
প্রোটিয়াদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জোহানেসবার্গে মাঠে নামছে বাংলাদেশ দল। এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
রোববার (১৫ নভেম্বর) প্রোটিয়ার মাটিতে বাংলাদেশের জার্সিতে অভিষেক করছেন মাহফিজুল ইসলাম রবিন।
এদিকে ৩ পেসারের সাথে ১ স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। একমাত্র স্পিনার হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ। ৩ পেসার হাসান মাহমুদ, তাসকিন আহমেদ এবং ইবাদত হোসেন চৌধুরী। এছাড়া দক্ষিণ আফ্রিকা আগের দিন ঘোষণা করা একাদশ নিয়েই মাঠে নামছে।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, মাহফিজুল ইসলাম রবিন, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মারক্রাম, মারকাস অ্যাকারম্যান, জুবায়ের হামজা, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), উইয়ান মাল্ডার, মার্কো ইয়ানসেন, সাইমন হার্মার, কাগিসো রাবাদা, ড্যান পিটারসেন।
আরটিভি/এসআর



