
শচিন টেন্ডুলকারের মতো জুনিয়র পর্যায়ে অসামান্য প্রতিভার পরিচয় দিয়ে জাতীয় দলের জায়গা পেয়েছেন পৃথ্বী শ। আজ বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের টেস্ট দলে অভিষেক হয়েছে ১৮ বছর বয়সী এই ব্যাটসম্যানের। রাজকোটে সিরিজের প্রথম টেস্টে ব্যাট করতে নেমেই তুলে নিলেন সেঞ্চুরি। মাত্র ৯৯ বলে সেঞ্চুরি তুলে নেন তিনি।
এদিন লোকেশ রাহুলের সঙ্গে ওপেন করতে নামেন পৃথ্বী। রাহুল দ্রুত ফিরে গেলেও ঘাবড়ে যাননি তরুণ এই ব্যাটসম্যান। ১৫টি চারের সাহায্যে এই ইনিংসটি সাজান। ক্রিজে তার সঙ্গে রয়েছেন চেতেশ্বর পূজারা।
মাত্র ১৮ বছর ৩২৯ দিন বয়েসে টেস্টে অভিষেক সেঞ্চুরিটি তুলে নেন পৃথ্বী। ঘরোয়া ক্রিকেটে গেলো বছরই অভিষেক হয়েছিল মুম্বাইয়ের এই ব্যাটসম্যানের।
২০১৩ সালে মুম্বাইয়ের হ্যারিশ শিল্ডে আন্তঃস্কুল ম্যাচে ৫৪৬ রান করে সবার নজর কেড়েছিলেন। ১৭ বছর বয়সে রঞ্জি ও দুলিপ ট্রফিতে অভিষেক হয় তান। অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে দেশকে তার অধীনেরই চ্যাম্পিয়ন হয় ভারত। শুধু তাই নয়, আইপিএলে সবচেয়ে কম বয়েসে হাফ সেঞ্চুরির রেকর্ডও রয়েছে পৃথ্বীর (১৮ বছর ১৬৯ দিন)।
এদিকে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৪ ম্যাচে ৭টি সেঞ্চুরি রয়েছে। ঘরোয়া ক্রিকেট, ভারতীয় ‘এ’ দলের হয়ে দারুণ খেলে ইংল্যান্ডে টেস্ট সিরিজে শেষ দুটি ম্যাচে ডাক পেয়েছিলেন তিনি। যদিও খেলার সুযোগ পাননি তবে এবার সুযোগ পেয়েই জাত চেনালেন এই ডান-হাতি ব্যাটসম্যান।
ভারত একাদশ
লোকেশ রাহুল, পৃথ্বী শ, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, রবিচন্দ্রণ অশ্বিন, রবীন্দ্র জাদেজা, উমেশ যাদব, মোহম্মদ সামি, কুলদীপ যাদব।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ক্রেগ ব্রেথওয়েট (অধিনায়ক), কাইরন পাওয়াল, শিমরন হেতমেয়ার, শাই হোপ, রোস্টন চেজ, সুনীল অ্যাম্ব্রিস, শেন দাউরিচ (উইকেট কিপার), কেমো পল, দেবেন্দ্র বিশু, শেরমান লুইস, শ্যানন গ্যাব্রিয়েল।
আরও পড়ুন :
ওয়াই/জেএইচ




