
ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। এই ম্যাচের শুরুর একাদশে জায়গা পাননি অধিনায়ক জামাল ভূঁইয়া। তবে অভিষেক ম্যাচেই শুরুর একাদশে জায়গা করে নিয়েছেন ফারহান আলি ওয়াহিদ।
সান মারিনোর বিপক্ষে সবশেষ ৫ জুন খেলা ম্যাচের একাদশ থেকে আজকের ম্যাচে ৭ পরিবর্তন এনেছেন কোচ থমাস ডুলি। ওই ম্যাচে শুরুর একাদশে নামা জামাল ভূইয়া, শেখ মোরসালিন নেই আজকের ম্যাচে।
এছাড়া ওই ম্যাচে খেলা তপু বর্মণ, ঈসা ফয়সাল, ফয়সাল আহমেদ ফাহিম ও রফিকরা তো ২৩ জনের স্কোয়াডেই ছিলেন না। সান মারিনোর বিপক্ষে গোলবারের সামনে ছিলেন মিতুল মারমা। তাঁর জায়গায় কোচ আজকের ম্যাচে সুযোগ দিয়েছেন বসুন্ধরা কিংসের গোলকিপার মেহেদী হাসান শ্রাবণকে।
মাঝমাঠে হামজা চৌধুরীর সঙ্গে আছেন সোহেল রানা ও সমিত সোম। আক্রমণে ফারহান ও ফাহামিদুলের সঙ্গে মাঝখানে থাকবেন রাকিব হোসেন। ডুলি তাঁর ছক সাজিয়েছেন ৪-২-৩-১ কৌশলে।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান শ্রাবণ (গোলকিপার), সাদ উদ্দীন, তারিক কাজী, শাকিল আহাদ তপু, জায়ান আহমেদ, হামজা চৌধুরী, সোহেল রানা সিনিয়র (অধিনায়ক), সমিত সোম, ফারহান আলি ওয়াহিদ, ফাহামিদুল ইসলাম, রাকিব হোসেন।
আরটিভি/এসআর




