ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

ভারতীয় বোলারদের নিয়ে ছেলে খেলা করে ক্যারিবিয়ানদের ইতিহাস

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ দল। এদিন ব্যাটিং তাণ্ডব চালিয়ে বিরল রেকর্ড গড়েছে ক্যারিবিয়ানরা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) জন ক্যাম্পবেল, আমির জাঙ্গু ও শাই হোপের সেঞ্চুরিতে ভারতীয় বোলারদের তুলোধুনে করে ৪০৫ রানের পাহাড় গড়েছে ক্যারিবীয়রা। ওয়ানডে ক্রিকেটে এটাই ওয়েষ্ট ইন্ডিজের দলীয় সর্বোচ্চ স্কোর।

এর আগে ২০১৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ৩৮৯ রান করেছিল ক্যারিবীয়রা। তবে ওয়ানডে ক্রিকেটে রেকর্ড ৪৯৮ রান করে অনন্য উচ্চতায় আছে ইংল্যান্ড। দ্বিতীয় এবং তৃতীয় সর্বোচ্চ ৪৮১ ও ৪৪৪ রানের মালিকও ব্রিটিশরা। ওয়ানডে ক্রিকেটে চতুর্থ সর্বোচ্চ ৪৪৩ রান করেছে শ্রীলংকা।

ভারতের গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে রেকর্ড ৪০৫ রান করে উইন্ডিজ। এর আগে এই মাঠে এত রান করতে পারেনি কোনো দল।

