
অবসর নিয়ে পাকিস্তানের তারকা অলরাউন্ডার শোয়েব মালিকের সঙ্গে টুইট যুদ্ধে জড়ালেন দেশটির সাবেক অধিনায়ক রমিজ রাজা। পাশাপাশি মোহম্মদ হাফিজকেও ক্রিকেট থেকে বিদায় জানাতে পরামর্শ দিয়েছেন তিনি। অবশ্যও শোয়েব জানিয়ে দিয়েছেন এত দ্রুত তারা ২২ গজকে বিদায় জানাচ্ছেন না।
১৯৯৯ সালে প্রথমবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছিলেন শোয়েব মালিক। পাকিস্তানের হয়ে ৩৫ টেস্ট, ২৮৭ ওয়ানডে ও ১১০টি টি-টোয়েন্টি ম্যাচে যথাক্রমে ১ হাজার ৮৯৮, ৭ হাজার ৫৩৪ ও ২ হাজার ৩২১ রান করেছেন ৩৮ বছর বয়সী তারকা। তিন ফরম্যাট মিলিয়ে যথাক্রমে ৩২, ১৫৮ ও ২৮ উইকেটও রয়েছে এই স্পিনিং অলরাউন্ডারের।
বয়সে এক বছরের বড় হলেও ২০০৩ সালে জাতীয় দলে অভিষেক হয় মোহম্মদ হাফিজের। ৫৫ টেস্ট, ২১৮ ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৯১টি। যথাক্রমে ৩ হাজার ৬৫২, ৬ হাজার ৬১৪ ও ১ হাজার ৯৯২ রান রয়েছে হাফিজের নামের পাশে। সাদা পোশাকে ৫৩, ৫০ ওভারের ক্রিকেটে ১৩৯ ও সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে ৫৪টি উইকেট তুলতে সক্ষম হয়েছেন তিনি।
সম্মানের সঙ্গেই এই দুই ক্রিকেটারের অবসরে যাওয়া উচিত, রমিজ রাজার করা সম্প্রতি এমন এক মন্তব্যের পর শোয়েব মালিক জবাব দিলেন।
রামিজ রাজাকে রীতিমতো ট্রোলড করেছেন শোয়েব। টুইটারে টাইমস অব ইন্ডিয়ার একটি সংবাদ পোস্ট করেন।
লিখেছেন, ‘ঠিক বলেছেন রামিজ ভাই। আসলে আমরা তিন জনই (শোয়েব, হাফিজ ও ধারাভাষ্যকার রামিজ) ক্যারিয়ারের দ্বারপ্রান্তে। আমাদের একসঙ্গে অবসর নেয়া দরকার। আমার ফোন কলের অপেক্ষায় থাকুন। চলুন ২০২২ সালের মধ্যে বিদায় জানাই।’
পাল্টা প্রশ্ন করেছেন রমিজ। তিনি বলেন, ‘সম্মানের সঙ্গে অবসর নেবো কোথা থেকে?
‘তুমি কি বলছো আমার মাথা-অন্তর থেকে পাকিস্তান ক্রিকেট দূরে ফেলবো? তুমি চাও না পাকিস্তান সেরা দল হয়ে উঠুক?’
আরেকটি টুইট বার্তা রমিজ মনে করিয়ে দেন জাতীয় দলের অধিনায়ক থাকা অবস্থাতেই তিনি ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন।
ওয়াই




