ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

ইয়ামালের জোড়া গোলে উড়ে গেল ভ্যালেন্সিয়া

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ এএম
ছবি: সংগৃহীত

ভ্যালেন্সিয়ার মাঠে গোলবন্যা বইয়ে দিয়েছে বার্সেলোনা। মেস্তায়া স্টেডিয়ামে স্বাগতিকদের ৫-০ গোলে হারিয়ে লা লিগায় নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করেছে হ্যান্সি ফ্লিকের দল। জোড়া গোল করেছেন লামিনে ইয়ামাল। এ ছাড়া একটি করে গোল করেছেন ফারমিন লোপেজ, রাফিনিয়া ও পেদ্রি।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বার্সেলোনা। ম্যাচের ষষ্ঠ মিনিটেই লিড নেয় তারা। ফারমিন লোপেজের পাস পেয়ে প্রতিপক্ষ ডিফেন্ডারকে এড়িয়ে প্রথম ছোঁয়ায় বল জালে জড়ান ইয়ামাল। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেছিলেন এই তরুণ ফরোয়ার্ড, তবে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

২২ মিনিটে আড়াআড়ি শটে দূরের পোস্ট কাঁপিয়ে বার্সার দ্বিতীয় গোলটি করেন লোপেজ। এরপর ভ্যালেন্সিয়াও সুযোগ তৈরি করেছিল। তবে দানইয়োমার শট ঠেকিয়ে দেন বার্সার গোলরক্ষক হুয়ান গার্সিয়া। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেনি কাতালানরা।

বিরতির পর ম্যাচের ৫০তম মিনিটে রাফিনিয়ার গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। গোলমুখে লোপেজের বাড়ানো বলে আলতো টোকায় বল জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। চলতি মৌসুমে এটি তার ষষ্ঠ গোল। লা লিগায় গোলের অর্ধশতকও পূর্ণ হয়েছে তার।

এরপর ভ্যালেন্সিয়ার গোলরক্ষককে একাধিকবার পরীক্ষা নেন বার্সার আক্রমণভাগের খেলোয়াড়রা। স্বাগতিকদের একটি হেড ক্রসবারে লেগে ফিরে আসে। ৭৯ মিনিটে দানি ওলমোর বাড়ানো বলে গতিময় শটে গোল করেন পেদ্রি। এরপর ম্যাচের ৮৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ৫-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন ইয়ামাল।

ম্যাচে ৭৪ শতাংশ বলের দখল ছিল বার্সেলোনার। গোলের লক্ষ্যে তারা নেয় ১০টি শট। বড় জয়ে চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষস্থান আরও শক্ত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল
ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই আর্লিং হালান্ডের নরওয়েকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল। অসলোতে নেশনস লিগের ম্যাচে পুরো ৯০ মিনিট বেঞ্চেই বসে ছিলেন পর্তুগিজ তারকা। তার জায়গায় শুরুর একাদশে সুযোগ পাওয়া গনসালো রামোস গোল করে দলকে এনে দেন গুরুত্বপূর্ণ জয়।
রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল
জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস
ম্যাচের একমাত্র গোলটি করেন ক্রিস্টোস জোলিস। জার্মানির ডান প্রান্ত দিয়ে জোশা ভাগনোমানকে কাটিয়ে কুরবেলিসের কাছে বল বাড়ান আর্সেনালের এই উইঙ্গার।
জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের একাদশে সাত পরিবর্তন
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচকে সামনে রেখে অনুশীলনে একাদশে সাতটি পরিবর্তন এনেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। পাশাপাশি কৌশলগত ছকেও পরিবর্তন এনে ৪-৩-৩ ফরমেশনে দলকে অনুশীলন করিয়েছেন ইতালিয়ান এই কোচ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের একাদশে সাত পরিবর্তন
ইসরায়েল ম্যাচ নিয়ে আয়ারল্যান্ডের নতুন সিদ্ধান্ত
ইসরায়েলের বিপক্ষে নেশনস লিগের ম্যাচ বয়কট না করে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। তবে গাজা যুদ্ধে নিহতদের স্মরণে ম্যাচে কালো আর্মব্যান্ড পরবেন আইরিশ ফুটবলাররা। পাশাপাশি ম্যাচ-পূর্ববর্তী কিছু আনুষ্ঠানিকতাও এড়িয়ে যাবে দলটি।
ইসরায়েল ম্যাচ নিয়ে আয়ারল্যান্ডের নতুন সিদ্ধান্ত
৪১ বছর বয়সে গোল করে ইতিহাস গড়লেন মদ্রিচ
৪১ বছর বয়সেও লুকা মদ্রিচের পায়ের জাদু কমেনি। আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের গুঞ্জনের মধ্যেই উয়েফা নেশন্স লিগের প্রথম ম্যাচে গোল করে নতুন ইতিহাস গড়েছেন ক্রোয়েশিয়ার এই তারকা মিডফিল্ডার।
৪১ বছর বয়সে গোল করে ইতিহাস গড়লেন মদ্রিচ
আরও পড়ুন
রিয়ালের পর শতকোটির ঘরে বার্সেলোনা
ইয়ামালের খোঁচার জবাব দিলেন কেইন
১০ জন নিয়ে আতলেতিকোর মাঠে হারল রিয়াল মাদ্রিদ
মাদ্রিদ ডার্বিসহ টিভিতে আজকের খেলা