
ত্রিদেশীয় সিরিজের বাঁচা-মরার লড়াইয়ে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং নিয়েছে। আবুধাবিতে তাওহীদ হৃদয় টস জেতেন এবং আফগানদের রান তাড়া করার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। টাইগারদের বুধবার (২১ অক্টোবর) জিততেই হবে ফাইনাল খেলতে হলে।
জিম্বাবুয়ের বিপক্ষে আগের ম্যাচে ৯৯ রানে হেরেছিল বাংলাদেশ। অন্যদিকে আফগানিস্তানের কাছে ১৫৮ রানের বড় ব্যবধানে হেরেছে জিম্বাবুয়ে। তাতে ফাইনালে ওঠার লড়াইয়ে রান রেটের হিসাব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আফগানিস্তানের বিপক্ষে শুধু জয় নয়, জয়ের ব্যবধানও বড় ভূমিকা রাখবে বাংলাদেশের ভাগ্য নির্ধারণে।
বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন। দলে জায়গা পেয়েছেন পারভেজ ইমন, মেহেদী হাসান মিরাজ ও আলিস আল ইসলাম। রিশাদ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত ও নুরুল হাসান সোহান একাদশ থেকে বাদ পড়েছেন।
আলিসের জন্য ম্যাচটি বিশেষ। গত মাসে এশিয়ান গেমসে টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল তার। এবার আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেক হচ্ছে এই ক্রিকেটারের।
বাংলাদেশ একাদশ
তাওহিদ হৃদয় (অধিনায়ক), তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন, সাইফ হাসান, পারভেজ হোসেন, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও আলিস আল ইসলাম।
আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, রহমত শাহ (অধিনায়ক), হাশমতউল্লাহ শহিদি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, এএম গজনফর, ইয়ামিন আহমদজাই, বিলাল সামি।
আরটিভি/টিআর




