ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

আইসিসির মাসসেরার দৌড়ে অভিষেক-রাজা-শুভমান

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পিএম
আইসিসির মাসসেরার দৌড়ে অভিষেক-রাজা-শুভমান। ছবি: আইসিসির ওয়েবসাইট থেকে নেওয়া

সেপ্টেম্বর মাসের জন্য প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কারের মনোনীতদের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেপ্টেম্বরে সাদা বলের ক্রিকেটে চোখধাঁধানো পারফরম্যান্সের ওপর ভিত্তি করে তালিকায় জায়গা পেয়েছেন ভারতের শুভমান গিল ও অভিষেক শর্মা এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

গত মাসে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। সিরিজের প্রথম ম্যাচে দিল্লিতে মাত্র ৩২ বলে ৮২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি।

এরপর শেষ টি-টোয়েন্টিতে মাত্র ৩০ বলে সেঞ্চুরি করে ফুল মেম্বার (পূর্ণাঙ্গ সদস্য) দেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি শতকের রেকর্ড গড়েন তিনি। পুরো সিরিজে ৭৬.৩৩ গড় এবং দুর্দান্ত স্ট্রাইক রেটে ২২৯ রান সংগ্রহ করে সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন এই বাঁহাতি ব্যাটার।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে জিম্বাবুয়ে হারলেও দলের সবচেয়ে নির্ভরযোগ্য অলরাউন্ডার হিসেবে একক লড়াই চালিয়েছেন সিকান্দার রাজা।

প্রথম ওয়ানডেতে কঠিন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে ৫৭ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন এবং শেষ ওয়ানডেতে দলীয় রান ২৭১-এ পৌঁছে দিতে করেন অপরাজিত ৮১ রান। পাশাপাশি বল হাতেও গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে আবারও নিজের অলরাউন্ড সামর্থ্যের প্রমাণ দেন তিনি।

এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভারতীয় অধিনায়ক শুভমান গিলের ব্যাট থেকে এসেছে দুর্দান্ত পারফরম্যান্স। প্রথম ওয়ানডেতে ১১০ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর গুয়াহাটিতে সিরিজের দ্বিতীয় ম্যাচে গড়েন নতুন ইতিহাস।

৪০৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১১৭ বলে দ্বিশতক পূরণ করে শেষ পর্যন্ত ১৩৩ বলে ২২৩ রানে অপরাজিত থাকেন তিনি।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তামিমের এক ফোনেই যেভাবে ঢাকায় আইপিএলের নিলাম সঞ্চালক 
এবার বাংলাদেশের ঘরোয়া টুর্নামেন্ট ডি থ্রি-এর নিলাম পরিচালনার দায়িত্বে চারু শর্মা। নিলামের ফাঁকে তিনি জানালেন, বিসিবি সভাপতি তামিম ইকবালের একটি ফোনকলেই কীভাবে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন তিনি।
তামিমের এক ফোনেই যেভাবে ঢাকায় আইপিএলের নিলাম সঞ্চালক 
ডি থ্রি ট্রফির নিলাম / আকাশ ছোঁয়া দামে দল পেলেন শরিফুল, বাকিরা কে কত?
আগামী ডিসেম্বরে টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে মাঠে গড়াবে ঘরোয়া ক্রিকেটের নতুন টুর্নামেন্ট ডি থ্রি টুর্নামেন্ট। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে নিলাম। যেখানে জাতীয় দলের তারকা ক্রিকেটারদের দলে নিতে কঠিন লড়াই করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সর্বোচ্চ ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শরিফুল ইসলামকে দলে নিয়েছে সিটিজেনস ব্যাংক।
আকাশ ছোঁয়া দামে দল পেলেন শরিফুল, বাকিরা কে কত?
বিগ ব্যাশে দল পেলেন মোস্তাফিজ 
ডি থ্রি ট্রফির নিলামের মাঝেই বিগ ব্যাশ দল পেলেন মোস্তাফিজুর রহমান। রিশাদের পর তাকেও দেখা যাবে এই টুর্নামেন্টে। মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে বিগ ব্যাশ মাতাবেন এই কাটার মাস্টার। 
বিগ ব্যাশে দল পেলেন মোস্তাফিজ 
চড়া মূল্যে ব্লু স্টারে মেহেদী, পাত্তা পেলেন না রিশাদ
আগামী ডিসেম্বরে টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে মাঠে গড়াবে ঘরোয়া ক্রিকেটের নতুন টুর্নামেন্ট ডি থ্রি টুর্নামেন্ট। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে নিলাম। যেখানে গুরুত্ব হারিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন।
চড়া মূল্যে ব্লু স্টারে মেহেদী, পাত্তা পেলেন না রিশাদ
ডি থ্রি টুর্নামেন্টের নিলাম শুরু
আগামী ডিসেম্বরে টি-টোয়েন্টি ফরম্যাটের টুর্নামেন্ট দিয়ে পর্দা উঠতে যাচ্ছে ডমেস্টিক থ্রির।  টুর্নামেন্টের আগে সোমবার (২৬ অক্টোবর) শেরাটনে অনুষ্ঠিত হচ্ছে নিলাম।  পাঁচ ক্যাটাগরিতে নিলামের চূড়ান্ত তালিকায় সুযোগ পেয়েছেন বাংলাদেশের ২৮১ জন ক্রিকেটার। যেখান থেকে নিজেদের স্কোয়াড বাছাই করবে দলগুলো। ৬ দলের স্কোয়াড: ফরচুন গ্রুপ— তাওহীদ হৃদয়, ওয়ালটন— মেহেদী হাসান মিরাজ, এইস ব্লু স্টার— নুরুল হাসান সোহান, সেভেন রিংস সিমেন্ট— মুশফিকুর রহিম, একমি গ্রুপ— মোসাদ্দেক হোসেন সৈকত, সিটিজেন ব্যাংক— নাইম শেখ, আরটিভি/এসএস
ডি থ্রি টুর্নামেন্টের নিলাম শুরু
আরও পড়ুন
ছক্কার নতুন বিশ্বরেকর্ড গড়লেন অভিষেক শর্মা
আইসিসি র‍্যাঙ্কিংয়ে তাসকিন, শরিফুল ও তানজিদের উন্নতি
শোচনীয় পরাজয়ের সঙ্গে জরিমানাও গুনছে বাংলাদেশ
আইসিসির কাছ থেকে বড় সুখবর পেলেন সাকিবরা