিয় রেসলার তারকা ব্রনসন রিড
আরও পড়ুন
সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ড্রোন-সিসিটিভি ও এটিভিতে বিজিবির নজরদারি
লাহোরে ঐতিহাসিক মিনার-ই-পাকিস্তান পরিদর্শন করলেন স্পিকার
বিনা খরচে মালয়েশিয়ায় পৌঁছেছেন ১০৩ বাংলাদেশি, বাকি ৯ জনের কি অবস্থা?
‘১ ডিসেম্বর বিএনপির বিজয় দিবসের মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’