ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

রোববার আইসিসিকে চিঠি দেবে বিসিবি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৫:৪৭ এএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড রোববার (৪ জানুয়ারি) আইসিসির কাছে ৩ বিষয়ে চিঠি দিতে যাচ্ছে বলে জানিয়েছেন বিসিবির শীর্ষ একজন পরিচালক।

তিনি জানান, শনিবার রাতে বোর্ড মিটিংয়ে উপস্থিত ১৭ জন পরিচালকদের এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

শীর্ষ একজন পরিচালক আরও জানান, মূলত আইসিসির সিকিউরিটি ইউনিটকে মেইল করবে বিসিবি। যেখানে প্রথমে জানতে চাইবে ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়, এরপর মুস্তাফিজের সঙ্গে ঘটে যাওয়া বিষয়। একইসঙ্গে খেলোয়াড় ছাড়াও বোর্ড পরিচালক ও অন্যান্য সদস্যদের নিরাপত্তা নিয়ে জানতে চাইবে বিসিবি। যুক্ত থাকবে দর্শক এবং সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ও।

প্রসঙ্গত, আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কায় বাংলাদেশ গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলবে কলকাতায়, অন্যটি মুম্বাইয়ে। তবে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর দুই দেশের ভূরাজনৈতিক অস্থিরতা বেড়ে গেছে। সম্প্রতি ভারত সাদা বলের দুটি সিরিজ খেলতে এই বছর বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত করেছে। কিন্তু মুস্তাফিজ ইস্যুতে রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তার কারণে সবকিছুই এখন শঙ্কায় পড়েছে।