এর আগে ২০২৩ সালের ১০ জানুয়ারি শ্রীলংকার বিপক্ষে এই মাঠে রেকর্ড ৩৭৩ রান করেছিল স্বাগতিক ভারত। তার আগে ২০১৮ সালে এই মাঠে সর্বোচ্চ ৩১৮ রান করেছিল ক্যারিবীয়রা।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অস্ট্রেলিয়া সফরের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়া সফরের জন্য ১৬ সদস্যের বাংলাদেশ নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করে বিসিবি। ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার মাটিতে এবারই প্রথম দুই দলের দ্বিপক্ষীয় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী দল।  সিরিজের তিনটি ওয়ানডেই হবে ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে। ম্যাচগুলো ৯, ১১ ও ১৪ অক্টোবর। সিরিজের সূচি। অস্ট্রেলিয়ার স্থানীয় সময় প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ১টা ৫০ মিনিটে। সফরে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি। সহ-অধিনায়ক নাহিদা আক্তার। বাংলাদেশ নারী দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, রাবেয়া খান, রিতু মনি, সোবহানা মোস্তারি, শারমিন সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, শানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, ফারজানা হক, দিশা বিশ্বাস, মোর্শিদা খাতুন ও হাবিবা ইসলাম পিংকি। আরটিভি/এসআর
অস্ট্রেলিয়া সফরের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা বাংলাদেশের
বাংলাদেশ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড ঘোষণা
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল। নিয়মিত অধিনায়ক সোফি মলিনেক্স ও পেসার লুসি হ্যামিল্টনকে বাদ রেখেই বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের এই দল তৈরি করা হয়েছে।
বাংলাদেশ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড ঘোষণা
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম!
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বর্তমান সভাপতি মহসিন নাকভি। তার মেয়াদ বাড়ার সম্ভাবনা খুবই কম। গুঞ্জন রয়েছে, নকভির মেয়াদ না বাড়লে আগামী বছরের এপ্রিলেই এসিসি প্রধানের চেয়ারে বসতে যাচ্ছেন তামিম ইকবাল। ২০২৭ সালের এপ্রিলে এসিসির সভাপতি হিসেবে মহসিন নাকভির মেয়াদ শেষ হওয়ার কথা। তার মেয়াদ বাড়াতে হলে নির্বাহী বোর্ডের সর্বসম্মত সমর্থন দরকার। কিন্তু সূত্রের বরাত দিয়ে ক্রিকবাজ এক প্রতিবেদনে জানিয়েছে, নাকভির পক্ষে সেই সমীকরণ মেলানো প্রায় অসম্ভব। এশিয়ার পাঁচ পূর্ণ সদস্যদেশের মধ্যে প্রতি দুই বছর পরপর ঘুরিয়ে-ফিরিয়ে এসিসির সভাপতির দায়িত্ব দেওয়ার নিয়ম রয়েছে। এবার সেই পালা বাংলাদেশের। বিসিবি প্রধান তামিম ইকবালও এই দায়িত্ব নিতে আগ্রহী এবং এসিসিকে নিজের মনোভাবের কথা জানিয়েও দিয়েছেন। এসিসির নির্বাহী বোর্ডে রয়েছে ভারত, শ্রীলংকা, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান। নিয়মানুযায়ী মার্চ থেকে মার্চ পর্যন্ত সভাপতির মেয়াদ ধরা হলেও মহসিনের ক্ষেত্রে তা শেষ হবে ২০২৭ সালের ২ এপ্রিল। অবশ্য এর আগে মেয়াদ বাড়ানোর নজিরও আছে।  গত বছর তৃতীয় দফায় দায়িত্ব পালন করেছিলেন জয় শাহ। তবে সে ক্ষেত্রে সব সদস্যের পূর্ণ ঐকমত্য ছিল। শ্রীলংকা ক্রিকেট নিজেদের পালা এক বছর পেছাতে রাজি হয়েছিল বলেই তা সম্ভব হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে ভারতের সঙ্গে মহসিনের বিরোধের জেরে অন্তত তিনটি পূর্ণ সদস্যদেশ তার মেয়াদ বাড়ানোর বিপক্ষে অবস্থান নিতে পারে। ক্রিকবাজের সঙ্গে আলাপকালে এসিসির এক সদস্য বর্তমান পরিস্থিতির বর্ণনা দিয়ে বলেছেন, ‘নানা জল্পনা থাকতে পারে, কিন্তু নাকভির মেয়াদ ২০২৭ সালের এপ্রিলে শেষ হবে। এরপর বাংলাদেশের দায়িত্ব নেওয়ার কথা এবং এসিসির সদস্যদের মধ্যে এমন একটি ধারণা আছে যে তামিম দায়িত্ব নিতে আগ্রহী। নাকভি হয়তো যুক্তি দিতে পারেন, গত বছর এজিএম হয়েছিল আগস্টে, তখন এসিসির অন্য পদগুলোর নির্বাচন হয়নি; নির্বাচন হয়েছে এ বছর আগস্টে। কিন্তু এসিসি সভাপতির মেয়াদের সঙ্গে এজিএমের কোনো সম্পর্ক নেই।’ আরটিভি/এসআর
