
বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনাল নিশ্চিত করেছে তাজিকিস্তান। আজ মঙ্গলবার কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে ফিলিপাইনকে ২-০ গোলে হারিয়েছে তারা।
আগামীকাল বুধবার দ্বিতীয় সেমিফাইনালে লড়বে বাংলাদেশ ও ফিলিস্তিন। এই দুই দলে জয় পাবে যারা সেই দলটি আগামী শুক্রবার তাজিকদের বিপক্ষে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে।
ছয় জাতির এই টুর্নামেন্ট সিলেটে শেষ হয়েছে গ্রুপ পর্বের লড়াই। ফিলিপাইন ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে উঠে সেমিফাইনালে। প্রথম ম্যাচে লাওসকে ৩-১ গোলে হারিয়ে পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১-০ গোলের জয় পায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি।
অন্য দিকে তাজিকিস্তান ‘এ’ গ্রুপে রানার্সআপ হয়ে টিকিট পায় শেষ চারের। নেপালকে ২-০ গোলে হারানোর পর ফিলিস্তিনের কাছে একই ব্যবধানে হারেতে হয়েছিল তাজিকদের। ফিলিস্তিন ১-০ গোলে নেপালকে হারিয়ে হয় গ্রুপ চ্যাম্পিয়ন।
ওয়াই




