ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

এশিয়ান গেমসের নারী ক্রিকেট

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ এএম
ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। জাপানের নাগোয়ায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নির্ধারিত ম্যাচটি বৃষ্টিতে ভেজা মাঠের কারণে শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়েছে।

নাগোয়ায় বৃহস্পতিবার সকালে নতুন করে বৃষ্টি না হলেও গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময় সকাল ৯টায় ম্যাচ শুরুর কথা থাকলেও মাঠ খেলার উপযোগী না হওয়ায় টসও করতে পারেননি আম্পায়াররা।

মাঠের পরিস্থিতি পর্যালোচনায় আম্পায়াররা তিন দফা মাঠ পরিদর্শন করেন। তবে দীর্ঘ সময় অপেক্ষার পরও মাঠ খেলার উপযোগী না হওয়ায় ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

এশিয়ান গেমসের ক্রিকেটের বাইলজ অনুযায়ী, র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় ম্যাচ পরিত্যক্ত হলেও সেমিফাইনালের টিকিট পেয়েছে বাংলাদেশ। চীনের বিপক্ষে ম্যাচটি না খেলেই শেষ চারে জায়গা করে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

এর আগে ২০২২ সালের হাংজু এশিয়ান গেমসেও বৈরী আবহাওয়া ও মাঠের পরিস্থিতির কারণে একই নিয়ম অনুসরণ করা হয়েছিল।

এদিকে, বৃহস্পতিবার বাংলাদেশের নারী ফুটবল দলেরও ম্যাচ রয়েছে। ওসাকায় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে সাবিনা খাতুনের দল। বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচটি দুপুর ১টায় শুরু হওয়ার কথা। এর আগে প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