আরটিভি/কেএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যৌন হয়রানি প্রতিরোধে বিসিবির স্বাধীন কমিটি, প্রধান ব্যারিস্টার রাশনা ইমাম
নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ গ্রহণ ও তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি স্বাধীন কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
যৌন হয়রানি প্রতিরোধে বিসিবির স্বাধীন কমিটি, প্রধান ব্যারিস্টার রাশনা ইমাম
নারী ক্রিকেটারকে যৌন হয়রানির প্রমাণ পেয়েছে বিসিবি, মঞ্জুরুল আজীবন নিষিদ্ধ
সাবেক নারী ক্রিকেট দলের অধিনায়ক জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তদন্ত কমিটি।
নারী ক্রিকেটারকে যৌন হয়রানির প্রমাণ পেয়েছে বিসিবি, মঞ্জুরুল আজীবন নিষিদ্ধ
জানুয়ারিতে কোহলি-বুমরাহদের বাংলাদেশে পাঠাতে রাজি ভারত!
দুই দেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন কাটলে আগামী জানুয়ারির প্রথম সপ্তাহেই বাংলাদেশ সফরে আসতে পারে ভারতীয় ক্রিকেট দল। সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে।  এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) মধ্যে নীতিগত সমঝোতা হয়েছে বলে জানিয়েছে দেশের একটি জাতীয় দৈনিক। বিসিবির একাধিক সূত্রের বরাতে প্রতিবেদনে জানানো হয়েছে, জানুয়ারির প্রথম ভাগে সিরিজ আয়োজনের বিষয়ে দুই বোর্ড ইতিবাচক অবস্থানে রয়েছে। গত ২৮ অক্টোবর বিসিবির ওয়ার্কিং কমিটির সভায় সভাপতি তামিম ইকবালও এ বিষয়ে আলোচনার অগ্রগতি তুলে ধরেন।  সম্ভাব্য সূচি অনুযায়ী, জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হয়ে দ্বিতীয় সপ্তাহের মধ্যে শেষ হতে পারে সিরিজটি। বিষয়টি নিয়ে আশাবাদী বিসিবি সভাপতি তামিম ইকবালও।  তিনি বলেন, আমরা একটা সময় নিয়ে আলোচনা করছি। বিসিসিআইয়ের সঙ্গে আমাদের আলোচনা যেভাবে এগোচ্ছে, তাতে আমি আশাবাদী, ভারতীয় দল সিরিজটি খেলতে বাংলাদেশে আসবে। দুই বোর্ড ইতিবাচক মানসিকতা নিয়ে কাজ করছে। তবে সিরিজ আয়োজনের ক্ষেত্রে দুই দেশের সরকারের সম্মতিও গুরুত্বপূর্ণ। রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে আগেও দুইবার পিছিয়েছে ভারতীয় দলের বাংলাদেশ সফর। বিসিবি ও বিসিসিআইয়ের আলোচনা ইতিবাচকভাবে এগোলেও শেষ পর্যন্ত সরকারের সবুজ সংকেতের ওপর নির্ভর করছে সফরটি। এ বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, আমরা খেলাধুলাকে সব সময় রাজনীতির বাইরে রাখতে চাই। আমরা চাই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠুক এবং এই সম্পর্ক যেন জোরদার থাকে। ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরের বিষয়টি আমরা আন্তরিকভাবে দেখছি। আমরা চাই তারা এসে আমাদের দেশে খেলুক এবং আমরাও তাদের দেশে গিয়ে খেলতে চাই। এর আগে গত বছরের আগস্টে এবং চলতি বছরের সেপ্টেম্বরে ভারতীয় দলের বাংলাদেশ সফরের সূচি নির্ধারিত হয়েছিল। দুই দফায় তিনটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি খেলার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত সিরিজ মাঠে গড়ায়নি। দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সংশ্লিষ্ট জটিলতায় সফরটি পিছিয়ে যায়। এবার অবশ্য নতুন করে আশার আলো দেখছে বিসিবি। সর্বশেষ ভার্চ্যুয়াল বৈঠকে জানুয়ারির শুরুতে সিরিজ আয়োজনের বিষয়ে দুই বোর্ড নীতিগতভাবে একমত হয়েছে। এখন সরকারের সম্মতি মিললে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ সফরে আসতে পারে ভারতীয় দল। আরটিভি/এসআর
জানুয়ারিতে কোহলি-বুমরাহদের বাংলাদেশে পাঠাতে রাজি ভারত!
নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে বিসিবি, যা জানা গেল
বিসিবির তদন্ত প্রতিবেদনে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন বিসিবির আইনজীবী মাহিন এম রহমান। তবে যৌন হয়রানি নিয়ে বিসিবির তদন্ত কমিটির রিপোর্ট কখনই প্রকাশ করা হবে না। এটা হাইকোর্টের রায়ের পরিপন্থী হবে ও ভিকটিমদের পরিচয় গোপন রাখার স্বার্থেই করা হবে না বলে জানিয়েছেন বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান।  বুধবার (৪ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বাংলাদেশ নারী ক্রিকেট দলের যৌন হয়রানির তদন্তে দোষী প্রমাণিত হওয়ার পর সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয় নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামকে। এরপর অনেকটা গোপনেই সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে হাইকোর্টের দুটি বেঞ্চে রিট করেন মঞ্জুরুল। সেই শুনানিতেই নারীদের যৌন হয়রানির পুরো প্রতিবেদন তুলে ধরে বিসিবি। বিসিবির তদন্ত প্রতিবেদনে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে বলে জানান বিসিবির আইনজীবী। তবে এই প্রতিবেদন কবে প্রকাশ করা হবে, এমন প্রশ্নে বিসিবির আইনজীবী বললেন, এটি প্রকাশ্যে কখনই আসবে না। কারণ এটিতে গোপনীয়তার নীতিমালা ভঙ্গ হবে। হাইকোর্টের নির্দেশনা ভিকটিমদের পরিচয় প্রকাশ করা যাবে না। সব কর্মক্ষেত্রে ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে ২০০৯ সালের ১৪ মে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন তার ভিত্তিতেই যৌন নির্যাতন প্রতিরোধে এরই মধ্যে বিসিবি কমিটি গঠন করেছে বলেও জানান বিসিবির এই আইনজীবী। আরটিভি/এসআর
নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে বিসিবি, যা জানা গেল
রিয়াল মাদ্রিদের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
চ্যাম্পিয়নস লিগে আজ আলাদা ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ, আর্সেনাল ও ম্যানসিটি। এ ছাড়াও বুধবার (৪ নভেম্বর) টিভিতে বেশকয়েকটি ম্যাচ রয়েছে। ক্রিকেট নিউজিল্যান্ড-ভারত  প্রথম ওয়ানডে সরাসরি সকাল ৮টা  সনি টেন ১ ফুটবল ইউরোপীয় চ্যাম্পিয়নস লিগ ফেনারবাচে-লিভারপুল  সরাসরি রাত ১১টা ৪৫ মি., সনি লিভ এইকে এথেন্স-রিয়াল মাদ্রিদ  সরাসরি রাত ১১টা ৪৫ মি., সনি লিভ বরুশিয়া ডর্টমুন্ড-রিয়াল বেতিস  সরাসরি রাত ২টা, সনি লিভ আরবি লেইপজিগ-ম্যানচেস্টার সিটি  সরাসরি রাত ২টা, সনি লিভ স্লাভিয়া প্রাহা-আর্সেনাল  সরাসরি রাত ২টা, সনি লিভ  এফসি পোর্তো-নাপোলি  সরাসরি রাত ২টা, সনি লিভ লেন্স-কোমো  সরাসরি রাত ২টা, সনি লিভ পিএসভি-ক্লাব ব্রোজ  সরাসরি রাত ২টা, সনি লিভ ভাইকিং-সাবাহ এফকে  সরাসরি রাত ২টা, সনি লিভ আরটিভি/এসআর
রিয়াল মাদ্রিদের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
যৌন হয়রানি প্রতিরোধে বিসিবির স্বাধীন কমিটি, প্রধান ব্যারিস্টার রাশনা ইমাম
নারী ক্রিকেটারকে যৌন হয়রানির প্রমাণ পেয়েছে বিসিবি, মঞ্জুরুল আজীবন নিষিদ্ধ
নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে বিসিবি, যা জানা গেল
বড় চমক দিয়ে এশিয়া কাপের দল ঘোষণা করল বিসিবি