ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ইয়ামালসহ যে পাঁচ অধিনায়ককে বেছে নিল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পিএম
লামিন ইয়ামাল। ছবি: সংগৃহীত

নতুন মৌসুমকে সামনে রেখে পাঁচ সদস্যের অধিনায়ক দল নির্ধারণ করেছে বার্সেলোনা। ২০২৬-২৭ মৌসুমে কাতালান ক্লাবটির নেতৃত্বের দায়িত্বে থাকবেন রাফিনিয়া, পেদ্রি, এরিক গার্সিয়া, ফ্রেঙ্কি ডি ইয়ং ও লামিন ইয়ামাল।

মৌসুম শুরুর আগে কোচ হ্যান্সি ফ্লিকের পছন্দে অধিনায়কের তালিকায় জায়গা পান রাফিনিয়া, পেদ্রি ও এরিক গার্সিয়া। পরে দলের খেলোয়াড়দের ভোটে এই তালিকায় যুক্ত হন ফ্রেঙ্কি ডি ইয়ং ও লামিন ইয়ামাল।

দায়িত্বের ক্রমানুসারে রাফিনিয়া থাকছেন প্রথম পছন্দ হিসেবে। এরপর দ্বিতীয় দায়িত্বে থাকবেন পেদ্রি। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছেন যথাক্রমে এরিক গার্সিয়া, ফ্রেঙ্কি ডি ইয়ং ও লামিন ইয়ামাল।

অধিনায়ক নির্বাচন করতে খেলোয়াড়দের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা, ড্রেসিংরুমে তাদের প্রভাব ও অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে তালিকায় ইয়ামালের নাম থাকাটাই সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে। মাত্র ১৯ বছর বয়সেই বার্সেলোনার নেতৃত্বের কাঠামোয় জায়গা করে নিয়েছেন স্প্যানিশ এই তরুণ ফরোয়ার্ড।

ইয়ামালকে ঘিরে বার্সেলোনার দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়টিও এতে স্পষ্ট হয়েছে। ক্লাবটির ভবিষ্যৎ নেতৃত্বের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হিসেবে যে তাকে বিবেচনা করা হচ্ছে, অধিনায়কদের তালিকায় তার অন্তর্ভুক্তি তারই ইঙ্গিত দিচ্ছে।

রোববার লা লিগায় ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে বার্সেলোনা। ম্যাচটির আগে সংবাদ সম্মেলনে কোচ ফ্লিক নতুন অধিনায়কদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে বিস্তারিত কথা বলতে পারেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
ক্ষমা চেয়েও জরিমানা এড়াতে পারলেন না লিসান্দ্রো মার্তিনেস
ক্লাব কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না লিসান্দ্রো মার্তিনেস। ম্যানচেস্টার ইউনাইটেডের এই আর্জেন্টাইন ডিফেন্ডারকে জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। তবে এ বিষয়ে ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
ক্ষমা চেয়েও জরিমানা এড়াতে পারলেন না লিসান্দ্রো মার্তিনেস
লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন মার্তিনেজ
চ্যাম্পিয়নস লিগে ক্লাব ব্রুগের কাছে হারের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই নতুন দুশ্চিন্তায় ইন্টার মিলান। চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন দলটির অধিনায়ক ও আর্জেন্টাইন তারকা লাউতারো মার্তিনেজ।
লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন মার্তিনেজ
আরও পড়ুন
এল ক্লাসিকোতে ‘বিশেষ’ জার্সি’ পড়ে খেলতে মাঠে নামবে বার্সেলোনা
টিভিতে আজকের খেলা
ম্যাচের ঠিক আগে ভিনিসিয়ুসের শাস্তি ঘোষণা, ক্ষুব্ধ মরিনিহো
পিছিয়ে পড়েও গালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা