
নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ টি-২০ সিরিজের জন্য দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের এ দলে ফিরলেন বাঁহাতি অফস্পিনার তাইজুল ইসলাম। আর বাদ পড়েছেন লেগ স্পিনার তানভীর আহমেদ। চোটের কারণে নেই ওয়ানডে থেকে ছিটকে পড়া উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তার বদলে রাখা হয়েছে নুরুল হাসান সোহানকে।
ওয়ানডে সিরিজে একটি ম্যাচও না খেলা রুবেল হোসেন আছেন টি-২০ দলে। তার সঙ্গে আছেন দ্বিতীয় ওয়ানডেতে মোটামুটি ভালো বোলিং করা শুভাশিস রায়। মুস্তাফিজুর রহমানও আছেন টি-২০ দলে। তবে ওয়ানডের মতো টি-২০ সিরিজেও রাখা হয়নি তরুণ অফস্পিনার মেহেদী হাসান মিরাজকে।
আসছে ৩ জানুয়ারি থেকে নেপিয়ারে টি-২০ সিরিজ শুরু হবে।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শুভাগত হোম, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক ), মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও শুভাষিশ রায়।
ওয়াই/ডিএইচ




