
ব্রুনো ফার্নান্দেজের জোড়া গোলে প্রিমিয়ার লিগের ম্যাচে ব্রাইটনের বিপক্ষে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
মঙ্গলবার রাতে ফ্লামার স্টেডিয়ামে ৩-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলসরা।
পর্তুগিজ মিডফিল্ডার ফার্নান্দেজের দুটি গোল ছাড়াও একটি গোল করেছেন ম্যাসন গ্রিনউড।
অ্যারন ওয়ান বিশাখা বাড়ানো বল কাজে লাগিয়ে দলকে ১৬তম মিনিটেই এগিয়ে দেন ইংলিশ ফরোয়ার্ড।
২৯ মিনিটের মাথায় দলের দ্বিতীয় ও নিজের প্রথম গোল আদায় করেন ব্রুনো ফার্নান্দেজে। অ্যাসিস্ট করেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা তারকা পল পগবা।
৫০ মিনিটে শেষ গোলটি ম্যাসন গ্রিনউডের দেয়া পাস থেকেই তুলে নেন ফার্নান্দেজ।
ওয়াই




