ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

চট্টগ্রামে মাঠে গড়াচ্ছে চার দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পিএম
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ক্রিকেটকে আবারও জাগিয়ে তুলতে চার দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে শুরু হবে এই প্রতিযোগিতা। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে।

একসময় ক্রিকেটার তৈরির কারখানা হিসেবে পরিচিত ছিল চট্টগ্রাম ও খুলনা। চট্টগ্রাম থেকে মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খান, আফতাব আহমেদের মতো তারকা ক্রিকেটার উঠে এসেছেন। পরবর্তী সময়ে তামিম ইকবালও দেশের ক্রিকেটে চট্টগ্রামের প্রতিনিধিত্ব করেছেন। তবে সময়ের সঙ্গে চট্টগ্রামে নিয়মিত মাঠের ক্রিকেট আয়োজন কমে গেছে। সেই পরিস্থিতিতে স্থানীয় ক্রিকেটকে চাঙা করতেই নতুন এই উদ্যোগ।

টুর্নামেন্টের জন্য পুরো চট্টগ্রাম বিভাগকে চারটি জোনে ভাগ করে দল গঠন করা হবে। প্রতিটি দলে অনূর্ধ্ব-১৯ দলের দুজন করে ক্রিকেটার খেলার সুযোগ পাবেন। চট্টগ্রাম বিভাগ ও চট্টগ্রাম মহানগর নিয়ে গঠিত দলের নাম ইস্পাহানী কর্ণফুলি। অন্যদিকে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারকে নিয়ে গড়া দলের নাম সাম্পান।

টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে বিসিবি পরিচালক সাঈদ ইব্রাহিম বলেন, কক্সবাজারের সাম্পান দলের স্পন্সর হিসেবে আমি এবং আরও কয়েকজন ক্রিকেটপ্রেমী মিলে সিদ্ধান্ত নিয়েছি, মাঠের ক্রিকেটকে থামতে দেওয়া যাবে না। এই লক্ষ্যেই আগামী ১৬ সেপ্টেম্বর থেকে চট্টগ্রামে চার দলের একটি টি-২০ টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছি।

তিনি আরও বলেন, আমাদের চেষ্টা থাকবে প্রতিযোগিতামূলক ক্রিকেটের মাধ্যমে খেলোয়াড়দের সুযোগ তৈরি করা এবং স্থানীয় ক্রিকেটের প্রতি মানুষের আগ্রহ ও ভালোবাসা আরও বাড়ানো। লিগ বন্ধ হতে পারে, কিন্তু ক্রিকেটের প্রতি আমাদের ভালোবাসা ও উদ্যোগ বন্ধ হবে না।

