
ঢাকা টেস্টে প্রথম দিনটা বাংলাদেশেরই। অভিষিক্ত সাদমান ইসলামের ১৯৯ বলে ৭৬ রানের লম্বা ইনিংস স্বাগতিকদের নিয়ে গেছে শক্ত অবস্থানে। রান করেছে বাকিরাও, তবে লম্বা করতে পারেননি ইনিংস।
গতকাল শুক্রবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান। চমক ছিল বাংলাদেশ দলে নেই কোনও পেসার। চার স্পিনার নিয়ে সাজানো হয়েছে সেরা একাদশ!
গতকাল প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশ হারিয়েছে ৫ উইকেট। সংগ্রহ হয়েছে ২৫৯ রান।
সাকিব আল হাসান অপরাজিত আছেন প্রথম দিন শেষে। ১১৩ বলে ৫৫ রান করা সাকিব দ্বিতীয় দিন শুরু করেন আরেক অপরাজিত ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে। রিয়াদের সংগ্রহ ৩১ রান।
বাংলাদেশ: সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান।
ওয়েস্ট ইন্ডিজ: ক্রেইগ ব্রেথওয়েট (অধিনায়ক), কিরণ পাওয়েল, শাই হোপ, সুনীল আমব্রিস, রোস্টন চেজ, শিমরণ হেটমেয়ার, শেন ডরিচ(উইকেট-কিপার), জোমেল ওয়ারিকান, দেবেন্দ্র বিষু, কেমার রোচ ও শেরমন লুইস।
আরও পড়ুন :
এমআর/এসএস




