ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পিএম
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ নিয়ে নতুন করে তৈরি হয়েছে কৌতূহল। বিদায়ের ঘোষণা দিলেও দেশের মাটিতে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিতে বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ককে আরেকবার দেখার আশা করছেন সমর্থকেরা।

আগামী সোমবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) সেপ্টেম্বর ও অক্টোবরের ফিফা আন্তর্জাতিক সূচিতে ম্যাচগুলোর ঘোষণা দিতে পারে। সেখানেই মিলতে পারে মেসিকে ঘিরে অপেক্ষার কিছুটা উত্তর।

জাতীয় দলের হয়ে মেসির বিদায়ী চিঠি আর্জেন্টিনার ফুটবলে এক দীর্ঘ ও গৌরবময় অধ্যায়ের শেষের বার্তা দিয়েছে। তবে সেই শেষটা কোথায় হবে, তা এখনো স্পষ্ট নয়। দেশের দর্শকদের সামনে শেষ ম্যাচ খেলার সুযোগ মেসি পাবেন কি না, সেটিই এখন বড় প্রশ্ন।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, মেসিকে ঘিরে কোনো বিদায়ী ম্যাচ এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি। জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্তও মূলত মেসির ইচ্ছার ওপর নির্ভর করছে। ফলে সোমবার এএফএ সূচি প্রকাশ করলেও তাতে মেসির নাম থাকবেই এমন নিশ্চয়তা নেই।

সেপ্টেম্বর ও অক্টোবরে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ এবং ম্যাচের ভেন্যুও এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে দেশের মাটিতে ম্যাচ আয়োজনের সম্ভাবনা রয়েছে। আর সেটিই মেসিকে শেষবারের মতো আর্জেন্টাইন সমর্থকদের সামনে হাজির হওয়ার সুযোগ তৈরি করতে পারে।

তবে সম্ভাব্য বিদায়ী আয়োজনের পথে বাধা হয়ে আছে ফিফার নিষেধাজ্ঞা। বিশ্বকাপের ফাইনালকে কেন্দ্র করে কয়েকটি ঘটনার জেরে আর্জেন্টিনা শাস্তির মুখে পড়েছে। এর প্রভাব পড়েছে ঘরের মাঠের ম্যাচেও। পরবর্তী দুটি ম্যাচের একটিতে স্টেডিয়ামের সর্বোচ্চ ধারণক্ষমতার ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি থাকবে, অন্যটি স্থগিত রয়েছে।

নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে দলের কয়েকজন সদস্যের ওপরও। লিয়ান্দ্রো পারেদেস ১০ ম্যাচ, নাহুয়েল মোলিনা ৭ ম্যাচ, রবার্তো আয়ালা ৩ ম্যাচ এবং থিয়াগো আলমাদা ১ ম্যাচের জন্য নিষিদ্ধ।

এখানেই মেসির সম্ভাব্য বিদায়ী ম্যাচ নিয়ে তৈরি হচ্ছে নতুন হিসাব। দেশের মাটিতে প্রীতি ম্যাচ আয়োজন করা হলেও ফিফার নিয়ম অনুযায়ী সেটি সব ক্ষেত্রে ‘এ’ শ্রেণির আন্তর্জাতিক ম্যাচ হিসেবে গণ্য নাও হতে পারে। ফলে ওই ম্যাচে নিষিদ্ধ খেলোয়াড়েরা খেলতে না পারার পাশাপাশি তাদের নিষেধাজ্ঞার ম্যাচসংখ্যাও কমবে না।

তাই মেসিকে ঘিরে বিদায়ী আয়োজন করতে চাইলে এএফএকে শুধু আবেগের বিষয়টি দেখলেই হবে না। বিবেচনায় রাখতে হবে ফিফার নিষেধাজ্ঞা এবং ম্যাচের আন্তর্জাতিক মর্যাদার বিষয়টিও।

এখন পর্যন্ত নিশ্চিত যে ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে মাঠে নামবে আর্জেন্টিনা। তবে এবার চীন সফরে যাচ্ছে না বিশ্বচ্যাম্পিয়নরা। মেসির জাতীয় দল ছাড়ার সিদ্ধান্তের পরই চীন সফরের সম্ভাবনা বাতিল হয়েছে।

