ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

নিউজিল্যান্ডের ওয়ানডে দলে আবারও চোটের হানা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪১ এএম
ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে একের পর এক চোটের ধাক্কায় বিপর্যস্ত নিউজিল্যান্ড। এবার সিরিজের শেষ দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন পেসার লকি ফার্গুসন ও ব্লেয়ার টিকনার। ফলে গুরুত্বপূর্ণ দুই পেসারকে ছাড়াই বাকি ম্যাচগুলোতে মাঠে নামতে হবে কিউইদের।

ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, টি-টোয়েন্টি সিরিজ চলাকালে ডান পায়ের কাফ মাসলে পাওয়া চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি ফার্গুসন। তার চোটটি নিম্নমাত্রার পেশি ছিঁড়ে যাওয়ার কারণে হয়েছে বলে জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

অন্যদিকে, ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হেলমেটে আঘাত পান ব্লেয়ার টিকনার। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। পরবর্তী পরীক্ষায় কনকাশন ধরা না পড়লেও আইসিসির নিয়ম অনুযায়ী সাত দিনের বাধ্যতামূলক বিরতিতে থাকতে হবে এই পেসারকে। ফলে শেষ দুই ওয়ানডেতে খেলা হচ্ছে না তারও।

টিকনারের পরিবর্তে হ্যামিল্টনে তৃতীয় ওয়ানডের আগে দলে ডাকা হয়েছে বোলিং অলরাউন্ডার ক্রিস্টিয়ান ক্লার্ককে। অবশ্য সিরিজের শেষ দুই ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে আগেই অন্তর্ভুক্ত ছিলেন তিনি।

এদিকে, চোট কাটিয়ে ম্যাট হেনরির ফেরার সম্ভাব্য সময়ও জানিয়েছে এনজেডসি। মাউন্ট মঙ্গানুইয়ে অনুষ্ঠেয় চতুর্থ ওয়ানডেতে তাকে ফেরানোর পরিকল্পনা রয়েছে দলের। সিরিজ শুরুর আগে ডেভন কনওয়ের সঙ্গে সংঘর্ষে পড়েছিলেন হেনরি। পরে কনকাশন ধরা না পড়লেও দ্বিতীয় টি-টোয়েন্টিতে ডান উরুর পেশিতে নিম্নমাত্রার চোট পান তিনি।

তৃতীয় ওয়ানডের পর ওয়েলিংটনে টেস্ট দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল হেনরি ও কাইল জেমিসনের। তবে পরিস্থিতি বিবেচনায় চতুর্থ ওয়ানডের জন্যও দলের সঙ্গে থাকবেন তারা। পাশাপাশি শেষ দুই ম্যাচের স্কোয়াডে আরও দুজন ক্রিকেটার যুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।

তৃতীয় ওয়ানডের পর টেস্ট সিরিজের প্রস্তুতিতে বুধবার ওয়েলিংটনে চলে যাবেন টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস ও নাথান স্মিথ। শিগগিরই আসন্ন টেস্ট সিরিজের দল ঘোষণা করার কথা রয়েছে।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ইতোমধ্যে ০-২ ব্যবধানে পিছিয়ে নিউজিল্যান্ড। সিরিজে টিকে থাকতে বাকি তিন ম্যাচেই জয়ের বিকল্প নেই স্বাগতিকদের। এর আগে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও ২-৩ ব্যবধানে হেরেছে কিউইরা।

চোটের কারণে ওয়ানডে সিরিজ থেকে আগেই ছিটকে গেছেন ডেভন কনওয়ে। এছাড়া কাঁধের চোটে রাচিন রবীন্দ্র এবং হ্যামস্ট্রিং সমস্যায় মার্ক চ্যাপম্যানও দলের বাইরে রয়েছেন। সব মিলিয়ে একের পর এক গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে হারিয়ে ভারতের বিপক্ষে সিরিজে কঠিন পরীক্ষার মুখে পড়েছে নিউজিল্যান্ড।

