ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানের কাছে হেরে সোনা জয়ের স্বপ্ন শেষ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ১১:১৫ এএম
ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। বৃষ্টির কারণে ১৩ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ১১১ রান করে বাংলাদেশ। জবাবে ১১.৩ ওভারেই ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর শুরু হয় ম্যাচ। পরে দুই দলের ইনিংস ১৩ ওভারে নামিয়ে আনা হয়।

ব্যাটিংয়ে শুরু থেকেই চাপে ছিল বাংলাদেশ। দলীয় ১৭ রানে তানজিদ হাসান ৭ রান করে আরাফাত মিনহাসের বলে শাহিবজাদা ফারহানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর অধিনায়ক লিটন দাসও ২ রান করে সাইম আইয়ুবের বলে বোল্ড হন।

আরাফাত মিনহাসের বলে ১ রান করে আউট হন পারভেজ হোসেন ইমন। এরপর সাইফ হাসান ১৯ রান করে সুফিয়ান মুকিমের বলে এলবিডব্লিউ হলে ৫০ রানের আগেই চার উইকেট হারায় বাংলাদেশ।

পঞ্চম উইকেটে তাওহীদ হৃদয় ও মোসাদ্দেক হোসেন কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। তাদের জুটিতে বড় সংগ্রহের আশা জাগে। তবে ২৫ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলে হৃদয় ফিরলে ভাঙে জুটি। এরপর ১১ রান করা মোসাদ্দেককেও ফেরান মুকিম। ফলে ৯৯ রানেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। শেষ দিকে শেখ মেহেদী ও রিশাদ হোসেনের ব্যাটে ১১১ রান পর্যন্ত পৌঁছায় দল। ইনিংসের শেষ বলে রানআউট হন শেখ মেহেদী।

লক্ষ্য তাড়ায় পাকিস্তানকে শুরুতেই চাপে ফেলে বাংলাদেশ। প্রথম ওভারে মেহেদীর বলে হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে ১ রান করে ফেরেন শাহিবজাদা ফারহান। দ্বিতীয় ওভারে নাসুম আহমেদের বলে ১৫ রান করে আউট হন মাজ সাদাকাত।

চতুর্থ ওভারে মুস্তাফিজুর রহমানের বলে ১২ বলে ২১ রান করে সাইম আইয়ুবও ক্যাচ দেন। এরপর সপ্তম ওভারে ১৪ রান করে আউট হন উসমান খান। ফলে পাকিস্তানের চার উইকেট তুলে নিয়ে ম্যাচে ভালোভাবেই ছিল বাংলাদেশ।

তবে দশম ওভারে ম্যাচের মোড় ঘুরে যায়। মুস্তাফিজের এক ওভারে পাঁচটি বাউন্ডারিতে ২৩ রান তুলে নেয় পাকিস্তান। দুই ওভারে ৪১ রান দিয়ে চাপে পড়ে যান এই বাঁহাতি পেসার।

শেষ পর্যন্ত আব্দুল সামাদের ১৫ বলে অপরাজিত ৩০ রানের ঝোড়ো ইনিংসে ৯ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে পাকিস্তান। এ হারের মধ্য দিয়ে এশিয়ান গেমসের সেমিফাইনাল থেকেই বাংলাদেশের বিদায় হলো।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সিলেট-বরিশালের পর খুলনায় আজ শুরু রবি বোলার হান্টের ট্রায়াল
দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান বোলার খুঁজে বের করতে আয়োজিত ‘রবি বোলার হান্ট’-এর বিভাগীয় ট্রায়াল কার্যক্রম এগিয়ে চলছে।
সিলেট-বরিশালের পর খুলনায় আজ শুরু রবি বোলার হান্টের ট্রায়াল
শুভমানের ডাবল সেঞ্চুরি, ৮১১ রানের ম্যাচে ক্যারিবিয়ানদের হারিয়ে ভারতের ইতিহাস
দ্বিতীয় ওয়ানডে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের তাণ্ডবে রান বন্যায় ভেসে গেছে গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়াম। প্রথম ইনিংসে ক্যারিবিয়ানরা ৪০৫ রান করলে জবাব দিতে নেমে চার-ছক্কার বৃষ্টি ঝরিয়েছে ভারতীয় ব্যাটাররা। এতে বড় পুঁজি গড়েও হার এড়াতে পারেনি সফরকারীরা।  বিপরীতে রোহিতের সেঞ্চুরি ও গিলের ডাবল সেঞ্চুরিতে ভর করে উইকেটের জয় পায় ভারত। রান তাড়া করে ভারতের এটি সর্বোচ্চ বড় জয়। আর সবমিলিয়ে দ্বিতীয়। সবার উপরে আছে ২০০৬ সালে অনুষ্ঠিত হওয়া দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সেই ঐতিহাসিক ম্যাচ। যেখানে দক্ষিণ আফ্রিকাকে ৪৩৪ রানের বিশাল দিয়েছিল রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে ১ বল ও ১ উইকেট হাতে থাকতেই জয় তুলে নিয়েছিল গ্রেমি স্মিথের দক্ষিণ আফ্রিকা। সেই জয়ের পরই ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় বড় হিসেবে জায়গা পেল ভারত-ওয়েস্ট ইন্ডিজের এই ম্যাচটি। বুধবার (৩০ সেপ্টেম্বর) আগে ব্যাট করতে নেমে ভারতকে ৪০৫ রানের বড় লক্ষ্য দেয় ক্যারিবিয়ানরা। জবাব দিতে নেমে ৩৯ বল ও ৮ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় ম্যান ইন ব্লুরা। পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে বলে বলে বাউন্ডারি মেরে রান তুলতে থাকেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। ৬২ বলে সেঞ্চুরি তুলে নেন গিল।  এরপর ৭২ বলে সেঞ্চুরির দেখা পায় রোহিত । কিন্তু এরপরই লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন তিনি। তিনে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলতে থাকেন বিরাট কোহলিও। কিন্তু ১৯ বলে ২৯ রান করে ক্যাচ আউট হন এই তারকা ব্যাটার। তবে অপর প্রান্ত আগলে রেখে ঋতুরাজ গায়কোড়ডকে সঙ্গে নিয়ে ডাবল সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে যান শুভমান গিল। ১১৭ বলে ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত ঋতুরাজের ৩১ রান ও গিলের অপরাজিত ২২৩ রানে ভর করে ৩৯ বল ও ৮ উইকেট হাতে থাকতেই জয় তুলে নিয়েছে ভারত। এর আগে ব্যাট করতে নেমে জন ক্যাম্পবেল, আমির জাঙ্গু ও শাই হোপের সেঞ্চুরিতে ভারতীয় বোলারদের তুলোধুনে করে ৪০৫ রানের পাহাড় গড়েছে ক্যারিবীয়রা। ওয়ানডে ক্রিকেটে এটাই ওয়েষ্ট ইন্ডিজের দলীয় সর্বোচ্চ স্কোর। তারপরও হার এড়াতে পারেনি ক্যারিবিয়ানরা। আরটিভি/এসআর
শুভমানের ডাবল সেঞ্চুরি, ৮১১ রানের ম্যাচে ক্যারিবিয়ানদের হারিয়ে ভারতের ইতিহাস
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সেঞ্চুরির বিশ্বরেকর্ড
গুয়াহাটিতে তিন সেঞ্চুরিতে ভারতকে ৪০৫ রানের লক্ষ্য দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমেই সেঞ্চুরি তুলে নিয়েছিলেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। এতে ওয়ানডেতে এক ম্যাচে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড গড়েছে তারা। বুধবার (৩০ সেপ্টেম্বর) গুয়াহাটিতে আগে ব্যাটিংয়ে নামে জন ক্যাম্পবেল, শাই হোপ ও আমির জাঙ্গু সেঞ্চুরি করেন। ওয়ানডের এক ইনিংসে সর্বোচ্চ তিনটি শতরানের যৌথ রেকর্ড গড়েন তারা। তারপর শুবমান গিলও সেঞ্চুরির দেখা পান। ভারতের এই ব্যাটার ৬২ বলে তার ১১তম সেঞ্চুরি হাঁকান। ওয়ানডে ইতিহাসে এক ম্যাচে যৌথভাবে সর্বোচ্চ চারটি সেঞ্চুরির দেখা মেলে।  ১৯৯৮ সালে পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচে প্রথমবার চারটি সেঞ্চুরি হয়েছিল। পাকিস্তানের ইজাজ আহমেদ, মোহাম্মদ ইউসুফ এবং অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট ও রিকি পন্টিং সেঞ্চুরি করেন। তারপর দীর্ঘদিন পর এক ম্যাচে চার সেঞ্চুরি হয়েছিল। ২০১৩ সালে নাগপুরে অস্ট্রেলিয়া-ভারত ম্যাচে সেঞ্চুরি করেন শেন ওয়াটসন, জর্জ বেইলি ও স্বাগতিকদের শিখর ধাওয়ান ও বিরাট কোহলি। তারপর এক ম্যাচে চার সেঞ্চুরি হয়েছিল ২০২৩ সালে, হায়দরাবাদে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচে। শ্রীলঙ্কার কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা এবং পাকিস্তানের আব্দুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ান তিন অঙ্কের ঘরে পৌঁছান। এবার সব রেকর্ড ভেঙে দিলো ভারত ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। গিলের পর রোহিত ৭২ বলে সেঞ্চুরি করেন। তাতে ওয়ানডেতে প্রথমবার এক ম্যাচে পাঁচ সেঞ্চুরিতে ইতিহাসের পাতায় নাম লিখল ভারত-ওয়েস্ট ইন্ডিজের এই ম্যাচ। আরটিভি/এসআর
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সেঞ্চুরির বিশ্বরেকর্ড
ভারতীয় বোলারদের নিয়ে ছেলে খেলা করে ক্যারিবিয়ানদের ইতিহাস
ভারতের গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ দল। এদিন ব্যাটিং তাণ্ডব চালিয়ে বিরল রেকর্ড গড়েছে ক্যারিবিয়ানরা।  বুধবার (৩০ সেপ্টেম্বর) জন ক্যাম্পবেল, আমির জাঙ্গু ও শাই হোপের সেঞ্চুরিতে ভারতীয় বোলারদের তুলোধুনে করে ৪০৫ রানের পাহাড় গড়েছে ক্যারিবীয়রা। ওয়ানডে ক্রিকেটে এটাই ওয়েষ্ট ইন্ডিজের দলীয় সর্বোচ্চ স্কোর।  এর আগে ২০১৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ৩৮৯ রান করেছিল ক্যারিবীয়রা। তবে ওয়ানডে ক্রিকেটে রেকর্ড ৪৯৮ রান করে অনন্য উচ্চতায় আছে ইংল্যান্ড। দ্বিতীয় এবং তৃতীয় সর্বোচ্চ ৪৮১ ও ৪৪৪ রানের মালিকও ব্রিটিশরা। ওয়ানডে ক্রিকেটে চতুর্থ সর্বোচ্চ ৪৪৩ রান করেছে শ্রীলংকা। ভারতের গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে রেকর্ড ৪০৫ রান করে উইন্ডিজ। এর আগে এই মাঠে এত রান করতে পারেনি কোনো দল।  এর আগে ২০২৩ সালের ১০ জানুয়ারি শ্রীলংকার বিপক্ষে এই মাঠে রেকর্ড ৩৭৩ রান করেছিল স্বাগতিক ভারত। তার আগে ২০১৮ সালে এই মাঠে সর্বোচ্চ ৩১৮ রান করেছিল ক্যারিবীয়রা।  আরটিভি/এসআর
ভারতীয় বোলারদের নিয়ে ছেলে খেলা করে ক্যারিবিয়ানদের ইতিহাস
অস্ট্রেলিয়া সফরের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়া সফরের জন্য ১৬ সদস্যের বাংলাদেশ নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করে বিসিবি। ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার মাটিতে এবারই প্রথম দুই দলের দ্বিপক্ষীয় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী দল।  সিরিজের তিনটি ওয়ানডেই হবে ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে। ম্যাচগুলো ৯, ১১ ও ১৪ অক্টোবর। সিরিজের সূচি। অস্ট্রেলিয়ার স্থানীয় সময় প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ১টা ৫০ মিনিটে। সফরে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি। সহ-অধিনায়ক নাহিদা আক্তার। বাংলাদেশ নারী দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, রাবেয়া খান, রিতু মনি, সোবহানা মোস্তারি, শারমিন সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, শানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, ফারজানা হক, দিশা বিশ্বাস, মোর্শিদা খাতুন ও হাবিবা ইসলাম পিংকি। আরটিভি/এসআর
অস্ট্রেলিয়া সফরের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা বাংলাদেশের
আরও পড়ুন
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, ২২ ‘জঙ্গি’ নিহতের দাবি
চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
পাকিস্তানে বিদেশি তরুণীকে মাদক খাইয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ
পাকিস্তান ছেড়ে ভারতের নাগরিকত্ব নেওয়ার কারণ জানালেন আদনান সামি