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম!
টি-টোয়েন্টিতে শারমিনের উন্নতি, অবনতি মারুফার
নারী টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের শারমিন আক্তারের। তবে বোলিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশ পেসার মারুফা আক্তারের।  মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নারী টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গত সপ্তাহে শেষ হওয়া নারী এশিয়ান গেমস ক্রিকেটে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানের কাছে ৩১ রানে হারে বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৪৬ রান করেন শারমিন। এতে দশ ধাপ এগিয়ে ৩৫তম স্থানে উঠেছেন তিনি। তার রেটিং ৫২৩। র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় বাংলাদেশের হয়ে সেরা অবস্থানে আছেন নিগার সুলতানা। ৫৯৭ রেটিং নিয়ে ২০তম স্থানে আছেন তিনি।  ব্যাটিং তালিকায় তিন ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের সোবহানা মোস্তারির। ৪৮৪ রেটিং নিয়ে ৪২তম স্থানে নেমে গেছেন তিনি।  বোলারদের তালিকায় অবনতি হয়েছে মারুফার। পাকিস্তানের বিপক্ষে ৩ ওভার বল করে ২৬ রান দিয়েও উইকেটের দেখা পাননি তিনি। চার ধাপ পিছিয়ে ৬০২ রেটিং নিয়ে ২১তম স্থানে নেমে গেছেন মারুফা।  পাকিস্তানের বিপক্ষে ৪ ওভারে ২১ রানে ২ উইকেট নিয়ে দুই ধাপ এগিয়ে ৫৭০ রেটিং নিয়ে ২৯তম স্থানে উঠেছেন বাঁ-হাতি স্পিনার নাহিদা আক্তার।  এদিকে, নারী র‌্যাঙ্কিংয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন চরণী। অস্ট্রেলিয়ার মেগান শুটকে টপকে সর্বোচ্চ রেটিং পয়েন্টের রেকর্ডের মালিক এখন তিনি। ২০১৮ সালে ৮০৬ রেটিং নিয়ে রেকর্ড গড়েছিলেন শুট। আজ ৮১৭ রেটিং নিয়ে শুটকে টপকে বিশ্ব রেকর্ড গড়েন চরণী।  টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ব্যাটিং তালিকায় অস্ট্রেলিয়ার বেথ মুনি, বোলিং তালিকায় ভারতের শ্রী চরণী এবং অলরাউন্ডার তালিকায় ওয়েস্ট ইন্ডিজের হিলি ম্যাথুজ শীর্ষস্থান ধরে রেখেছেন। আরটিভি/এসআর
টি-টোয়েন্টিতে শারমিনের উন্নতি, অবনতি মারুফার
ডি থ্রি ট্রফিতে ৬ দলের হেড কোচ চূড়ান্ত
ঘরোয়া ক্রিকেটে মাঠে গড়াচ্ছে যাচ্ছে নতুন টুর্নামেন্ট ডি থ্রি ট্রফি। যেখানে অংশ নেবে ৬ দল। ইতোমধ্যে ম্যানেজমেন্ট ড্রাফট থেকে নিজেদের হেড কোচ চূড়ান্ত করে ফেলেছে দলগুলো। যেখানে জায়গা পেয়েছেন অভিজ্ঞ সালাউদ্দিন-বাবুলদের বড় নাম। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মিরপুর হোম অব ক্রিকেটে অনুষ্ঠিত হয়েছিল ডি থ্রি ট্রফির ম্যানেজমেন্ট ড্রাফট। যেখানে প্রথমে প্রধান কোচ বাছাই করার সুযোগ পায় ব্লু-স্টার। তারা দলে ভেড়ায় সোহেল ইসলামকে। এরপর সুযোগ পায় একমি গ্রুপ। তারা দলে ভেড়ায় রাজিন সালেহকে। তৃতীয় ডাকে সিটিজেন গ্রুপ প্রধান কোচ হিসেবে দলে টেনেছে মিজানুর রহমান বাবুলকে।  পরবর্তীতে ফরচুন গ্রুপ দলে ভেড়ায় মোহাম্মদ সালাউদ্দিনকে। সেভেন রিংস সিমেন্ট যুক্ত করে তালহা জুবায়েরকে। এ ছাড়া ওয়ালটন গ্রুপ নেয় আব্দুর রাজ্জাককে। ডি থ্রি ট্রফিতে ৬ দলের আইকন ক্রিকেটার হয়েছেন মুশফিকুর রহিম, নাঈম শেখ, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, তাওহীদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ।  মুশফিক সেভেন রিংস সিমেন্টের, মিরাজ ওয়ালটনের, হৃদয় ফরচুনের, মোসাদ্দেক একমির, সোহান ব্লু স্টারের এবং নাঈম শেখ সিটিজেনের আইকন ক্রিকেটার হিসেবে যুক্ত হয়েছেন। আরটিভি/এসআর
ডি থ্রি ট্রফিতে ৬ দলের হেড কোচ চূড়ান্ত
আরও পড়ুন
ফ্লোরিডায় ওজন কমানোর নকল ওষুধ বিক্রির অভিযোগে দুই ভারতীয় নারীর বিরুদ্ধে মামলা
ইতিহাসে আজকের এই দিনে
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ইতিহাসে প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো