ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটির ভরাডুবি 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৪:০৫ এএম
ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগে নরওয়ের ক্লাব বডো/গ্লিমটের কাছে ৩–১ গোলে হেরে গেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। সেই সাথে লাল কার্ড দেখায় শেষ গ্রুপ ম্যাচেও হারাতে হলো রদ্রিকেও। ফলে গালাতাসারায়ের বিপক্ষে শেষ ম্যাচ এখন সিটির জন্য কার্যত ‘বাঁচা-মরার লড়াইয়ে এই ব্রাজিলিয়ানকে পাচ্ছে না।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ৮,০০০ দর্শক ধারণক্ষমতার অ্যাস্পমিরা স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধে রদ্রি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে উত্তর মেরুর উত্তরে অবস্থিত প্রায় ৫৫,০০০ জনসংখ্যার মৎস্যজীবী শহর বোদোতে টুর্নামেন্টে এবারই প্রথম অভিষেক হওয়া বোদো/গ্লিম্টের হয়ে ক্যাসপার হগ ২২ ও ২৪ মিনিটে কাছ থেকে গোল করে তাদের প্রথম জয়ের পথ তৈরি করেন।

ম্যাচের শুরু থেকেই সিটির রক্ষণ ছিল দুর্বল ও অস্থির। ২২ মিনিটে সেই দুর্বলতার মূল্য দেয় তারা। ম্যাক্স অ্যালেইনের ভুলে বল পেয়ে ওলে দিদরিক ব্লমবার্গ ডান দিক থেকে ক্রস বাড়ান— আর কাসপার হগ হেডে বল ঢুকিয়ে দেন জিয়ানলুইজি দোন্নারুম্মার দুই পায়ের ফাঁক দিয়ে। দুই মিনিটের মধ্যেই আবার আঘাত। বাউন্সিং বলে অ্যালেইন আবারও বিভ্রান্ত— ব্লমবার্গের পাস থেকে হগ দুর্দান্ত ফিনিশিংয়ে ২–০ করেন।

বিরতির আগে আর্লিং হলান্ড দুটি সুবর্ণ সুযোগ পেয়েও গোল করতে পারেননি— নিজ দেশে ফিরে যেন জমে গিয়েছিলেন সিটির স্ট্রাইকার। তবে দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে জেনস পেটার হাউগে একক নৈপুণ্যে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত কার্লিং শটে স্কোরলাইন অবিশ্বাস্যভাবে ৩-০ হয়।

৬০ মিনিটে রায়ান চেরকি একটি গোল ফিরিয়ে দিলে সিটিতে আশা জাগে, কিন্তু সেই আশা ভেঙে যায় ৬২ মিনিটে। মাত্র ৫৪ সেকেন্ডের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন রদ্রি— আর ১০ জনের সিটির আর ফেরার পথ থাকে না।

এখন শেষ ম্যাচে গালাতাসারায়কে হারাতেই হবে সিটিকে— না হলে শেষ ষোলো নিশ্চিত করতে তাদের প্লে-অফ খেলতে হবে। অন্যদিকে বডো/গ্লিমট নিজেদের রূপকথা আরও দীর্ঘ করে নিল।

আরটিভি/কেএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
ক্ষমা চেয়েও জরিমানা এড়াতে পারলেন না লিসান্দ্রো মার্তিনেস
ক্লাব কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না লিসান্দ্রো মার্তিনেস। ম্যানচেস্টার ইউনাইটেডের এই আর্জেন্টাইন ডিফেন্ডারকে জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। তবে এ বিষয়ে ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
ক্ষমা চেয়েও জরিমানা এড়াতে পারলেন না লিসান্দ্রো মার্তিনেস
লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন মার্তিনেজ
চ্যাম্পিয়নস লিগে ক্লাব ব্রুগের কাছে হারের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই নতুন দুশ্চিন্তায় ইন্টার মিলান। চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন দলটির অধিনায়ক ও আর্জেন্টাইন তারকা লাউতারো মার্তিনেজ।
লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন মার্তিনেজ
আরও পড়ুন
রাতে পিএসজি-ম্যানসিটির মহাযুদ্ধ, একাধিক রেকর্ডের সামনে হাল্যান্ড
পোর্তোকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটির শুভসূচনা
হাল্যান্ড ও শের্কির জোড়া গোলে বড় জয় ম্যানসিটির
ম্যানসিটির ম্যাচসহ টিভিতে আজকের খেলা