ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

‘১ ডিসেম্বর বিএনপির বিজয় দিবসের মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পিএম
ছবি: সংগৃহীত

বিজয়ের মাস উপলক্ষে ডিসম্বরে মাসব্যাপী কর্মসূচি আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে এক ব্রিফিংয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান। আগমী ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে এই আয়োজন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রুহুল কবির রিজভী জানান, ইতিপূর্বে উদ্বোধনী সমাবেশের বিষয়ে জানানো হলেও ভেন্যু চূড়ান্ত হওয়ার বিষয়টি পরবর্তীতে জানানোর কথা ছিল। আজকের যৌথ সভায় সর্বসম্মতিক্রমে এই উদ্বোধনী সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরীর সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে এই কর্মসূচি সফল করা হবে।

এদিন ঢাকা মেডিকেল কলেজে শহিদ ডা. মিলনের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় সভায় অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। এ সময় বিগত ১৭ বছর ফ্যাসিবাদের দুঃশাসন টিকিয়ে রাখতে নব্বইয়ের স্বৈরাচার ভূমিকা রেখেছিল বলে অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ না পাওয়ায় অতীতে নানা কায়দায় ফ্যাসিবাদের উত্থান ঘটেছে। ভিন্নমতকে ধারণ করতে না পারলে বারবার একনায়কতন্ত্র ও ফ্যাসিবাদের উত্থান ঘটবে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মার্শাল আর্টে বাড়ে শারীরিক সক্ষমতা ও আত্মবিশ্বাস: সেতুমন্ত্রী
মার্শাল আর্ট শুধু খেলা নয়, বরং শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও আত্মবিশ্বাস তৈরিরও একটি মাধ্যম বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। 
মার্শাল আর্টে বাড়ে শারীরিক সক্ষমতা ও আত্মবিশ্বাস: সেতুমন্ত্রী
‘ভারত থেকে বিকাশে টাকা পাঠিয়ে দেশে নাশকতা চালানো হচ্ছে’
ভারতে থেকে বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে দেশে সন্ত্রাস ও নাশকতা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা স্থানীয় সন্ত্রাসীদের হাতে ককটেল ও পেট্রোল তুলে দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন দিচ্ছেন। বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরেও অগ্নিসংযোগ করা হচ্ছে।
‘ভারত থেকে বিকাশে টাকা পাঠিয়ে দেশে নাশকতা চালানো হচ্ছে’
নতুন প্রজন্মকে কৃষির প্রতি অনুপ্রাণিত করা জরুরি: ডা. জুবাইদা
কৃষির প্রতি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করা জরুরি বলে মনে করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
নতুন প্রজন্মকে কৃষির প্রতি অনুপ্রাণিত করা জরুরি: ডা. জুবাইদা
মোদিকে খুশি করতে ২৪ মুসলমানকে হত্যা করেছিল হাসিনা সরকার: এমপি বাবুল
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুশি করতে শেখ হাসিনা সরকার বায়তুল মোকাররমের সামনে ২৪ জন ধর্মপ্রাণ মুসলমানকে নির্বিচারে হত্যা করেছিল বলে অভিযোগ করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
মোদিকে খুশি করতে ২৪ মুসলমানকে হত্যা করেছিল হাসিনা সরকার: এমপি বাবুল
ফ্যাসিবাদী দুঃশাসনে গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে: রিজভী
ফ্যাসিবাদী দুঃশাসনের কড়া গ্রাসে গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজে শহীদ ডা. মিলনের কবর জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, দেশে নিরপেক্ষ বিচারব্যবস্থা, গণমাধ্যম ও নির্বাচন কমিশনসহ প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হলে শহিদ ডা. মিলনের আত্মত্যাগ প্রতিষ্ঠিত হতো।  তিনি বলেন, বারবার দেশে গণতন্ত্র হোঁচট খাওয়ার কারণেই প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব গণতন্ত্রের জন্য তত্ত্বাবধায়ক সরকারকে অপেক্ষাকৃত কার্যকর উল্লেখ করেন। অভিযোগ করেন, আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করলেও ক্ষমতায় এসে তারাই এটিকে বাতিল করেছে ক্ষমতা কুক্ষিগত করতে। আরটিভি/টিআর
ফ্যাসিবাদী দুঃশাসনে গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে: রিজভী
আরও পড়ুন
‘ভারত থেকে বিকাশে টাকা পাঠিয়ে দেশে নাশকতা চালানো হচ্ছে’
ফ্যাসিবাদী দুঃশাসনে গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে: রিজভী
১৬ ডিসেম্বর ভারতের মন্ত্রীর বাংলাদেশ ‘দখলের’ হুমকিতে রিজভীর প্রতিক্রিয়া
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ: রিজভী