ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পিএম
ছবি: সংগৃহীত

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পর আর্জেন্টিনা জাতীয় দলের নতুন অধিনায়ক হিসেবে ক্রিশ্চিয়ান ‘কুটি’ রোমেরোর নাম ঘোষণা করেছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি।

মেসির যুগের অবসানের পর আলবিসেলেস্তেদের নেতৃত্ব কার কাঁধে উঠবে, তা নিয়ে চলছিল জোর আলোচনা। অবশেষে সেই জল্পনার অবসান ঘটল রোমেরোকে অধিনায়ক করার মধ্য দিয়ে।

২৮ বছর বয়সী এই সেন্ট্রাল ডিফেন্ডারকে অধিনায়ক করার পরিকল্পনা অবশ্য আগে থেকেই ছিল আর্জেন্টিনার কোচিং স্টাফের। গ্যাস্টন এদুলের বরাতে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, বিশ্বকাপের বহু মাস আগেই এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন স্কালোনি ও তার সহযোগীরা।

মেসি ও নিকোলাস ওটামেন্দির অবসরের পর রোমেরোর হাতেই আর্মব্যান্ড উঠবে—এমনটাই প্রত্যাশিত ছিল। রক্ষণভাগের এই নির্ভরযোগ্য তারকা আর্জেন্টিনার সাম্প্রতিক সোনালি যুগের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য।

২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা জয়, ২০২২ ফিনালিসিমা এবং কাতার বিশ্বকাপের শিরোপা জয়ে রোমেরোর অবদান ছিল উল্লেখযোগ্য। বর্তমানে আতলেতিকো মাদ্রিদের হয়ে খেলা এই ডিফেন্ডার এবার মাঠের নেতৃত্বেও নিজের সামর্থ্য প্রমাণের সুযোগ পাচ্ছেন।

নতুন অধিনায়ক হিসেবে রোমেরোর পাশে থাকবেন অভিজ্ঞ গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজসহ দলের অন্যান্য গুরুত্বপূর্ণ সতীর্থরা। তাদের সহযোগিতায় আর্জেন্টিনা শুরু করতে যাচ্ছে নতুন এক ফুটবল চক্র।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
ম্যাচের তখন ৮৮ মিনিট। ঠিক এই সময়েই দৃশ্যপট বদলে দিলেন সন্দীপ মান্ডি। তার দুর্দান্ত হেড ম্যাচের ভাগ্য গড়ে দেয়। প্রথমার্ধে পিছিয়ে পড়েও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখল ভারত। 
পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
সিঙ্গাপুরকে উড়িয়ে ব্রাজিলের গোল উৎসব, ভিনিসিয়ুসের হ্যাটট্রিক
বছরের শেষ ম্যাচে গোল উৎসবে মেতে উঠল ব্রাজিল। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ সিঙ্গাপুরকে রীতিমতো উড়িয়ে দিয়ে ৭-০ গোলের বিশাল জয় তুলে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
সিঙ্গাপুরকে উড়িয়ে ব্রাজিলের গোল উৎসব, ভিনিসিয়ুসের হ্যাটট্রিক
মেসি আসতে চাইলে সমস্যা নেই: স্কালোনি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। তবে আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে তার সম্পর্ক যে এখানেই শেষ হচ্ছে না, সেই ইঙ্গিতই দিলেন দলটির কোচ লিওনেল স্কালোনি।
মেসি আসতে চাইলে সমস্যা নেই: স্কালোনি
ব্রাজিলের জার্সিতে ভিনিসিয়ুসের প্রথম হ্যাটট্রিক
ব্রাজিলের জার্সিতে প্রথমবারের মতো হ্যাটট্রিকের দেখা পেলেন ভিনিসিয়ুস জুনিয়র। সিঙ্গাপুরের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাত্র ২০ মিনিটের ব্যবধানে তিনটি গোল করে নতুন মাইলফলক স্পর্শ করেছেন রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড।
ব্রাজিলের জার্সিতে ভিনিসিয়ুসের প্রথম হ্যাটট্রিক
ভিনির সাবেক প্রেমিকার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নেইমার
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের সঙ্গে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের সাবেক প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। সম্প্রতি সাও পাওলোতে নেইমারের একটি ব্যক্তিগত পার্টিকে কেন্দ্র করে এই আলোচনা শুরু হয়।
ভিনির সাবেক প্রেমিকার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নেইমার
আরও পড়ুন
মেসি আসতে চাইলে সমস্যা নেই: স্কালোনি
মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারের স্বাদ পেলো আর্জেন্টিনা
মার্তিনেজকে ছাড়াই উরুগুয়ের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, একাদশে নতুন মুখ
মেসির সঙ্গে ব্যক্তিগত শিরোপার লড়াইয়ে সুলিভান, গড়লেন ইতিহাস