স্থানীয় ক্রিকেটে নতুন খেলোয়াড়দের সুযোগ তৈরি এবং প্রতিযোগিতামূলক ক্রিকেটের পরিবেশ ফিরিয়ে আনতে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকেরা।
​
আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নতুন অধিনায়ক নাহিদাকে সাবেক ক্যাপ্টেনের বার্তা
দায়িত্ব বদলালেও দলের প্রতি ভালোবাসা ও অঙ্গীকারে কোনো পরিবর্তন আসেনি বলে জানিয়েছেন জ্যোতি। নতুন অধিনায়ককে অভিনন্দন জানানোর পাশাপাশি সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি।
নতুন অধিনায়ক নাহিদাকে সাবেক ক্যাপ্টেনের বার্তা
টেস্ট সিরিজ খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ দল
সফরে একটি প্রস্তুতি ম্যাচ খেলে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে সফরকারীরা। বাংলাদেশে ষষ্ঠবারের মতো টেস্ট সিরিজ খেলতে এসেছে ওয়েস্ট ইন্ডিজ।
টেস্ট সিরিজ খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ দল
নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাহিদা আক্তার। 
নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
যে কারণে ফাঁসিতে ঝুলতে হয়েছিল কিংবদন্তি ক্রিকেটার হিলটনকে
আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটারদের জীবনের গল্পে কতশত অর্জন আর রেকর্ডের ছড়াছড়ি থাকে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার লেসলি হিলটনের জীবনের শেষ অধ্যায়টি লেখা রয়েছে এক চরম ট্র্যাজেডি আর অন্ধকারের ইতিহাসে। প্রথম ক্রিকেটার হিসেবে নিজ স্ত্রীকে হত্যার দায়ে ফাঁসিতে ঝুলতে হয়েছিল হিলটনেকে। ১৯৩৪ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন জ্যামাইকান এই ডানহাতি পেসার। বল হাতে প্রতিপক্ষের ব্যাটারদের সামনে ভয় ধরাতে পারতেন তিনি। দেশের হয়ে ৬টি টেস্ট ম্যাচ খেলে তার শিকার ছিল ১৬টি উইকেট।  খেলোয়াড়ি জীবন শেষে ১৯৪২ সালে লুরলাইন রোজ নামের এক নারীকে বিয়ে করেন হিলটন। ১৯৪৭ সালে তাদের সংসারে আলো ফুটিয়ে জন্ম নেয় এক কন্যাসন্তান (পুত্রসন্তান)। সংসার জীবনের কয়েক বছর পর ফ্যাশন ডিজাইনিং নিয়ে উচ্চতর পড়াশোনা ও কাজের জন্য নিউইয়র্কে পাড়ি জমান লুরলাইন। সেখানেই রয় ফ্রান্সিস নামের এক বিত্তশালী ব্যক্তির সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন তিনি। দূরত্বের কারণে স্ত্রীর চালচলনে সন্দেহ জাগলে হিলটন খোঁজ নেওয়া শুরু করেন।  পরবর্তীতে স্ত্রীর পরকীয়ার বিষয়টি হাতেনাতে ধরা পড়ে এবং স্ত্রীর মুখোমুখি হন হিলটন। হিলটনের প্রশ্নের মুখে লুরলাইনও তার সম্পর্কের কথা স্বীকার করে নেন। স্ত্রীর মুখে এমন কথা শুনে ক্ষোভে-দুঃখে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন হিলটন। ঘরে থাকা রিভলবার দিয়ে স্ত্রীকে লক্ষ্য করে পরপর সাতটি গুলি ছুড়েন তিনি। ঘটনাস্থলেই প্রাণ হারান লুরলাইন। ঘটনার পর গ্রেপ্তার করা হয় লেসলি হিলটনকে। আদালতে আত্মপক্ষ সমর্থনে হিলটনের আইনজীবী যুক্তি দেখান— স্ত্রীর প্রতারণা ও আকস্মিক উত্তেজিত পরিস্থিতিতে আত্মনিয়ন্ত্রণ হারিয়ে এ কাণ্ড ঘটিয়েছেন তিনি। কিন্তু আদালত সেই যুক্তি গ্রহণ করেনি।  জ্যামাইকার আদালত তাকে লুরলাইনকে নৃশংসভাবে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দেয়। পরবর্তী সময়ে রায়ের বিরুদ্ধে আপিল এবং তৎকালীন সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে প্রাণভিক্ষার আকুল আবেদন জানানো হলেও তা প্রত্যাখ্যান করা হয়। অবশেষে ১৯৫৫ সালের ১৭ মে জ্যামাইকার জেলের চারদেয়ালের মাঝে ফাঁসিতে ঝুলিয়ে লেসলি হিলটনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ক্রিকেট ইতিহাসের ১২০ বছরেরও বেশি সময়ের যাত্রায় লেসলি হিলটনই একমাত্র আন্তর্জাতিক ক্রিকেটার, যার জীবনের গল্প শেষ হয়েছিল আদালতের রায়ে ফাঁসির কাষ্ঠে। আরটিভি/এসআর
যে কারণে ফাঁসিতে ঝুলতে হয়েছিল কিংবদন্তি ক্রিকেটার হিলটনকে
রিয়াল মাদ্রিদের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
লা লিগায় আজ সেভিয়ার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। এ ছাড়াও রোববার (১৮ অক্টোবর) টিভিতে বেশকয়েকটি ম্যাচ রয়েছে। ক্রিকেট জাতীয় ক্রিকেট লিগ সিলেট–রংপুর সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি ময়মনসিংহ–ঢাকা সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি খুলনা–চট্টগ্রাম সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি রাজশাহী–বরিশাল সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ পাকিস্তান–শ্রীলঙ্কা বেলা ২টা, পিটিভি স্পোর্টস ও ট্যাপম্যাড গেবেরহা টেস্ট, ১ম দিন দক্ষিণ আফ্রিকা–অস্ট্রেলিয়া বেলা ২টা, ট্যাপম্যাড ফুটবল ইংলিশ প্রিমিয়ার লিগ ব্রাইটন–প্যালেস সন্ধ্যা ৭টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২ লিডস–ইউনাইটেড সন্ধ্যা ৭টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২ নটিংহাম–আর্সেনাল রাত ৯–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২ লা লিগা রিয়াল মাদ্রিদ–সেভিয়া রাত ১টা, ট্যাপম্যাড সিরি আ জুভেন্টাস–লাৎসিও রাত ১২–৪৫ মি., বিগিন অ্যাপ ও জিফাইভ আরটিভি/এসআর
রিয়াল মাদ্রিদের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর ঘিরে থাকছে যেসব কর্মসূচি
চট্টগ্রামে এসআরবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ
চবির রেলস্টেশনে ঘুমন্ত দুই পথশিশুর ওপর ‘হামলে পড়ল’ ৫ জন, অতঃপর...
২৩ মামলার আসামির আত্মসমর্পণ, কে এই বগা