ফলে সব প্রশ্নের উত্তর আপাতত আটকে আছে আগামী সোমবারের ঘোষণায়। সেখানে কি থাকবে মেসির নাম? নাকি দেশের মাটিতে ১০ নম্বর জার্সিতে শেষবার তাকে দেখার অপেক্ষা আরও দীর্ঘ হবে—সেটিই এখন আর্জেন্টাইন সমর্থকদের সবচেয়ে বড় কৌতূহল।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের একাদশে সাত পরিবর্তন
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচকে সামনে রেখে অনুশীলনে একাদশে সাতটি পরিবর্তন এনেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। পাশাপাশি কৌশলগত ছকেও পরিবর্তন এনে ৪-৩-৩ ফরমেশনে দলকে অনুশীলন করিয়েছেন ইতালিয়ান এই কোচ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের একাদশে সাত পরিবর্তন
ইসরায়েল ম্যাচ নিয়ে আয়ারল্যান্ডের নতুন সিদ্ধান্ত
ইসরায়েলের বিপক্ষে নেশনস লিগের ম্যাচ বয়কট না করে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। তবে গাজা যুদ্ধে নিহতদের স্মরণে ম্যাচে কালো আর্মব্যান্ড পরবেন আইরিশ ফুটবলাররা। পাশাপাশি ম্যাচ-পূর্ববর্তী কিছু আনুষ্ঠানিকতাও এড়িয়ে যাবে দলটি।
ইসরায়েল ম্যাচ নিয়ে আয়ারল্যান্ডের নতুন সিদ্ধান্ত
৪১ বছর বয়সে গোল করে ইতিহাস গড়লেন মদ্রিচ
৪১ বছর বয়সেও লুকা মদ্রিচের পায়ের জাদু কমেনি। আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের গুঞ্জনের মধ্যেই উয়েফা নেশন্স লিগের প্রথম ম্যাচে গোল করে নতুন ইতিহাস গড়েছেন ক্রোয়েশিয়ার এই তারকা মিডফিল্ডার।
৪১ বছর বয়সে গোল করে ইতিহাস গড়লেন মদ্রিচ
জাতীয় দলের হয়ে এক ম্যাচে ১১ জনের অভিষেক, ইতিহাস গড়লেন সুলিভান
পেরুর বিপক্ষে বড় জয় পেয়েছে যুক্তরাষ্ট্র। তবে ৪-১ গোলের এই জয়ের ম্যাচটি বিশেষ হয়ে থাকল আরও একটি কারণে এক ম্যাচেই জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছে ১১ জন ফুটবলারের।
জাতীয় দলের হয়ে এক ম্যাচে ১১ জনের অভিষেক, ইতিহাস গড়লেন সুলিভান
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করতে হবে: স্পিকার
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করতে আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ১৯৭১ পরবর্তী রাজনীতি ক্রীড়াঙ্গনে অনুপ্রবেশের ফলে খেলাধুলার মান কমে যেতে থাকে। ফলে ঢাকার খেলার মাঠে ক্লাব ফুটবলের অংশগ্রহণ কমে যেতে থাকে।  শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা ক্লাবে মোহামেডান সমর্থক দলের কেন্দ্রীয় কমিটি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্পিকার বলেন, মোহামেডান স্পোর্টিং ক্লাব আমার কাছে নিখাঁদ আবেগ ও ভালোবাসার আরেক নাম। সময়ের পরিক্রমায় খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ অনেকাংশে কমে গেলেও ১৯৬৭ সালে মোহামেডান ক্লাবে যখন তিনি খেলতেন, তখন ফুটবলের প্রতি জনমানুষের আবেগ ছিল অন্যরকম। তিনি বলেন, মোহামেডানে খেলা ছিল অনেক সম্মানের। স্বাধীনতার আগে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব খুবই জনপ্রিয় ছিল। তবে মোহামেডান স্পোর্টিং ক্লাবে বাঙ্গালি খেলোয়াড় থাকায় মোহামেডানের সমর্থক বেশি ছিল। ক্লাব ফুটবল থেকে শুরু করে জাতীয় দলে খেলার জন্য পাকিস্তানের খেলোয়াড়দের সাথে বাঙ্গলি খেলোয়াড়দের প্রতিযোগিতা করতে হত। এ সময় তিনি তরুণদের মাদক ও সন্ত্রাসমুক্ত করতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।  অনুষ্ঠানের শুরুতেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিগত দিনের সাফল্য ও স্পিকারের খেলোয়াড়ি জীবনের তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় স্পিকারসহ অতিথিবৃন্দকে ক্রেস্ট প্রদান, উত্তরীয় পরিধান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ক্রীড়াকে শুধু বিনোদন মাধ্যম হিসেবে না ভেবে, তরুণদের মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে খেলাধুলাকে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। মোহামেডান সমর্থক দলের সাধারণ সম্পাদক এফ. এম রফিক উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সড়ক ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, মোহামেডান সমর্থক দলের ভাইস চেয়ারম্যান মো. হাতেম, সংসদ সদস্য ও মোহামেডান সমর্থক দলের উপদেষ্টা কমিটির সদস্য সচিব খাইরুল কবীর খোকন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এবং মোহামেডান সমর্থক দলের সভাপতি এস এম আলমগীর আবুল। অনুষ্ঠানে ক্লাবের আমন্ত্রিত সদস্যবৃন্দ, জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ, সংসদ সদস্য ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। আরটিভি/এসকে
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করতে হবে: স্পিকার
আরও পড়ুন
নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা জানালেন মেসি
মেসির শেষ ম্যাচের জার্সিতে বিশেষ চমক
শিশুদের ক্যান্সার হাসপাতাল নির্মাণে মেসির ৩৬ কোটি টাকা অনুদান
মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনা দলে বড় দুঃসংবাদ