
ছয় জাতির অংশগ্রহণে আজ সোমবার সিলেট জেলা স্টেডিয়ামে পর্দা উঠেছে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের পঞ্চম আসরের।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে এবারের আসরে স্বাগতিক দল ছাড়াও অংশ নিচ্ছে লাওস, ফিলিস্তিন, নেপাল, ফিলিপাইন ও তাজিকিস্তান ফুটবল দল।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ-লাওস ম্যাচ দিয়ে সিলেট জেলা স্টেডিয়ামে আজ সন্ধ্যায় উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
ম্যাচ শুরুর আগে দু'দলই আশাবাদ ব্যক্ত করেন নিজেদের জয়ের ব্যাপারে। স্বাগতিক বাংলাদেশের গ্রুপে আছে লাওস ও ফিলিপাইন। অন্য গ্রুপে আছে ফিলিস্তিন, নেপাল ও তাজিকিস্তান।
এছাড়া সিলেটে গ্রুপ পর্বের খেলা শেষে ৯ ও ১০ অক্টোবর সেমিফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে কক্সবাজারে। ১২ অক্টোবর ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে হবে ফাইনাল।
এমআর/পি




