
এশিয়া কাপের বড়দের আসরের ফাইনালে ভারতের কাছে হারতে হয়েছিল। এবার যুব এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের অনূর্ধ্ব ১৯ দলকে হারিয়ে ফাইনালে ওঠার হাতছানি বাংলাদেশের যুবাদের কাছে।
আজ বৃহস্পতিবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জয়ের পর ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয়রা। স্বাগতিক বোলারদের দাপটে নির্ধারিত ৫০ ওভারে ৪৯.২ ওভারে মাত্র ১৭২ রানে অলআউট হয়েছে তারা।
ভারতের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন ইয়াসাভি জাইসওয়াল। সামির চৌধুরী ৩৬ ও আনুজ রাওয়াট করেন ৩৫ রান।
টাইগার যুবাদের হয়ে শরিফুল ইসলাম তিনটি উইকেট শিকার করেন। দুটি করে উইকেট তুলে নেন মৃত্যুঞ্জয় চৌধুরী, রিশাদ হোসেন, তৌহিদ হৃদয় ও মিনহাজুর রহমান।
ওয়াই