তৃতীয় ওয়ানডের জন্য নিউজিল্যান্ডের স্কোয়াড
মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, ক্রিস্টিয়ান ক্লার্ক, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, কাইল জেমিসন, নিক কেলি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, টিম সেইফার্ট, নাথান স্মিথ ও উইল ইয়ং।

চতুর্থ ওয়ানডের জন্য নিউজিল্যান্ডের স্কোয়াড
মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ক্রিস্টিয়ান ক্লার্ক, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, মিচেল হে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, নিক কেলি, টিম সেইফার্ট ও উইল ইয়ং।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লাবুশেনকে বাদ দেওয়ার সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার
দীর্ঘদিন ধরে রানখরায় ভুগছেন মার্নাস লাবুশেন। এবার তাকে ছাড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন চার টেস্টের সিরিজের পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া।
লাবুশেনকে বাদ দেওয়ার সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার
বার্সেলোনার হাইভোল্টেজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ আজ সিলেট টেস্টের চতুর্থ দিনে নামবে। এ ছাড়াও রোববার (৮ নভেম্বর) লা লিগায় মুখোমুখি বার্সেলোনা হবে অ্যাথলেটিকো মাদ্রিদ। ক্রিকেট সিলেট টেস্ট : ৪র্থ দিন বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ সকাল ৯–৩০ মি., টি স্পোর্টস ও ট্যাপম্যাড জাতীয় ক্রিকেট লিগ সিলেট–রাজশাহী সকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউব ময়মনসিংহ–বরিশাল সকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউব ঢাকা–খুলনা সকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউব রংপুর–চট্টগ্রাম সকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউব ফুটবল ইংলিশ প্রিমিয়ার লিগ ক্রিস্টাল প্যালেস–লিভারপুল রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২ সান্ডারল্যান্ড–চেলসি রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২ ইউনাইটেড–অ্যাস্টন ভিলা রাত ১০-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২ লা লিগা সোসিয়েদাদ–ভায়েকানো রাত ৯-১৫ মি., টি স্পোর্টস ও ট্যাপম্যাড ভিয়ারিয়াল–গেতাফে রাত ১১-৩০ মি., টি স্পোর্টস ও ট্যাপম্যাড অ্যাতলেটিকো–বার্সেলোনা রাত ২টা, টি স্পোর্টস ও ট্যাপম্যাড সিরি আ জেনোয়া–মিলান রাত ৮টা, জি ফাইভ ও বিগিন অ্যাপ ইন্টার–কোমো রাত ১১টা, জি ফাইভ ও বিগিন অ্যাপ ফিওরেন্তিনা–জুভেন্তাস রাত ১-৪৫ মি., জি ফাইভ ও বিগিন অ্যাপ আরটিভি/এসআর
বার্সেলোনার হাইভোল্টেজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
হৃদয়ের অপরাজিত ২৪২, লিড নিয়ে ৩৮৬ রানে থামল বাংলাদেশ
