ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

টেস্ট সিরিজ খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ দল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পিএম
ছবি: সংগৃহীত।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

রোববার (১৮ অক্টোবর) রোস্টন চেজের নেতৃত্বে বাংলাদেশে এসেছে ক্যারিবীয়রা।

সফরে একটি প্রস্তুতি ম্যাচ খেলে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে সফরকারীরা। বাংলাদেশে ষষ্ঠবারের মতো টেস্ট সিরিজ খেলতে এসেছে ওয়েস্ট ইন্ডিজ।

সর্বশেষ প্রায় সাড়ে পাঁচ বছর আগে বাংলাদেশ সফরে এসে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল তারা। এবার পুরনো হিসাব চুকানোর সুযোগ বাংলাদেশের সামনে।

পাশাপাশি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে এই সিরিজে ভালো করার বিকল্প নেই নাজমুল হোসেন শান্তর দলের সামনে। বর্তমানে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ।

ফাইনালের দৌঁড়ে টিকে থাকতে হলে ঘরের মাঠের এই সিরিজে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি জয়ও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে শান্তদের জন্য।

দুই দল এখন পর্যন্ত ১১টি টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জিতেছে দুবার; ২০০৯ সালে এবং ২০১৮-১৯ মৌসুমে। ক্যারিবীয়দের জয় আট সিরিজে, অন্য একটি সিরিজ ড্র হয়েছে।

সিরিজ শুরুর আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ২২ ও ২৩ অক্টোবর দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবীয়রা। এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচটি। এরপর ২৮ অক্টোবর থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ম্যাচটি চলবে ১ নভেম্বর পর্যন্ত।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৫ নভেম্বর। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৯ নভেম্বর পর্যন্ত চলবে ম্যাচটি।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ
কয়েকদিন আগেই সুপার নাইন্টির দল লন্ডন জায়ান্টস সাকিব আল হাসানের নাম ঘোষণা করেছিল। এবার একই টুনামেন্টের জন্য মাহমুদউল্লাহ রিয়াদকে দলে যোগ দান করেছেন এলডোরেট টাইগার্স। আগামী ডিসেম্বরের শুরুতে কেনিয়ার নাইরোবিতে বসবে টুর্নামেন্টটির এবারের আসর। সুপার নাইন্টির চতুর্থ আসর মাঠে গড়াবে ৩ ডিসেম্বর, চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত।  ১০ দিনের এই প্রতিযোগিতায় ছয়টি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে, ম্যাচ হবে মোট ১৮টি। টুর্নামেন্টটির বিশেষত্ব হচ্ছে এখানে প্রতি ইনিংস ৯০ বলে। অর্থাৎ প্রতি দল খেলবে ১৫ ওভার করে। এবারের আসর দিয়ে প্রথমবারের মতো কেনিয়ায় যাচ্ছে প্রতিযোগিতাটি।  ক্রিকেট কেনিয়ার সঙ্গে তিন মৌসুমের চুক্তি অনুযায়ী চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ আসরও নাইরোবিতে আয়োজনের পরিকল্পনা রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটের ১৪টি দেশের খেলোয়াড়দের নিয়ে সাজানো হয়েছে এবারের আসরের ড্রাফট পুল। এতে রয়েছে বাংলাদেশ, ভারত, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, কানাডা ও যুক্তরাষ্ট্রের ক্রিকেটাররা। পাশাপাশি ক্যারিবীয় অঞ্চলের বার্বাডোজ, জ্যামাইকা, গায়ানা ও ত্রিনিদাদের খেলোয়াড়েরাও রয়েছেন। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিতে কেনিয়ার সাবেক ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও রয়েছে। সাম্প্রতিক সময়ে একের পর এক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলছেন সাকিব। সর্বশেষ নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসরে পোখারা অ্যাভেঞ্জার্সের হয়ে খেলেছেন তিনি। সেখানে তিন ম্যাচে ২৬ রান করার পাশাপাশি নিয়েছেন চার উইকেট।  এরপর আবুধাবি টি-টেনের দল ইউনাইটেড টাইগার্সে যোগ দিয়েছেন এই বাঁহাতি অলরাউন্ডার। মাহমুদউল্লাহ সর্বশেষ খেলেছেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপ অব লিজেন্ডস টুর্নামেন্টে। আরটিভি/এসআর
সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ
নতুন ব্যাটিং কোচ পেলেন টাইগাররা, জেনে নিন পরিচয়
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং বিশেষজ্ঞ হিসেবে কাজ করবেন ডেল বেনকেনস্টেইন। সোমবার (৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি। প্রোটিয়াদের বিপক্ষে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য সাবেক এই দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডারকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৫২ বছর বয়সী বেনকেনস্টেইনের প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ১৬ হাজার রান করেছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন ২৩টি ওয়ানডেও। বর্তমানে তিনি ইংলিশ কাউন্টি দল ডারহামের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরুর দুই দিন আগে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলকে জাতীয় দলের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। অন্তর্বর্তী ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পান মোহাম্মদ সালাহউদ্দীন। এখন আবার এক সিরিজের জন্য দায়িত্ব পেলেন বেনকেনস্টেইন। এর আগে ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং কোচ ছিলেন বেনকেনস্টেইন। ইংলিশ কাউন্টি ক্রিকেটেও রয়েছে তার দীর্ঘ কোচিং অভিজ্ঞতা। হ্যাম্পশায়ার, ল্যাঙ্কাশায়ার ও গ্লস্টারশায়ারের মতো দলের সঙ্গে কাজ করেছেন তিনি।  আরটিভি/এসআর    
নতুন ব্যাটিং কোচ পেলেন টাইগাররা, জেনে নিন পরিচয়
পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবার নতুন দায়িত্ব পেয়েছেন পাকিস্তানের ক্রিকেটে।
পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল
ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিপক্ষেও টেস্ট খেলবে বাংলাদেশ
দীর্ঘ ১৭ বছর পর আগামী বছর ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক লর্ডসে একটি টেস্ট খেলার কথা থাকলেও ম্যাচের সংখ্যা বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিপক্ষেও টেস্ট খেলবে বাংলাদেশ
সেনাবাহিনী ক্রিকেট প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সেনাবাহিনী ক্রিকেট প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) ৭ পদাতিক ডিভিশন, বরিশাল সেনানিবাসে এ অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সেনাবাহিনী ক্রিকেট প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
আরও পড়ুন
ড্র মেনে নিল দুই দল, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের প্রথম টেস্ট সেঞ্চুরি
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা