
পাকিস্তান ক্রিকেটের অন্যতম পরিচিত মুখ উমর আকমল জুয়ারির প্রস্তাব গোপন করে নিষেধাজ্ঞা পেয়েছেন তিন বছরের। মূলত পিসিএল শুরুর আগে জুয়াড়িদের প্রস্তাব গোপন করার দায়ে আকমলকে এই শাস্তি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এখনেই শেষ নয়, শাস্তি পাবার পরেও আকমল মুক্ত পাচ্ছেন না ভৎসনা থেকে। সাবেক পাকিস্তানি ক্রিকেটার এবং জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজার কটাক্ষ করে আকমলকে তকমা দিয়েছেন ‘নির্বোধ’।
পাকিস্তানি তিন ক্রিকেটার সালমান বাট, মোহাম্মদ আমির, মোহাম্মদ আসিফ ম্যাচ পাতানোর জন্য গিয়েছিলেন জেলে। রমিজের দাবি, কেবল নিষিদ্ধ না আকমলের মতো অপরাধীদের জেলেও পাঠাতে হবে।
‘উমর আকমল তাহলে এখন আনুষ্ঠানিকভাবেই নির্বোধদের তালিকায় ঢুকে গেল। সে নিষিদ্ধ হলো ৩ বছরের জন্য। প্রতিভার কি নিদারুণ অপচয়! ম্যাচ পাতানোর বিরুদ্ধে পাকিস্তানের কঠোর আইন করার এখনি সময়।’
এর আগে ধারা ভঙ্গের দায়ে গত ২০ ফেব্রুয়ারি থেকে তাকে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ করা হয়। এবার সে সূত্র ধরেই এলো তিন বছরে নিষেধাজ্ঞা।
প্রায় একই কারণে ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। যদিও তার নিষেধাজ্ঞা দুই বছরের, যার মধ্যে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা।
এমআর/