মাত্র দুই ম্যাচ আগেই টেস্টে অভিশেষ করেছেন তাওহীদ হৃদয়। নিজের দ্বিতীয় ম্যাচে মিরপুরে মাঠে নেমেই ছক্কা মারতে গিয়ে আউট হয়ে দলে বিপদে ফেলেছিলেন তিনি। যা নিয়ে ব্যাপক সমালোচনার শিকার হয়েছিলেন তিনি। তবে তৃতীয় ম্যাচেই অসাধ্য সাধন করে সমালোচকদের কঠিন জবাব দিয়েছেন তিনি। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এতদিন সর্বোচ্চ ব্যক্তিগত টেস্ট ইনিংস ছিল মুশফিকুর রহিমের, অপরাজিত ২১৯ জিম্বাবুয়ের বিপক্ষে। হৃদয় আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিনে মুশফিককে ছাড়িয়ে গেছেন। ২৪২ রানের অপরাজিত থেকে দলকে লিড এনে দেন তিনি।  সিলেট টেস্টের তৃতীয় দিনের চা-বিরতিতে যাওয়ার সময় হৃদয়ের নামের পাশে ১৯০ রান। সঙ্গে লোয়ার অর্ডার ব্যাটার তাসকিন আহমেদ। সাদমান ইসলাম ইনজুরিতে পড়ায় তাসকিনই কার্যত বাংলাদেশের ইনিংসে শেষ ব্যাটার। আউট হলেই শেষ। সেই তাসকিনকে নিয়েই মহাকাব্যিক এক ডাবল সেঞ্চুরি হাঁকালেন হৃদয়। এক প্রান্ত ধরে ধরে ৩০৪ বলে এই ম্যাজিক ফিগার স্পর্শ করেন ডানহাতি ব্যাটার। ২০০ রান ছোঁয়ার পথে খেলার পথে ১৯টি চার আর ৭টি ছক্কা হাঁকান হৃদয়।  হৃদয়ের ইনিংসে বিরাট অবদান রেখেছেন তাইজুল ইসলাম। দু’জনের ১১৭ রানের জুটিতেই ৩০০ পার করেছিল বাংলাদেশ। কিন্তু সেই জুটির ইতি টানেন জোমেল ওয়ারিকেন। এরপর তাসকিন ১২ রান করে আউট হলে ৩৮৬ রানের থামে বাংলাদেশ। ৩২ রানের লিড পায় টাইগাররা। দিনের চতুর্থ শিকারে তাইজুলকে ব্যক্তিগত ২২ রানে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন ওয়ারিকেন। ৩০১ রানে ৮ উইকেট হারায় বাংলাদেশ। তৃতীয় দিনের শুরুতে মুশফিকুর রহিম ও লিটন কুমার দাসের বিদায়ে চাপে পড়ে বাংলাদেশ। ৩৪ রান করে মুশফিক জোমেল ওয়ারিকেনের অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে ক্যাচ আউট হয়েছেন। এরপর লিটনও ফিরেছেন মাত্র ৮ রান করে। মুশফিকের মতো ওয়ারিকেনের বলে সহজ ক্যাচ দিয়েছেন তিনি। হৃদয়কে সঙ্গ দেওয়ার প্রচেষ্টায় উইকেট বিলিয়ে দেন মেহেদী হাসান মিরাজ ব্যক্তিগত ১৬ রানে। তাতে ভাঙে ৪১ রানের জুটি। তার বিদায়ে ষষ্ঠ উইকেটের পতন হয় বাংলাদেশের। ১ রানের বেশি করতে পারেননি হাসান মাহমুদ। ওয়ারিকেনের তৃতীয় শিকার হন লেগ বিফোরের ফাঁদে পড়ে। আরটিভি/এসআর
হৃদয়ের অপরাজিত ২৪২, লিড নিয়ে ৩৮৬ রানে থামল বাংলাদেশ
প্রথম ডাবল সেঞ্চুরিতেই ইতিহাস গড়লেন তাওহীদ হৃদয়
টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন তাওহীদ হৃদয়। চতুর্থ বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্টে দ্বিশতকের মাইলফলক স্পর্শ করেছেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার।
প্রথম ডাবল সেঞ্চুরিতেই ইতিহাস গড়লেন তাওহীদ হৃদয়
আইপিএলে ৪০ কোটির দাবি ক্রিকেটারের, চাপে ফ্র্যাঞ্চাইজিগুলো
আইপিএলের (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) পরবর্তী আসরকে সামনে রেখে এখন থেকেই দল গোছানোর পরিকল্পনায় ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো।
আইপিএলে ৪০ কোটির দাবি ক্রিকেটারের, চাপে ফ্র্যাঞ্চাইজিগুলো
আরও পড়ুন
নির্বাচনের আগে বেকারত্বে রেকর্ড, চাপে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী
মাথায় আঘাত পেয়ে হাসপাতালে কনওয়ে, প্রথম ওয়ানডেতে অনিশ্চিত
ভারত সিরিজ থেকে ছিটকে গেলেন লকি ফার্গুসন
যে কারণে ১০ লাখ ডলারের প্রস্তাব ফিরিয়ে দিলেন স্যান্টনার