
করোনাভাইরাস আতঙ্কে চলমান পরিস্থিতিতে বিপাকে পড়া অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার সোহেল রানার পক্ষ থেকে।
সোমবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনের সামনে দুস্থ, বয়স্ক ও নিম্ম আয়ের মানুষদের জন্য খাবার বিতরণ করা হয়।
আবাহনী লিমিটেডের এই তারকার পক্ষে বাফুফের হেড অব মিডিয়া আহসান আহমেদ অমিত খাবার প্রদান করেন।
কয়েকদিন আগেই এক ভিডিও বার্তায় সবাইকে ঘরে থাকার আহ্বান জানান মিডফিল্ডার সোহেল রানা। এসময় তিনি বলেন, সবাই পরিষ্কার পরিছন্ন থাকবেন।
স্বেচ্ছায় গৃহবন্দী অবস্থায় অনুশীলনও করছেন প্রতিদিন।
সোহেল রানা বলেন, বাসা থেকেই ব্যালেন্স ট্রেনিং করছি, যাতে মাঠে নামার আগে ফিটনেসটা ধরে রাখতে পারি।
ওয়াই




