ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

ভারতের কাছে বাংলাদেশের অবিশ্বাস্য হার

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০১:২০ এএম
ছবি: সংগৃহীত

বুলাওয়েতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ডিএলএস পদ্ধতিতে ১৮ রানে হেরেছে লাল-সবুজের দল। জয়ের পথে থেকেও শেষ পর্যন্ত ব্যাটিং ধসে ম্যাচ হারে বাংলাদেশ। এর মাধ্যমে আরও একবার প্রতিপক্ষ ভারতের কাছে যেন একবার তীরে এসে তরি ডুবি।

বৃষ্টির কারণে শুরুতেই দুই দল থেকেই ১ ওভার করে কাটা হয়। ভারতের দেওয়া ২৩৯ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশ ব্যাট করতে নামলে বৃষ্টির কারণে দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকে। শেষ পর্যন্ত ২৯ ওভারে বাংলাদেশের সামনে লক্ষ্য ১৬৫ রানের নির্ধারণ করা হয়। তবে লক্ষ্য তাড়া করতে নেমে শেষ মুহূর্তে দ্রুত উইকেট হারিয়ে আজিজুল হাকিমরা অলআউট হন ১৪৬ রানে। ফলে বৃষ্টি আইন ডিএলএস মেথডে ভারতের বিপক্ষে বাংলাদেশকে ১৮ রানের ব্যবধানে হারতে হলো।

ব্যাট করতে নেমে শুরুতেই জাওয়াদ আবরারের (৫) উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। এরপর রিফাত বেগ ও আজিজুল হাকিম হাল ধরে বাংলাদেশকে এগিয়ে নিতে থাকেন। ৫৬ রানের জুটি গড়েন তারা দুজন। ৩৭ রান করে রিফাত আউট হন। আজিজুল সর্বোচ্চ ৭২ বলে ৫১ রান করেন।

এরই মধ্যে বৃষ্টিতে দীর্ঘক্ষণ খেলা বন্ধ থেকে আবার শুরু হলে নতুন লক্ষ্য নির্ধারণ করা হয় ২৯ ওভারে ১৬৫ রান। বৃষ্টির বিরতির পর বাংলাদেশ ব্যাটিং ছন্দ হারায় বিহান মালহোত্রার অফস্পিনে। তিনি ১৪ রানে নেন চার উইকেট। মিডল অর্ডার আর লোয়ার অর্ডার তেমন প্রতিরোধই গড়তে পারেনি। সহজ লক্ষ্য তাড়া করতে গিয়ে জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ২৮.৩ ওভারে অলআউট হয়ে ১৪৬ রানে থামে বাংলাদেশ। কালাম সিদ্দিকি করেন ১৫ রান। রিজান হাসান করেন ১৫ রান। ভারতের বিহান মালহোত্রা ১৪ রান দিয়ে নেন ৪ উইকেট।

এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে অভিজ্ঞান কুন্ডুর ৮০ এবং বৈভব সূর্যবংশীর ৭২ রানের ওপর ভর করে ভারত ২৩৮ রান সংগ্রহ করে। যদিও তারা অলআউট হয়ে যায়। বাংলাদেশের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন আল ফাহাদ। তিনি পাঁচ উইকেট নেন। শুরুতে দুটি উইকেট নেন তিনি। শেষে ফিরে এসে নেন আরও তিনটি উইকেট। তার এই ফাইফারও দলকে জেতাতে পারল না। তিনি হয়ে রইলেন দলের ট্র‍্যাজিক হিরো।

গ্রুপ বি-তে বাংলাদেশের পরের ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। ম্যাচটি হবে ২০ জানুয়ারি।

আরটিভি/কেএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বড় চমক দিয়ে এশিয়া কাপের দল ঘোষণা করল বিসিবি
আগামী ১৯ নভেম্বর কাতারে শুরু হচ্ছে এশিয়া কাপ রাইজিং স্টার্স। আসন্ন এশিয়া কাপ রাইজিং স্টার্সের জন্য বাংলাদেশ ‘এ’ দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  মঙ্গলবার (৩ নভেম্বর) ঘোষিত দলে জায়গা পেয়েছেন সাব্বির রহমান। এ ছাড়া জাতীয় দলে খেলা বেশ কয়েকজন ক্রিকেটার আছেন ১৯ সদস্যের এই দলে। ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ ‘এ’, শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’ ও হংকং। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে। ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে শেষ চারের লড়াই। বাংলাদেশ ‘এ’ দল :  নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, ইরফান শুক্কুর, সামিউন বসির রাতুল, রকিবুল হাসান, রুবেল, রিপন মন্ডল, ইকবাল হোসেন ইমন, চৌধুরী মো. রিজওয়ান, মো. সাইফউদ্দিন, মো. জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, এস এম মেহেরব, আমিনুল ইসলাম বিপ্লব। আরটিভি/এসআর
বড় চমক দিয়ে এশিয়া কাপের দল ঘোষণা করল বিসিবি
নতুন দায়িত্ব পেয়ে আশরাফুলের লক্ষ্য, ‘সেরাটা দিতে চাই’
এশিয়া কাপ রাইজিং স্টার্সকে সামনে রেখে নতুন দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
নতুন দায়িত্ব পেয়ে আশরাফুলের লক্ষ্য, ‘সেরাটা দিতে চাই’
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা ফাইনালকেও ছাড়াল
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠতে এখনো প্রায় এক বছর বাকি। অথচ এরই মধ্যে টুর্নামেন্টের টিকিট নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে তুমুল উন্মাদনা।
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা ফাইনালকেও ছাড়াল
ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা
আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফিকে সামনে রেখে ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।
ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা
মাথায় আঘাত পেয়ে হাসপাতালে কনওয়ে, প্রথম ওয়ানডেতে অনিশ্চিত
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই একের পর এক দুঃসংবাদ পাচ্ছে নিউজিল্যান্ড। চোটের কারণে আগেই দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার মার্ক চ্যাপম্যান ও রাচিন রবীন্দ্রকে হারিয়েছে কিউইরা।
মাথায় আঘাত পেয়ে হাসপাতালে কনওয়ে, প্রথম ওয়ানডেতে অনিশ্চিত
আরও পড়ুন
সৌদি প্রবাসীদের জন্য বড় সুখবর, ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চালুর তারিখ ঘোষণা
জামালপুরে দুই লাখ টাকার ভারতীয় মদ জব্দ
জমি দখল করতে শতাধিক ফল গাছের সর্বনাশ করলেন ইসলামী আন্দোলনের নেতা
বিক্ষোভে উত্তাল ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