প্রসঙ্গত, এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন ১৯ সেপ্টেম্বর হলেও ক্রিকেটের প্রতিযোগিতা শুরু হচ্ছে ১৭ সেপ্টেম্বর থেকে। নাগোয়ায় সেপ্টেম্বর মাস বছরের অন্যতম বৃষ্টিবহুল সময় হওয়ায় বাংলাদেশের ম্যাচে বৃষ্টির শঙ্কা আগে থেকেই ছিল। বৈরী আবহাওয়ার কারণে ম্যাচের আগেও পূর্ণাঙ্গ অনুশীলন করতে পারেনি বাংলাদেশের নারী ক্রিকেট দল।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এশিয়ান গেমস / ম্যাচ না খেলেই সেমিতে ওঠার সুযোগ বাংলাদেশের সামনে!
আগামী ১৯ সেপ্টেম্বর জাপানের নাগোয়া শহরে পর্দা উঠছে এশিয়ান গেমসের। তবে প্রবল বৃষ্টির কারণে ক্রিকেট ম্যাচ আয়োজন নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। যার ফলে ম্যাচ না খেলেই সেমিফাইনাল খেলার সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশ নারী দলের সামনে। এশিয়ান গেমসে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশের মেয়েরা। যেখানে তাদের প্রতিপক্ষ চীন। জাপানের স্থানীয় সময় ১৭ সেপ্টেম্বর সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও চীনের ম্যাচটি। বেরসিক বৃষ্টিতে যদি ম্যাচ আয়োজন সম্ভব না হয় তাহলে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় মাঠের ক্রিকেটে না খেলেই কোয়ার্টার ফাইনালে জিতবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বর্তমান সময়ে নাগোয়াতে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। ম্যাচের আগে বৃষ্টির কারণে পুরোদমে অনুশীলন করতে পারেননি বাংলাদেশের মেয়েরা। বৃষ্টির কারণে যদি ২০ ওভারের ম্যাচ আয়োজন সম্ভব না হয় তাহলে সুপার ওভারে আয়োজনের চেষ্টা করবেন আম্পায়াররা। সেটাও যদি সম্ভব না হয় তাহলে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে জয়ী ঘোষণা করা হবে। কারণ আইসিসির বর্তমান টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ ১০ ও চীন রয়েছে ৩৭ নম্বরে। বাংলাদেশের মূল পরীক্ষাটা হবে সেমিফাইনালে। যেখানে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ ভারত।  যারা কিনা গত আসরের চ্যাম্পিয়ন এবং সোনাজয়ী দল। সদ্য শেষ হওয়া এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ দল। ফলে সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পাবে জ্যোতিরা। আরটিভি/এসআর  
ম্যাচ না খেলেই সেমিতে ওঠার সুযোগ বাংলাদেশের সামনে!
আগামী বছর নেপাল সফরে যাবে বাংলাদেশ দল, সূচি চূড়ান্ত
কয়েকদিন আগেই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করে বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলার প্রস্তাব দিয়েছিলেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি। বিষয়টি আমলে নিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী বছর নেপালে দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নেপালের আকস্মিক বন্যায় প্রাণ হারানো ব্যক্তিদের উৎসর্গ করা হবে সিরিজটি। সূচি অনুসারে, আগামী বছরের ২৬, ২৮ ও ৩০ মার্চ নেপালের কাঠমান্ডুতে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।  বাংলাদেশ ও নেপালের এই সিরিজ আয়োজনের আলোচনা শুরু হয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির বৈঠকের মাধ্যমে। সেখানে নেপালে ক্রিকেট সিরিজ খেলার আমন্ত্রণ জানান নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। বিষয়টি নিয়ে আজ বিসিবি কার্যালয়ে সভাপতি তামিম ইকবালের সঙ্গে বৈঠক করেন নেপালের রাষ্ট্রদূত। বৈঠকে বাংলাদেশ দলের নেপাল সফরের পাশাপাশি দুই দেশের ক্রিকেটীয় সহযোগিতা বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিবৃতিতে বিসিবি জানিয়েছে, নেপালের ক্রিকেট উন্নয়নে ভবিষ্যতেও সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখবে বাংলাদেশ। দুই দেশের মধ্যে পুরুষ ও নারী দলের সফর বিনিময়, হাই পারফরম্যান্স (এইচপি) কার্যক্রম, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে সহযোগিতার সুযোগ রয়েছে। মার্চের তিন ম্যাচের সিরিজের মধ্য দিয়ে বাংলাদেশ ও নেপালের ক্রিকেট সম্পর্ক আরও জোরদার হওয়ার পাশাপাশি দুই দেশের খেলোয়াড় ও ক্রিকেট সংশ্লিষ্টদের জন্য পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে বলে আশা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আরটিভি/এসআর  
আগামী বছর নেপাল সফরে যাবে বাংলাদেশ দল, সূচি চূড়ান্ত
তিন বছর পর ভারতে ফিরছে আইপিএলের নিলাম
টানা তিন বছর দেশের বাইরে অনুষ্ঠিত হওয়ার পর আবারও ভারতে ফিরছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। ২০২৭ আইপিএলের মিনি-নিলাম ভারতের মাটিতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
তিন বছর পর ভারতে ফিরছে আইপিএলের নিলাম
ব্রুকের ঝড়ে উড়ে গেল শ্রীলঙ্কা
হ্যারি ব্রুকের বিধ্বংসী ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। সাউদাম্পটনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইংলিশ অধিনায়কের ঝোড়ো সেঞ্চুরিতে ২০ ওভারে ৪ উইকেটে ২৫৪ রানের বিশাল সংগ্রহ গড়ে স্বাগতিকরা।
ব্রুকের ঝড়ে উড়ে গেল শ্রীলঙ্কা
এক ম্যাচ হাতে রেখেই ভারতের সিরিজ নিশ্চিত
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা ধরে রাখল স্বাগতিকরা। এবারও ৭ উইকেটের জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে শ্রেয়াস আইয়ারের দল।
এক ম্যাচ হাতে রেখেই ভারতের সিরিজ নিশ্চিত
আরও পড়ুন
এশিয়ান গেমসে বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ম্যাচ না খেলেই সেমিতে ওঠার সুযোগ বাংলাদেশের সামনে!
এশিয়ান গেমসে বিছানা নিয়ে দক্ষিণ কোরিয়ার গুরুতর অভিযোগ
বাংলাদেশের জালে উত্তর কোরিয়ার ১০ গোল